ঢাকা | |
সংবাদ শিরোনাম :
জাতীয় স্বার্থ নয়, বিএনপি দলীয় স্বার্থ আদায়ে সরকারে গিয়েছে: নাহিদ ইসলাম যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে শর্ত দিয়েছে ইরান, অপেক্ষা ট্রাম্পের উত্তরের সারা দেশে খননকৃত খালগুলোকে আয়বর্ধক খাতে রূপান্তর করতে হবে : ত্রাণমন্ত্রী সরকারকে দোষ দেই না, নানা খরচে সরকার বিপর্যস্ত: রুমিন ফারহানা অপ্রতীম হত্যাকাণ্ড: নিরাপত্তা দিতে না পারলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি সাদিক কায়েমের ‘কোরআন-সুন্নাহ বিরোধী আইন করার মূল্য সরকারকে দিতে হবে’ চীনের নৌবাহিনীর জাহাজ পরিদর্শন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধানের এবার সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ অপ্রতীম হত্যা: তিন ‘ঘাতকের’ সঙ্গে মিলল সেই আইফোনও কুমিল্লায় ঝটিকা মিছিল, আওয়ামী লীগের ১৫ নেতাকর্মী গ্রেপ্তার

সাকিব আল হাসানের বাড়িতে হামলার পর অতিরিক্ত পুলিশ মোতায়েন

জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের মাগুরার বাড়িতে হামলা ও
  • আপলোড সময় : ৬ আগস্ট ২০২৬, সকাল ৯:১৩ সময়
  • আপডেট সময় : ৬ আগস্ট ২০২৬, সকাল ৯:১৩ সময়
সাকিব আল হাসানের বাড়িতে হামলার পর অতিরিক্ত পুলিশ মোতায়েন

জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের মাগুরার বাড়িতে হামলা ও আগুন দেওয়ার চেষ্টার ঘটনা ঘটেছে। বুধবার (৬ আগস্ট) রাত পৌনে ৯টার দিকে মাগুরা শহরের কেশবমোড় এলাকায় অবস্থিত বাড়িটিতে এ ঘটনা ঘটে। স্থানীয়দের দাবি, দুর্বৃত্তরা বাড়ির দক্ষিণ পাশের লোহার গেট লক্ষ্য করে দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করে। একই সঙ্গে ইট-পাটকেল নিক্ষেপে বাড়ির কয়েকটি কাচের জানালা ভেঙে যায়।


ঘটনার সময় বাড়িতে কেউ উপস্থিত না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুন লাগার পরপরই স্থানীয়রা তা নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, হামলার সময় পরপর কয়েকটি বিস্ফোরণের মতো শব্দ শোনা যায়। কয়েকটি মোটরসাইকেলে এসে একদল ব্যক্তি বাড়ির সামনে হামলা চালায় এবং প্রধান ফটকে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করে।


ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং এলাকায় অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়। পুলিশ জানিয়েছে, কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা তদন্ত করে দেখা হচ্ছে। এটি পেট্রোলবোমার হামলা ছিল কি না, সেটিও তদন্তের মাধ্যমে নিশ্চিত করা হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ব্যাক-টু-ব্যাক এলসির বিল ২৭০ দিনের বেশি বকেয়া হলে ইডিএফ ঋণ নয়

ব্যাক-টু-ব্যাক এলসির বিল ২৭০ দিনের বেশি বকেয়া হলে ইডিএফ ঋণ নয়