ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ঢাকায় বৃষ্টির সম্ভাবনা কম, ভ্যাপসা গরমে বাড়তে পারে অস্বস্তি হরমুজ প্রণালিতে মার্কিন হামলা, জাহাজ অচল সাভারে একটি বাড়ি থেকে নিষিদ্ধ সংগঠনের সদস্য আটক, বোমাসদৃশ বস্তু উদ্ধার ব্যারেলপ্রতি ৯০ ডলারের দিকে ছুটছে জ্বালানি তেলের দাম অজিত দোভালের সঙ্গে টানা দুই দিনের বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত ১৭ বছর পর ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করছে ভেনেজুয়েলা মানিকগঞ্জে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাসে হামলা, আহত ১০ সুবিধাবঞ্চিত-গ্রামীণ ও নিম্নআয়ের মানুষের জন্য স্মার্টফোন আনছে সহজ গোপালগঞ্জে তীব্র লোডশেডিং, হামলার আশঙ্কায় পুলিশি নিরাপত্তা চাইল ওজোপাডিকো আর মাত্র কয়েক ঘণ্টা পরই বিরল পূর্ণ সূর্যগ্রহণের সাক্ষী হতে যাচ্ছে বিশ্ব

অজিত দোভালের সঙ্গে টানা দুই দিনের বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত

বাংলাদেশ সফর শেষ করার মাত্র ১০ দিনের মধ্যে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে টানা দুই দিন
  • আপলোড সময় : ১২ আগস্ট ২০২৬, সকাল ৯:৪২ সময়
  • আপডেট সময় : ১২ আগস্ট ২০২৬, সকাল ৯:৪২ সময়
অজিত দোভালের সঙ্গে টানা দুই দিনের বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত

বাংলাদেশ সফর শেষ করার মাত্র ১০ দিনের মধ্যে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে টানা দুই দিন বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর। দুই দেশের গুরুত্বপূর্ণ কৌশলগত বিষয় নিয়ে এসব বৈঠকে আলোচনা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে দেশটির সংবাদমাধ্যম ফার্স্টপোস্ট এ তথ্য জানিয়েছে।


ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল এক সংবাদ সম্মেলনে জানান, সার্জিও গর ও অজিত দোভাল পরপর দুই দিন বৈঠকে বসেন। তবে বৈঠকে নির্দিষ্ট কোন কোন বিষয় নিয়ে আলোচনা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানাননি তিনি। রণধীর জয়সোয়াল বলেন, দুই দফা আলোচনাতেই ভারত ও যুক্তরাষ্ট্রের সামগ্রিক বৈশ্বিক কৌশলগত অংশীদারত্ব নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি দুই দেশের অংশীদারত্বের বিভিন্ন ক্ষেত্রেও অগ্রগতি হচ্ছে।


তিনি জানান, বাণিজ্য, পারস্পরিক সহযোগিতা, জ্বালানি নিরাপত্তা এবং গুরুত্বপূর্ণ ও উদীয়মান প্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও বাড়াতে ভারত ও যুক্তরাষ্ট্র কাজ করছে। দোভালের সঙ্গে বৈঠকের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় সার্জিও গর আলোচনাকে ফলপ্রসূ বলে উল্লেখ করেন। তবে বৈঠকের বিস্তারিত প্রকাশ না করে তিনি জানান, ভারত ও যুক্তরাষ্ট্রের কৌশলগত সহযোগিতা নিয়েই মূলত আলোচনা হয়েছে।


সার্জিও গর আরও বলেন, বিশ্বজুড়ে নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ অংশীদারত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুই দেশের বেশ কিছু অভিন্ন লক্ষ্য রয়েছে এবং পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা ক্রমেই বাড়ছে। বাংলাদেশ সফরের পরপরই ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে মার্কিন বিশেষ দূতের টানা দুই দিনের বৈঠককে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। কারণ সার্জিও গরের দায়িত্ব শুধু ভারতকেন্দ্রিক নয়; দক্ষিণ ও মধ্য এশিয়ার বিস্তৃত অঞ্চলের বিষয়ও তাঁর দায়িত্বের আওতাভুক্ত।


এদিকে দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক পরিস্থিতিতে সাম্প্রতিক নানা পরিবর্তন এবং ভারতের আশপাশের অঞ্চলে গুরুত্বপূর্ণ ঘটনাপ্রবাহের মধ্যেই এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ফলে দোভাল ও গরের ধারাবাহিক আলোচনাকে ঘিরে আন্তর্জাতিক মহলে কূটনৈতিক গুরুত্ব তৈরি হয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অবৈধ তিন হাজার ভারতীয়কে ফেরত পাঠানো হচ্ছে

অবৈধ তিন হাজার ভারতীয়কে ফেরত পাঠানো হচ্ছে