ঢাকা | |
সংবাদ শিরোনাম :
রাজধানীর আড়াই শ চেকপোস্টে নিরাপত্তা জোরদার ভিডিও ভাইরালের পর ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে বাদ পড়ছেন পাভেল? এশিয়ার তারকাদের লড়াই শুরু আজ ইউক্রেনের বিশাল এলাকা দখলের দাবি রাশিয়ার ক্যান্টনমেন্ট থানার সেই ওসি কোথায় আছেন— জানেন না কেউ গণতান্ত্রিক সমাজে মত ও সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ: আইনমন্ত্রী বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার সম্পন্ন, চূড়ান্ত সিদ্ধান্ত পরে: রিজভী উপকূল ও চরাঞ্চলে স্বাস্থ্যসেবা পৌঁছে দিবে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ২৭ দেশনেত্রী খালেদা জিয়ার অসমাপ্ত কাজ সম্পন্ন করতে কর্মসূচি নেওয়া হয়েছে: পানিসম্পদ মন্ত্রী

ইউক্রেনের বিশাল এলাকা দখলের দাবি রাশিয়ার

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নতুন করে ভূখণ্ড দখলের বড় দাবি করেছে মস্কো। চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ইউক্রেনের ৫
  • আপলোড সময় : ১৯ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১:৫৬ সময়
  • আপডেট সময় : ১৯ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১:৫৬ সময়
ইউক্রেনের বিশাল এলাকা দখলের দাবি রাশিয়ার

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নতুন করে ভূখণ্ড দখলের বড় দাবি করেছে মস্কো। চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ইউক্রেনের ৫ হাজার ৩০০ বর্গকিলোমিটারের বেশি এলাকা এবং ২২০টিরও বেশি লোকালয় নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে যুদ্ধক্ষেত্রের এসব দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। শনিবার টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, শুধু সেপ্টেম্বর মাসেই ৬৭০ বর্গকিলোমিটারের বেশি এলাকা এবং ২৭টি লোকালয় রুশ বাহিনীর নিয়ন্ত্রণে এসেছে বলে তারা দাবি করছে।


মস্কোর ভাষ্য অনুযায়ী, সুমি ও খারকিভ অঞ্চলের সীমান্ত এলাকায় নিরাপত্তা বলয় তৈরির লক্ষ্যে সামরিক অভিযান অব্যাহত রয়েছে। গত ৫ সেপ্টেম্বর থেকে উত্তর-পূর্ব খারকিভ অঞ্চলে ইউক্রেনের নিয়ন্ত্রিত এলাকা ১৫২ বর্গকিলোমিটার কমেছে এবং ৯টি লোকালয় রুশ বাহিনীর দখলে এসেছে বলেও দাবি করেছে রাশিয়া। ওই এলাকায় ইউক্রেনীয় বাহিনীর প্রায় ৭০০ সদস্য হতাহত হয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। এদিকে ঝাপোরিজিয়া অঞ্চলে বিস্তৃত ফ্রন্টজুড়ে রুশ বাহিনী অগ্রসর হচ্ছে বলে দাবি করেছে মস্কো। ওরিখিভের কেন্দ্রস্থলেও লড়াই অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে।


রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, ক্রামাতোরস্ক ও স্লোভিয়ানস্ক অঞ্চলের প্রবেশপথে সবচেয়ে তীব্র সংঘর্ষ চলছে। স্লোভিয়ানস্ক, ক্রামাতোরস্ক ও দ্রুঝকিভকার কাছে ইউক্রেনীয় প্রতিরক্ষা অবস্থানে হামলার কথাও জানিয়েছে তারা। পাশাপাশি দোব্রোপিলিয়ার কেন্দ্রেও সড়কযুদ্ধ চলছে বলে দাবি করা হয়েছে। এ ছাড়া ওস্কিল, ক্রিমকি ও স্তুদেনক এলাকায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার অভিযান এবং ক্রাসনি লিমান ও সভিয়াতোহিরস্ক এলাকায় তল্লাশি অভিযান চালানোর কথা জানিয়েছে মস্কো।


রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় কিয়েভের বিরুদ্ধে যুদ্ধক্ষেত্রের পরিস্থিতিকে বড় সাফল্য হিসেবে তুলে ধরতে তথ্য প্রচারের অভিযোগও করেছে। তবে ইউক্রেন এখনো এসব দাবির বিষয়ে প্রতিক্রিয়া জানায়নি। চলমান যুদ্ধের কারণে রাশিয়ার সাম্প্রতিক ভূখণ্ড দখলের দাবিগুলো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদায় আমন্ত্রণ জানায়নি ভারত: স্পিকার

ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদায় আমন্ত্রণ জানায়নি ভারত: স্পিকার