ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শেখ হাসিনার সঙ্গে পালানোর ফ্লাইট কীভাবে মিস করেছিলেন সালমান এফ রহমান অস্ত্র-সংকট সম্পর্কে জানতেন না ট্রাম্প, হেগসেথের সঙ্গে বাগ্‌যুদ্ধে জড়ান প্রেসিডেন্ট নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই: প্রধানমন্ত্রী ড. জাফর ইকবাল, ঢাবির সাবেক ভিসির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে আরও বেশি ডিজেল চেয়েছি: জ্বালানিমন্ত্রী জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে লংমার্চের ঘোষণা ১১-দলীয় ঐক্যের বিএনপির সভায় আওয়ামী লীগ নেতার ফুলেল শুভেচ্ছা, কয়েক লাখ টাকার লেনদেনের অভিযোগ প্রথম দিনেই জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে ভিড়, শেষ ৯০০ টিকিট আবারও বিক্ষোভে উত্তাল ভারতের ঝাড়খণ্ড, চলছে ৯ দিন ধরে রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা

টুথপেস্টের পর এবার সয়াবিন তেলে মিলল ভয়াবহ মাত্রার মাইক্রোপ্লাস্টিক

রাজধানী ঢাকার বাজার থেকে সংগ্রহ করা বোতলজাত ও খোলা সয়াবিন তেলে উদ্বেগজনক মাত্রায় মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পাওয়া গেছে। এক
  • আপলোড সময় : ২৯ জুলাই ২০২৬, দুপুর ৪:১৩ সময়
  • আপডেট সময় : ২৯ জুলাই ২০২৬, দুপুর ৪:১৩ সময়
টুথপেস্টের পর এবার সয়াবিন তেলে মিলল ভয়াবহ মাত্রার মাইক্রোপ্লাস্টিক

রাজধানী ঢাকার বাজার থেকে সংগ্রহ করা বোতলজাত ও খোলা সয়াবিন তেলে উদ্বেগজনক মাত্রায় মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পাওয়া গেছে। এক যৌথ গবেষণায় দেখা গেছে, প্রতি লিটার সয়াবিন তেলে গড়ে প্রায় ৫৩ হাজার ৯২২টি ক্ষুদ্র প্লাস্টিক কণা রয়েছে। গবেষকদের মতে, বোতলজাত তেলের তুলনায় খোলা তেলে এই দূষণের মাত্রা আরও বেশি, যা জনস্বাস্থ্যের জন্য উদ্বেগের কারণ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের গবেষকদের পরিচালিত এ গবেষণা সম্প্রতি আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী জার্নাল অব ফুড কম্পোজিশন অ্যান্ড অ্যানালাইসিস-এ প্রকাশিত হয়েছে। গবেষণার জন্য রাজধানীর তেজগাঁও, উত্তরা ও ক্যান্টনমেন্ট এলাকার বিভিন্ন সুপারশপ ও খোলা বাজার থেকে মোট ৬০টি সয়াবিন তেলের নমুনা সংগ্রহ করে আধুনিক পরীক্ষাগারে বিশ্লেষণ করা হয়।


গবেষণায় দেখা যায়, খোলা সয়াবিন তেলে প্রতি লিটারে গড়ে প্রায় ৫৯ হাজার ৭৭৮টি মাইক্রোপ্লাস্টিক কণা রয়েছে, যা বোতলজাত তেলের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। শিল্পকারখানার প্রভাব, প্লাস্টিক পাত্রের পুনঃব্যবহার এবং সংরক্ষণ ব্যবস্থার ত্রুটিকে এ দূষণের সম্ভাব্য কারণ হিসেবে উল্লেখ করেছেন গবেষকরা। পরীক্ষায় ছয় ধরনের প্লাস্টিক উপাদান শনাক্ত হয়েছে। এর মধ্যে পলিইউরেথেন ও নাইলনের উপস্থিতি ভোজ্যতেলে বিশ্বে প্রথমবারের মতো শনাক্ত হয়েছে বলে দাবি করা হয়েছে। অধিকাংশ কণাই ছিল আঁশজাতীয় এবং আকারে অতি ক্ষুদ্র।


গবেষণার হিসাব অনুযায়ী, একজন প্রাপ্তবয়স্ক মানুষ প্রতিদিন গড়ে প্রায় ১৮টি এবং বছরে প্রায় ৬ হাজার ৪৪১টি মাইক্রোপ্লাস্টিক কণা গ্রহণ করতে পারেন। শিশুদের ক্ষেত্রে এই ঝুঁকি আরও বেশি। তাদের শরীরে প্রতিদিন গড়ে প্রায় ৭৭টি এবং বছরে প্রায় ২৮ হাজারের বেশি প্লাস্টিক কণা প্রবেশ করতে পারে বলে গবেষণায় উল্লেখ করা হয়েছে।


গবেষকদের মতে, মাইক্রোপ্লাস্টিক দীর্ঘমেয়াদে হজমপ্রক্রিয়া, হরমোনের ভারসাম্য, প্রদাহ এবং কোষের স্বাভাবিক কার্যক্রমে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বিশেষ করে অতি ক্ষুদ্র কণাগুলো রক্তপ্রবাহে প্রবেশের ঝুঁকি তৈরি করতে পারে। গবেষণা দলের প্রধান অধ্যাপক ড. শফি মুহাম্মদ তারেক বলেন, প্লাস্টিক পুরোপুরি বর্জন করা এখনই সম্ভব না হলেও এর ব্যবহার ও বর্জ্য ব্যবস্থাপনায় কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। একই সঙ্গে খাদ্য উৎপাদন, সংরক্ষণ ও বাজারজাতকরণের প্রতিটি ধাপে কঠোর মাননিয়ন্ত্রণ নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি। গবেষকরা খোলা ভোজ্যতেল বিক্রির ক্ষেত্রে কার্যকর নিয়ন্ত্রণ, উন্নত মানের ফিল্টার ব্যবহার এবং খাদ্যে মাইক্রোপ্লাস্টিক পর্যবেক্ষণের জন্য জাতীয় নীতিমালা প্রণয়নের আহ্বান জানিয়েছেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান

শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান