ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ধানমন্ডি ৩২ নম্বর থেকে দুটি ককটেল ও চিরকুট উদ্ধার, যা লেখা রয়েছে তাতে মিডিয়া আপনাকে হিরোইন বানাতে পারে, জিরোইনও বানাতে পারে: হিরো আলম ভারতের প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব কীভাবে ফিরিয়ে দিয়েছিলেন সোনিয়া সবচেয়ে বেশি বয়সে বুকার জিতে রেকর্ড গড়লেন ব্রিটিশ লেখক ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের ঘাঁটি থেকে উড়োজাহাজ সরাল যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ থেকে সরে আসার পথে ট্রাম্প? সরি না বললে মেরে ফেলার হুমকিও দেবেন, প্রশ্ন পরীমনির এনসিপিকে এই সংসার ভাঙতেই হবে: রাশেদ খাঁন মন্ত্রণালয় থেকে সংসদে বিল আসতে দেরি হওয়ায় ডেপুটি স্পিকারের ক্ষোভ ডিসেম্বরে শেষ হচ্ছে গঙ্গা চুক্তি, জামায়াতের পরিবেশগত সংকটের শঙ্কা

ভারতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

ভারতের মহারাষ্ট্রের পুনে জেলার বারামতি বিমানঘাঁটির কাছে অবতরণের সময় একটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনার কবলে পড়েছে। রোববার দুপুরে এ
  • আপলোড সময় : ৯ আগস্ট ২০২৬, বিকাল ৬:২ সময়
  • আপডেট সময় : ৯ আগস্ট ২০২৬, বিকাল ৬:২ সময়
ভারতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

ভারতের মহারাষ্ট্রের পুনে জেলার বারামতি বিমানঘাঁটির কাছে অবতরণের সময় একটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনার কবলে পড়েছে। রোববার দুপুরে এ ঘটনায় বিমানে থাকা দুজনই অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন। তবে তাদের কেউ গুরুতর আহত হননি। পুলিশ জানায়, স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টার দিকে অবতরণের সময় বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে রানওয়ের কাছে পিছলে যায়। দুর্ঘটনার পর ঘটনাস্থলে উদ্ধারকারী দল ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পৌঁছান।


পুলিশের তথ্য অনুযায়ী, বিমানটি ছিল সেসনা ১৭২ মডেলের এবং এটি একটি বেসরকারি বিমান প্রশিক্ষণ প্রতিষ্ঠান পরিচালনা করছিল। দুর্ঘটনার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিমানে কোনো কারিগরি ত্রুটি ছিল কি না, নাকি অন্য কোনো কারণে অবতরণের সময় নিয়ন্ত্রণ হারিয়েছে—তা খতিয়ে দেখা হচ্ছে। তবে বারামতি বিমানঘাঁটির কাছে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনার ঘটনা এবারই প্রথম নয়। এর আগে গত ১৩ মে একই এলাকার কাছে আরেকটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনার শিকার হয়েছিল। ওই ঘটনায় বিমানে থাকা একমাত্র প্রশিক্ষণার্থী পাইলট নিরাপদে বেরিয়ে আসেন।


প্রাথমিকভাবে জানা যায়, ওই বিমানটি তুলনামূলক কম উচ্চতায় উড়ছিল। পরে কারিগরি সমস্যার কারণে জরুরি অবতরণের চেষ্টা করলে বিমানের একটি অংশ বৈদ্যুতিক বাতির খুঁটিতে আঘাত করে এবং সেটি মাটিতে পড়ে যায়। এবারের দুর্ঘটনাসহ একই বিমানঘাঁটির কাছে অল্প সময়ের ব্যবধানে দুটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় পড়ায় বিমান প্রশিক্ষণের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও নতুন করে প্রশ্ন উঠেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমান দুর্ঘটনার কারণ তদন্তের পরই বিস্তারিত তথ্য জানা যাবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী

৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী