ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সৌদি-তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে বৈঠকে বসছে ইরান দুই বছরে স্বাস্থ্য খাতকে নতুন রূপ দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী ভারতীয় শীর্ষ গোয়েন্দার সঙ্গে গোলাম পরওয়ারের গোপন বৈঠক: রাশেদ খাঁন ‘বোকামি করে রিয়ালের কাছে হেরেছে বার্সা’ রাজপথে কোথাও হকার বসতে দেওয়া হবে না: ঢাকা দক্ষিণ প্রশাসক সরকার অনুমোদন দিলে প্রয়োজনে ক্রসফায়ারও করবো: আইজিপি কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদল বিএনপিই নির্বাচনে ধর্ম ব্যবহার করেছে, অভিযোগ গোলাম পরওয়ারের কোনো অনুদান নয়, জলবায়ু তহবিলে প্রাপ্য অধিকার চান চিফ হুইপ

অতিরিক্ত টাকা আদায়, মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ব্যবহার; কক্সবাজারে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

কক্সবাজার সদরে ভোক্তা অধিকার লঙ্ঘনের অভিযোগে একটি ডায়াগনস্টিক সেন্টারসহ দুটি প্রতিষ্ঠানকে মোট ২২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয়
  • আপলোড সময় : ১০ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১০:২৬ সময়
  • আপডেট সময় : ১০ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১০:২৬ সময়
অতিরিক্ত টাকা আদায়, মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ব্যবহার; কক্সবাজারে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

কক্সবাজার সদরে ভোক্তা অধিকার লঙ্ঘনের অভিযোগে একটি ডায়াগনস্টিক সেন্টারসহ দুটি প্রতিষ্ঠানকে মোট ২২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।


বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের বাংলাবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ভোক্তাদের নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে স্থানীয় বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে তদারকি চালানো হয়। এ সময় মূল্যতালিকায় নির্ধারিত ফির চেয়ে বেশি টাকা নেওয়া এবং পরীক্ষাগারে মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ব্যবহারের প্রমাণ পাওয়ায় আল-শিফা ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।


এ ছাড়া গ্রাহকের কাছে প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে সরবরাহ না করার অভিযোগে এ বি চৌধুরী ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠানকে আরও ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানের সময় বাংলাবাজার এলাকার মুরগি, মাংস ও মুদি দোকানগুলোতেও নজরদারি করা হয়। ব্যবসাপ্রতিষ্ঠানে বাধ্যতামূলকভাবে মূল্যতালিকা প্রদর্শন, মেয়াদোত্তীর্ণ পণ্য মজুত না করা এবং সঠিক ওজন নিশ্চিত করার বিষয়ে তদারকি চালানো হয়।


একই সঙ্গে ব্যবসায়ী ও ক্রেতাদের ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ মেনে চলার বিষয়ে সতর্ক করা হয়। ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, সাধারণ মানুষের স্বার্থ রক্ষা এবং বাজারে ভেজাল ও অনিয়ম ঠেকাতে কক্সবাজারজুড়ে এ ধরনের তদারকি অভিযান নিয়মিতভাবে চালানো হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শাহজালাল (রহ.) মাজারে ৫ম বারের মতো দানবাক্স ও ডেগ খুলে অর্থ গণনা শুরু

শাহজালাল (রহ.) মাজারে ৫ম বারের মতো দানবাক্স ও ডেগ খুলে অর্থ গণনা শুরু