নির্বাচন কমিশনে জমা দেওয়া বার্ষিক আয়-ব্যয়ের হিসাব অনুযায়ী, ২০২৫ সালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোট আয় হয়েছে ২৩ কোটি

আগের বছরের তুলনায় আয় কমেছে জামায়াতের

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৩০ জুলাই ২০২৬, বিকাল ৫:৩৪ সময় , আপডেট সময় : ৩০ জুলাই ২০২৬, বিকাল ৫:৩৪ সময়

নির্বাচন কমিশনে জমা দেওয়া বার্ষিক আয়-ব্যয়ের হিসাব অনুযায়ী, ২০২৫ সালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোট আয় হয়েছে ২৩ কোটি ৬৮ লাখ ২৪ হাজার ১৩৯ টাকা। একই সময়ে দলটির মোট ব্যয় দাঁড়িয়েছে ২৩ কোটি ৯১ লাখ ৮৬ হাজার ৯৩৪ টাকা। ফলে বছর শেষে দলটির আয় থেকে ব্যয় ২৩ লাখ ৬২ হাজার ৭৯৫ টাকা বেশি হয়েছে। নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, ২০২৫ সালের শুরুতে দলটির হাতে ছিল প্রায় ১৫ কোটি ৭৩ লাখ টাকা। বছর শেষে নগদ অর্থ রয়েছে ৭ কোটি ৫১ লাখ ১৩ হাজার ৬৫ টাকা এবং ব্যাংক হিসাবে জমা রয়েছে ৭ কোটি ৯৮ লাখ ৩১ হাজার ৩৬৩ টাকা।


হিসাব পর্যালোচনায় দেখা গেছে, আগের বছরের তুলনায় ২০২৫ সালে দলটির আয় উল্লেখযোগ্যভাবে কমেছে। ২০২৪ সালে জামায়াতে ইসলামীর মোট আয় ছিল ২৮ কোটি ৯৭ লাখ ২৯৯ টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে আয় কমেছে ৫ কোটি ২৮ লাখ ৭৬ হাজার ১৬০ টাকা। অন্যদিকে, নির্বাচন কমিশনে জমা দেওয়া বিএনপির আয়-ব্যয়ের হিসাব অনুযায়ী, ২০২৫ সালে দলটির মোট আয় হয়েছে ২২ কোটি ১৯ লাখ ৫৫ হাজার ১৮২ টাকা। একই সময়ে ব্যয় হয়েছে ১৫ কোটি ২৬ লাখ ১০ হাজার ৮৫৭ টাকা। ফলে দলটির উদ্বৃত্ত রয়েছে প্রায় ৬ কোটি ৯৩ লাখ টাকা।


বিএনপির দেওয়া তথ্যে আরও উল্লেখ করা হয়েছে, দলটির ব্যাংক হিসাবে প্রায় ২৮ কোটি ৪ লাখ ৭১ হাজার টাকা জমা রয়েছে। পাশাপাশি হাতে নগদ রয়েছে ২ লাখ ৭৯ হাজার ৭০০ টাকা। সব মিলিয়ে দলটির মোট তহবিলের পরিমাণ প্রায় ২৮ কোটি ৭ লাখ টাকা। নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর জন্য প্রতি বছর ৩১ জুলাইয়ের মধ্যে আগের পঞ্জিকাবর্ষের আয়-ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে জমা দেওয়া বাধ্যতামূলক।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯