ঢাকা | |
সংবাদ শিরোনাম :
লংমার্চে পরিকল্পিতভাবে ঝামেলার প্ল্যান ছিল জামায়াতের: রাশেদ খাঁন বাবার রাষ্ট্রপতি হিসেবে প্রথম ঠাকুরগাঁও সফর, আবেগঘন বার্তা দিলেন কন্যা বিদ্যুৎ বিল নিয়ে প্রধানমন্ত্রীকে কটূক্তি, ভিন্ন চিত্র পল্লী বিদ্যুতের তদন্তে দ্রুত বিয়ে হওয়ার জন্য ১১টি করণীয় আমল সোনারগাঁও ইউনিভার্সিটির ওরিয়েন্টেশন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত কলম্বিয়ায় সামরিক ঘাঁটিতে বিদ্রোহীদের ড্রোন হামলা, নিহত ৩ '৪৩৪১ হাজিকে ৪ কোটি ৮৭ লাখ টাকা ফেরত দেবে সরকার' ভারতের কাছে হেরে বিব্রতকর রেকর্ড গড়ল পাকিস্তান যে নিজের পরিচয় গোপন করে অপকর্ম করে, সেই বড় গুপ্ত: জামায়াত আমির হুংকার দেবেন না, বিএনপি রাজপথ থেকে উঠে আসা দল: পানিসম্পদমন্ত্রী

ইনফান্তিনোর পদত্যাগের দাবি, উয়েফা, এএফসি ও কনকাকাফের যৌথ চিঠি

ফিফার বিতর্কিত ‘ফুটবল ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ প্রকল্পকে কেন্দ্র করে বিশ্ব ফুটবলে তৈরি হয়েছে বড় ধরনের অস্থিরতা। ফিফার শীর্ষ নেতৃত্বের
  • আপলোড সময় : ১১ আগস্ট ২০২৬, দুপুর ১২:৪৫ সময়
  • আপডেট সময় : ১১ আগস্ট ২০২৬, দুপুর ১২:৪৫ সময়
ইনফান্তিনোর পদত্যাগের দাবি, উয়েফা, এএফসি ও কনকাকাফের যৌথ চিঠি

ফিফার বিতর্কিত ‘ফুটবল ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ প্রকল্পকে কেন্দ্র করে বিশ্ব ফুটবলে তৈরি হয়েছে বড় ধরনের অস্থিরতা। ফিফার শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে এবার প্রকাশ্য অবস্থান নিয়েছে তিনটি গুরুত্বপূর্ণ মহাদেশীয় ফুটবল সংস্থা। যৌথভাবে প্রকাশিত এক খোলা চিঠিতে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর অবিলম্বে পদত্যাগ দাবি করা হয়েছে।


চিঠিতে একতরফাভাবে ফুটবলের বৈশ্বিক ঐতিহ্য এবং ফিফা বিশ্বকাপের বাণিজ্যিক অংশীদারত্ব বিক্রির উদ্যোগ নিয়ে তীব্র আপত্তি জানানো হয়েছে। উয়েফা, এশিয়ান ফুটবল কনফেডারেশন ও কনকাকাফের পক্ষ থেকে এমন কর্মকাণ্ডকে আস্থার সঙ্গে প্রতারণা হিসেবে উল্লেখ করা হয়েছে। তিন সংস্থার যৌথ বক্তব্যে বলা হয়েছে, ফুটবলের নেতৃত্ব এমন ব্যক্তিদের হাতে থাকা উচিত, যারা ফুটবলের ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠার পরিবর্তে খেলাটির উন্নয়ন ও সেবাকে অগ্রাধিকার দেবেন।


ঐতিহাসিক এই খোলা চিঠিতে যৌথভাবে স্বাক্ষর করেছেন উয়েফা সভাপতি আলেকজান্ডার সেফেরিন, এশিয়ান ফুটবল কনফেডারেশনের সভাপতি শেখ সালমান বিন ইব্রাহিম আল খলিফা এবং কনকাকাফ সভাপতি ভিক্টর মন্তালিয়ানি। ইনফান্তিনোর পদত্যাগের দাবির পাশাপাশি ফিফার প্রতিযোগিতার বিকল্প হিসেবে নতুন ও প্রতিদ্বন্দ্বিতামূলক টুর্নামেন্ট আয়োজনের বিষয়েও প্রাথমিক আলোচনা শুরু করেছে তিন কনফেডারেশন। এমন উদ্যোগ বাস্তবায়িত হলে আন্তর্জাতিক ফুটবলের প্রচলিত কাঠামোয় বড় ধরনের পরিবর্তন আসতে পারে।


এরই মধ্যে উয়েফার পক্ষ থেকে বিভিন্ন প্রতিযোগিতা বয়কটের হুমকিও পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। আগামী মাসে অনুষ্ঠেয় অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপ নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। ইউরোপীয় দলগুলো বয়কট করলে গুরুত্বপূর্ণ এই প্রতিযোগিতাটি ইউরোপের প্রতিনিধিত্ব ছাড়াই আয়োজনের পরিস্থিতি তৈরি হতে পারে। ফলে ফিফার নেতৃত্ব, বিশ্বকাপের বাণিজ্যিক অধিকার এবং আন্তর্জাতিক ফুটবল পরিচালনার কাঠামো নিয়ে নতুন করে বড় প্রশ্ন দেখা দিয়েছে। তিন মহাদেশীয় সংস্থার প্রকাশ্য বিরোধিতা শেষ পর্যন্ত বিশ্ব ফুটবলে ক্ষমতার ভারসাম্যে কতটা পরিবর্তন আনে, এখন সেটিই দেখার বিষয়।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?

রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?