ঢাকা | |
সংবাদ শিরোনাম :
১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা: নিহত ৪, গুরুতর আহত ৩৭০ এই হার ভীষণ, ভীষণ হৃদয়বিদারক: হামজা চৌধুরী ভোলায় নতুন গ্যাসকূপের সন্ধান, দৈনিক উৎপাদন হতে পারে ২৫ মিলিয়ন ঘনফুট ‘ব্যাগ গুছিয়ে এখান থেকে বিদায় নিন’— আনচেলত্তিকে ব্রাজিল কিংবদন্তি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশি শিক্ষার্থীদের সুখবর দিলো জার্মান দূতাবাস শেখ হাসিনা দেশে ফিরলে তার দণ্ড কার্যকর হবে: রিজভী সোনিয়া গান্ধীর বইয়ের প্রকাশনা অনুষ্ঠান সোমবার, যোগ দিবেন মুখ্যমন্ত্রী বিজয় রাজধানীতে ‘গোপন বৈঠক’ থেকে আওয়ামী লীগের ৪ সদস্য গ্রেপ্তার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

হুথি মুখপাত্রের এক্স অ্যাকাউন্ট স্থগিত

ইয়েমেনের হুথি গোষ্ঠীর সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারির সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার ১৩ আগস্ট তার অ্যাকাউন্টে
  • আপলোড সময় : ১৩ আগস্ট ২০২৬, দুপুর ২:৫৯ সময়
  • আপডেট সময় : ১৩ আগস্ট ২০২৬, দুপুর ২:৫৯ সময়
হুথি মুখপাত্রের এক্স অ্যাকাউন্ট স্থগিত

ইয়েমেনের হুথি গোষ্ঠীর সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারির সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার ১৩ আগস্ট তার অ্যাকাউন্টে প্রবেশ করলে ‘অ্যাকাউন্ট স্থগিত’ বার্তা দেখা যাচ্ছে। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই এ তথ্য জানিয়েছে। 


তবে ঠিক কী কারণে ইয়াহিয়া সারির অ্যাকাউন্টটি স্থগিত করা হয়েছে, সে বিষয়ে এখন পর্যন্ত সামাজিক যোগাযোগমাধ্যম কর্তৃপক্ষের পক্ষ থেকে নির্দিষ্ট কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। স্থগিত হওয়ার আগে ওই অ্যাকাউন্টে প্রায় ১ লাখ ২১ হাজার ৫০০ অনুসারী ছিল বলে জানা গেছে।


ইয়াহিয়া সারি হুথি গোষ্ঠীর সামরিক কার্যক্রম ও বিভিন্ন হামলা নিয়ে নিয়মিত বিবৃতি প্রকাশ করতেন। ফলে তার সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টটি হুথিদের সামরিক অবস্থান ও বক্তব্য প্রচারের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। হঠাৎ করে অ্যাকাউন্টটি স্থগিত হওয়ায় এর কারণ নিয়ে আলোচনা তৈরি হয়েছে। তবে কর্তৃপক্ষের আনুষ্ঠানিক ব্যাখ্যা না পাওয়া পর্যন্ত স্থগিতের নির্দিষ্ট কারণ নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নেত্রকোণায় ১১ বছরের শিশুকে ধর্ষণের দায়ে মাদরাসাশিক্ষকের মৃত্যুদণ্ড

নেত্রকোণায় ১১ বছরের শিশুকে ধর্ষণের দায়ে মাদরাসাশিক্ষকের মৃত্যুদণ্ড