স্বতন্ত্র প্রার্থীদের ওপর আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের হামলাকে বিচ্ছিন ঘটনা বলেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, নির্বাচনে এসব বিচ্ছিন্ন-বিক্ষিপ্ত (হামলার) ঘটনা ঘটে। আমি মনে করি এতে স্বতন্ত্র প্রার্থী, নৌকার প্রার্থী বা অন্য দলের প্রার্থীদেরও নির্বাচন বয়কট করার কোনো কারণ নেই।
বৃহস্পতিবার বেলা ১২টার দিকে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, জনসমর্থন না থাকায় বিএনপির আন্দোলনে মরচে ধরে গেছে। জনসমর্থন থাকলে সরকার উৎখাত করতে কোনো দলকে চোরাগুপ্তা হামলা করতে হত না।
বিভিন্ন সংসদীয় এলাকায় সহিংসতার ঘটনা বিচ্ছিন্ন উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, এটি স্বাভাবিক। কোনো প্রার্থীই নির্বাচন বয়কট করবে না। এবারের নির্বাচনে কনভেন্স করে ভোটারদের ভোটকেন্দ্রে আনতে চায় বলেও জানান ওবায়দুল কাদের।