ঢাকা | |
সংবাদ শিরোনাম :
তাহসিফের মৃত্যুর আগে বান্ধবী ও দীপকে নিয়ে বারে দেড় ঘণ্টা অবস্থান শেরপুরে তুচ্ছ ঘটনাকে ঘিরে দুই গ্রামের সংঘর্ষ, পুলিশসহ আহত বেশ কয়েকজন ‘এবারের এইচএসসির ফলাফলই আসলে প্রকৃত চিত্র, বিএনপি সরকারকে সাধুবাদ জানাই’ আন্দোলন করে সরকার গঠন করা যায় না: চিফ হুইপ বরিশাল বোর্ডে এইচএসসিতে পাসের হার নেমেছে ৪৪.৮৪ শতাংশে শূন্য পাসের প্রতিষ্ঠান একীভূত করার ভাবনা, শিক্ষকদের চাকরি যাবে না: শিক্ষামন্ত্রী কারিগরিতে পাসের হার ৪৯.৪৩%, জিপিএ-৫ পাওয়া ৮৮৬ জনের মধ্যে ছাত্রী ৭০৬ জন আট বছরের মধ্যে পাসের হার সর্বনিম্ন, ৪৯ প্রতিষ্ঠানের সবাই ফেল ৯ গুলিতে আহত উল্লেখ করে মামলা, তদন্তে উঠে এল ‘ঘটনাই ঘটেনি’ প্রেমে ব্যর্থ হয়ে মাদকাসক্তি, পরে ইন্টারনেট দেখে গড়েন ইয়াবা কারখানা

আগের বছরের তুলনায় আয় কমেছে জামায়াতের

নির্বাচন কমিশনে জমা দেওয়া বার্ষিক আয়-ব্যয়ের হিসাব অনুযায়ী, ২০২৫ সালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোট আয় হয়েছে ২৩ কোটি
  • আপলোড সময় : ৩০ জুলাই ২০২৬, বিকাল ৫:৩৪ সময়
  • আপডেট সময় : ৩০ জুলাই ২০২৬, বিকাল ৫:৩৪ সময়
আগের বছরের তুলনায় আয় কমেছে জামায়াতের

নির্বাচন কমিশনে জমা দেওয়া বার্ষিক আয়-ব্যয়ের হিসাব অনুযায়ী, ২০২৫ সালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোট আয় হয়েছে ২৩ কোটি ৬৮ লাখ ২৪ হাজার ১৩৯ টাকা। একই সময়ে দলটির মোট ব্যয় দাঁড়িয়েছে ২৩ কোটি ৯১ লাখ ৮৬ হাজার ৯৩৪ টাকা। ফলে বছর শেষে দলটির আয় থেকে ব্যয় ২৩ লাখ ৬২ হাজার ৭৯৫ টাকা বেশি হয়েছে। নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, ২০২৫ সালের শুরুতে দলটির হাতে ছিল প্রায় ১৫ কোটি ৭৩ লাখ টাকা। বছর শেষে নগদ অর্থ রয়েছে ৭ কোটি ৫১ লাখ ১৩ হাজার ৬৫ টাকা এবং ব্যাংক হিসাবে জমা রয়েছে ৭ কোটি ৯৮ লাখ ৩১ হাজার ৩৬৩ টাকা।


হিসাব পর্যালোচনায় দেখা গেছে, আগের বছরের তুলনায় ২০২৫ সালে দলটির আয় উল্লেখযোগ্যভাবে কমেছে। ২০২৪ সালে জামায়াতে ইসলামীর মোট আয় ছিল ২৮ কোটি ৯৭ লাখ ২৯৯ টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে আয় কমেছে ৫ কোটি ২৮ লাখ ৭৬ হাজার ১৬০ টাকা। অন্যদিকে, নির্বাচন কমিশনে জমা দেওয়া বিএনপির আয়-ব্যয়ের হিসাব অনুযায়ী, ২০২৫ সালে দলটির মোট আয় হয়েছে ২২ কোটি ১৯ লাখ ৫৫ হাজার ১৮২ টাকা। একই সময়ে ব্যয় হয়েছে ১৫ কোটি ২৬ লাখ ১০ হাজার ৮৫৭ টাকা। ফলে দলটির উদ্বৃত্ত রয়েছে প্রায় ৬ কোটি ৯৩ লাখ টাকা।


বিএনপির দেওয়া তথ্যে আরও উল্লেখ করা হয়েছে, দলটির ব্যাংক হিসাবে প্রায় ২৮ কোটি ৪ লাখ ৭১ হাজার টাকা জমা রয়েছে। পাশাপাশি হাতে নগদ রয়েছে ২ লাখ ৭৯ হাজার ৭০০ টাকা। সব মিলিয়ে দলটির মোট তহবিলের পরিমাণ প্রায় ২৮ কোটি ৭ লাখ টাকা। নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর জন্য প্রতি বছর ৩১ জুলাইয়ের মধ্যে আগের পঞ্জিকাবর্ষের আয়-ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে জমা দেওয়া বাধ্যতামূলক।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ