ঢাকা | |
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ, চলমান সংঘাত নিয়ে উদ্বেগ প্রকাশ নির্বাচনের পরেই শেষ হবে ইরানের সঙ্গে চলমান যুদ্ধ: ট্রাম্প অপ্রাপ্তবয়স্কদের সোশ্যাল-মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা নিয়ে ইইউতে মতবিরোধ সংসদে রুমিন ফারহানাকে অশালীন ভাষায় গালাগালের অভিযোগ রাশিয়ার সীমান্তে ফিনল্যান্ডের ২০০ কিলোমিটারের নিরাপত্তা বেড়া নির্মাণ ধাপে ধাপে ঠকছেন মালদ্বীপের এক লাখ প্রবাসী বাংলাদেশি: হাসনাত আবদুল্লাহ দিস ইজ অ্যাবসার্ড—চিফ হুইপকে ডেপুটি স্পিকার ভিসা নিয়ে বড় সুখবর, এক পারমিটেই ঘোরা যাবে মধ্যপ্রাচ্যের ৬ দেশ শনিবার থেকে ২০ শতাংশ পর্যন্ত বাড়ছে বেকারি পণ্যের দাম অতিরিক্ত টাকা আদায়, মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ব্যবহার; কক্সবাজারে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ভারতের বিশ্বরেকর্ড

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে আরেকটি অনন্য কীর্তি গড়েছে ভারত। এক বর্ষপঞ্জিতে সবচেয়ে বেশি ২০০ বা তার বেশি রান করার
  • আপলোড সময় : ২৬ জুলাই ২০২৬, বিকাল ৫:২৭ সময়
  • আপডেট সময় : ২৬ জুলাই ২০২৬, বিকাল ৫:২৭ সময়
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ভারতের বিশ্বরেকর্ড

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে আরেকটি অনন্য কীর্তি গড়েছে ভারত। এক বর্ষপঞ্জিতে সবচেয়ে বেশি ২০০ বা তার বেশি রান করার নতুন বিশ্বরেকর্ড নিজেদের করে নিয়েছে টিম ইন্ডিয়া। জিম্বাবুয়ের বিপক্ষে দুর্দান্ত জয়ের মধ্য দিয়েই এই ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করেছে তারা। শনিবার হারারে স্পোর্টস ক্লাব মাঠে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে আগে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ২১৯ রানের বিশাল সংগ্রহ গড়ে ভারত। এই ইনিংসের মাধ্যমে চলতি ২০২৬ সালে নবমবারের মতো টি-টোয়েন্টিতে ২০০ বা তার বেশি রান করল তারা।


এর মধ্য দিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টির ইতিহাসে এক বছরে সবচেয়ে বেশি ২০০ প্লাস রান করার নতুন বিশ্বরেকর্ড গড়েছে ভারত। এর আগে এই রেকর্ডও ছিল ভারতের দখলে। ২০২৪ সালে ২৬ ম্যাচে ৯ বার দুই শতাধিক রান তুলেছিল দলটি। এবার মাত্র ২৩ ম্যাচেই সেই কীর্তি স্পর্শ করে আরও দ্রুততম সময়ে রেকর্ডটি নিজেদের নামে লিখিয়েছে ভারত। বিশেষজ্ঞদের মতে, চলতি বছরে ভারতের সামনে আরও বেশ কয়েকটি আন্তর্জাতিক সিরিজ রয়েছে। ফলে বছর শেষ হওয়ার আগেই এই রেকর্ড আরও সমৃদ্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে।


২২০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে জিম্বাবুয়ে। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে তারা ১৭.৫ ওভারে মাত্র ১২৯ রানে অলআউট হয়ে যায়। ফলে ৯০ রানের বড় জয়ে এক ম্যাচ হাতে রেখেই তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিশ্চিত করে ভারত। ব্যাট হাতে জয়ের নায়ক ছিলেন ইশান কিশান। মাত্র ৪৪ বলে ৯টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৮১ রানের ঝড়ো ইনিংস খেলে ম্যাচসেরার পুরস্কার জিতে নেন তিনি। তার ইনিংসের ওপর ভর করেই বড় সংগ্রহ গড়ে সিরিজ জয়ের সঙ্গে বিশ্বরেকর্ডও উদযাপন করে টিম ইন্ডিয়া।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের

এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের