ঢাকা | |
সংবাদ শিরোনাম :
রাশিয়ার সীমান্তে ফিনল্যান্ডের ২০০ কিলোমিটারের নিরাপত্তা বেড়া নির্মাণ ধাপে ধাপে ঠকছেন মালদ্বীপের এক লাখ প্রবাসী বাংলাদেশি: হাসনাত আবদুল্লাহ দিস ইজ অ্যাবসার্ড—চিফ হুইপকে ডেপুটি স্পিকার ভিসা নিয়ে বড় সুখবর, এক পারমিটেই ঘোরা যাবে মধ্যপ্রাচ্যের ৬ দেশ শনিবার থেকে ২০ শতাংশ পর্যন্ত বাড়ছে বেকারি পণ্যের দাম অতিরিক্ত টাকা আদায়, মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ব্যবহার; কক্সবাজারে দুই প্রতিষ্ঠানকে জরিমানা মিথ্যা বললে শরীরে যেসব ক্ষতি হতে পারে ফেইনুর্ডকে ৫-১ গোলে উড়িয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু করল বার্সেলোনা সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে তৃতীয় দিনে গ্রাহকদের ৩৮১ কোটি টাকা উত্তোলন যমুনা সেতুতে দুর্ঘটনা, উত্তরবঙ্গমুখী লেনে যান চলাচল বন্ধ

স্বতন্ত্র প্রার্থীদের ওপর হামলা বিচ্ছিন্ন ঘটনা : ওবায়দুল কাদের

স্বতন্ত্র প্রার্থীদের ওপর আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের হামলাকে বিচ্ছিন ঘটনা বলেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, নির্বাচনে
  • আপলোড সময় : ২৮ ডিসেম্বর ২০২৩, দুপুর ২:১৭ সময়
  • আপডেট সময় : ২৮ ডিসেম্বর ২০২৩, দুপুর ২:১৭ সময়
স্বতন্ত্র প্রার্থীদের ওপর হামলা বিচ্ছিন্ন ঘটনা : ওবায়দুল কাদের ছবি : সংগৃহীত
স্বতন্ত্র প্রার্থীদের ওপর আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের হামলাকে বিচ্ছিন ঘটনা বলেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, নির্বাচনে এসব বিচ্ছিন্ন-বিক্ষিপ্ত (হামলার) ঘটনা ঘটে। আমি মনে করি এতে স্বতন্ত্র প্রার্থী, নৌকার প্রার্থী বা অন্য দলের প্রার্থীদেরও নির্বাচন বয়কট করার কোনো কারণ নেই।

বৃহস্পতিবার বেলা ১২টার দিকে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, জনসমর্থন না থাকায় বিএনপির আন্দোলনে মরচে ধরে গেছে। জনসমর্থন থাকলে সরকার উৎখাত করতে কোনো দলকে চোরাগুপ্তা হামলা করতে হত না। 

বিভিন্ন সংসদীয় এলাকায় সহিংসতার ঘটনা বিচ্ছিন্ন উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, এটি স্বাভাবিক। কোনো প্রার্থীই নির্বাচন বয়কট করবে না। এবারের নির্বাচনে কনভেন্স করে ভোটারদের ভোটকেন্দ্রে আনতে চায় বলেও জানান ওবায়দুল কাদের।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের

এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের