ঢাকা | |
সংবাদ শিরোনাম :
টাকা-পয়সা নিয়ে দ্বন্দ্ব, গোয়ালন্দে ছুরিকাঘাতে যুবলীগ নেতার মৃত্যু নাটোরে বিশ্বমানের পর্যটন ব্যবস্থা গড়ে তোলা হবে: পর্যটনমন্ত্রী ফাঁকা সড়কে দুই বাসই দ্রুতগতিতে চলছিল, চালকদের চোখে ছিল ঘুম: পুলিশ নাটোরে পর্যটনমন্ত্রীর পথসভা থেকে পিস্তলসহ যুবক আটক মিরপুরে প্রাইভেট কার থেকে বিএনপি নেতাকে গুলি, আহত নারীসহ ২ এক দল জুলাইয়ের কৃতিত্ব নিয়েই বেশি ব্যস্ত: তথ্যমন্ত্রী ২০ টাকার টিকিটে ৩০ লাখ টাকা পাচ্ছেন কৃষক হানিফ মিয়া হাসপাতালে মিঠুন চক্রবর্তী, দেখতে গেলেন শুভেন্দু অধিকারী বিচার বিভাগের সবচেয়ে বড় সংকট মানবিক মূল্যবোধসম্পন্ন বিচারকের: আইনমন্ত্রী গ্রিস উপকূল থেকে দুই শতাধিক অভিবাসী উদ্ধার, অধিকাংশই বাংলাদেশি

আওয়ামী লীগ শুধু উঁকি দিচ্ছে, তৎপরতার মুরোদ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলকে ঘিরে নতুন করে কোনো বড় ধরনের তৎপরতার আশঙ্কা নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন
  • আপলোড সময় : ৩ আগস্ট ২০২৬, দুপুর ৪:৩৫ সময়
  • আপডেট সময় : ৩ আগস্ট ২০২৬, দুপুর ৪:৩৫ সময়
আওয়ামী লীগ শুধু উঁকি দিচ্ছে, তৎপরতার মুরোদ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলকে ঘিরে নতুন করে কোনো বড় ধরনের তৎপরতার আশঙ্কা নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তার ভাষ্য, মাঝে-মধ্যে বিভিন্ন মাধ্যমে কিছু প্রচারণা দেখা গেলেও বাস্তবে পরিস্থিতি মোকাবিলার মতো সক্ষমতা তাদের নেই। সোমবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগস্টকে কেন্দ্র করে নিষিদ্ধ সংগঠনের পক্ষ থেকে কোনো কার্যকর কর্মসূচি পরিচালনার সামর্থ্য নেই। বিদেশে অবস্থান করে মাঝে-মধ্যে কিছু প্রচারণা চালানোর চেষ্টা করা হলেও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।


তিনি জানান, সম্ভাব্য যেকোনো নাশকতা বা অপতৎপরতা ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। উগ্রবাদী বা সহিংস গোষ্ঠী অতীতেও বিভিন্ন সময়ে অপচেষ্টা চালানোর চেষ্টা করেছে, তবে নিরাপত্তা সংস্থাগুলো সেসব মোকাবিলায় প্রস্তুত রয়েছে। সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তাকে দেশে ফিরিয়ে আনতে সরকার প্রয়োজনীয় আইনি পদক্ষেপ অব্যাহত রেখেছে। তিনি জানান, সংযুক্ত আরব আমিরাতের আদালত শর্তসাপেক্ষে জামিন দিলেও দেশত্যাগে নিষেধাজ্ঞা রয়েছে। তার জামিন বাতিলের লক্ষ্যে সরকার একটি আইনজীবী প্রতিষ্ঠান নিয়োগ দিয়েছে এবং বিষয়টি নিয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান।


আসন্ন ৫ আগস্ট উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচির বিষয়ে তিনি বলেন, বিএনপি ও সমমনা দলগুলো যৌথ কর্মসূচি পালনের উদ্যোগ নিয়েছে এবং এ লক্ষ্যে বৈঠকের আয়োজন করা হয়েছে। এনসিপির কর্মসূচিতে হামলার অভিযোগ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ঘটনাটি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


এ ছাড়া তিনি বলেন, যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূতের সাম্প্রতিক বাংলাদেশ সফর ইতিবাচক ছিল। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে তিনি সন্তোষ প্রকাশ করেছেন বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান

শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান