ঢাকা | |
সংবাদ শিরোনাম :
এশিয়ার এলএনজি বাজারে বড় অংশীদার হতে চায় কানাডা, বাড়াচ্ছে রপ্তানি সক্ষমতা গাজীপুরের কালিয়াকৈরে মহাসড়কের পাশে পড়ে থাকা দুটি বাসে আগুন মাতারবাড়ী বন্দর ঘিরে কানেক্টিভিটি বিতর্ক, জাতীয় স্বার্থ ও সার্বভৌম নিয়ন্ত্রণ নিয়ে প্রশ্ন ঢাকায় হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত, গরমে মিলল স্বস্তি; শীতে আসছে শৈত্যপ্রবাহ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নতুন বেতন স্কেল কার্যকরে শিক্ষা মন্ত্রণালয়ের চিঠি রাজধানীর ফার্মগেটে মেট্রো স্টেশনের নিচে বাসে অগ্নিসংযোগ, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুই ইউনিট ৫ ডিসেম্বর থেকেই ঢাবির ভর্তি পরীক্ষা, আবেদন শেষ ২৫ নভেম্বর ইউরোপযাত্রায় মর্মান্তিক দুর্ঘটনা, সেনেগালে নৌকা ডুবে প্রাণ গেল ৩৪ জনের পাসপোর্ট-এনআইডির আবেদন আদতেই শেখ হাসিনার কিনা, নিশ্চিত নয় দিল্লি হাইকমিশন ১৭ বছর অন্যায়-জুলুমে গণতন্ত্র ভূলুণ্ঠিত হয়েছিল: স্পিকার

ভালো খেলোয়াড় হলেও সাকিব ‘নষ্ট ও পচে যাওয়া’ মানুষ: তথ্য উপদেষ্টা

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়ে কঠোর মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও
  • আপলোড সময় : ১১ আগস্ট ২০২৬, বিকাল ৬:৬ সময়
  • আপডেট সময় : ১১ আগস্ট ২০২৬, বিকাল ৬:৬ সময়
ভালো খেলোয়াড় হলেও সাকিব ‘নষ্ট ও পচে যাওয়া’ মানুষ: তথ্য উপদেষ্টা

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়ে কঠোর মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, সাকিব আল হাসান একজন ভালো ক্রিকেটার হলেও ব্যক্তি হিসেবে তার আচরণ নিয়ে গুরুতর প্রশ্ন রয়েছে। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।


সাকিব আল হাসান দেশে ফিরতে চাইলে তাকে পূর্ণ নিরাপত্তা দেওয়া হবে জানিয়ে তথ্য উপদেষ্টা বলেন, দেশে ফিরলে তাকে আদালতের মুখোমুখি হতে হবে এবং বিচারিক প্রক্রিয়ায় তিনি সব ধরনের আইনি অধিকার পাবেন। তিনি বলেন, একজন ব্যক্তি যত বড় অপরাধের অভিযোগের মুখোমুখিই থাকুন না কেন, দেশের আইনের অধীনে তার সাংবিধানিক ও নাগরিক অধিকার নিশ্চিত করা হবে। আদালতই তার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন।


এ সময় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রসঙ্গও তুলে ধরেন জাহেদ উর রহমান। তিনি বলেন, শুধু সাকিব আল হাসান নন, শেখ হাসিনাও বাংলাদেশে ফিরলে নিরাপত্তার সঙ্গে দেশে আসতে পারবেন এবং বিচারিক প্রক্রিয়ায় অংশ নেওয়ার সুযোগ পাবেন। তথ্য উপদেষ্টা বলেন, এটি কোনো স্বৈরাচারী আমল নয়, বরং একটি গণতান্ত্রিক রাষ্ট্র। ফলে অভিযোগ যত গুরুতরই হোক, অভিযুক্ত ব্যক্তিকে আইনি অধিকার থেকে বঞ্চিত করা হবে না।


তিনি আরও বলেন, সাকিব আল হাসান কিংবা শেখ হাসিনা—যেই হোন না কেন, দেশের আইন অনুযায়ী তাদের বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে। আদালত যে সিদ্ধান্ত দেবেন, সেটিই সবাইকে মেনে নিতে হবে। তথ্য উপদেষ্টার এই বক্তব্যের পর সাকিব আল হাসানের দেশে ফেরা, সম্ভাব্য বিচারিক প্রক্রিয়া এবং তার নিরাপত্তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী

৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী