ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শেখ হাসিনার সঙ্গে পালানোর ফ্লাইট কীভাবে মিস করেছিলেন সালমান এফ রহমান অস্ত্র-সংকট সম্পর্কে জানতেন না ট্রাম্প, হেগসেথের সঙ্গে বাগ্‌যুদ্ধে জড়ান প্রেসিডেন্ট নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই: প্রধানমন্ত্রী ড. জাফর ইকবাল, ঢাবির সাবেক ভিসির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে আরও বেশি ডিজেল চেয়েছি: জ্বালানিমন্ত্রী জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে লংমার্চের ঘোষণা ১১-দলীয় ঐক্যের বিএনপির সভায় আওয়ামী লীগ নেতার ফুলেল শুভেচ্ছা, কয়েক লাখ টাকার লেনদেনের অভিযোগ প্রথম দিনেই জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে ভিড়, শেষ ৯০০ টিকিট আবারও বিক্ষোভে উত্তাল ভারতের ঝাড়খণ্ড, চলছে ৯ দিন ধরে রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা

‘রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারির মামলা করা যায় না’

রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারি অপরাধ বা অন্য কোনো বিষয়ে আদালতে মামলা করা যায় না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন
  • আপলোড সময় : ২৬ জুলাই ২০২৬, বিকাল ৫:২৬ সময়
  • আপডেট সময় : ২৬ জুলাই ২০২৬, বিকাল ৫:২৬ সময়
‘রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারির মামলা করা যায় না’

রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারি অপরাধ বা অন্য কোনো বিষয়ে আদালতে মামলা করা যায় না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, রাষ্ট্রপতির সাংবিধানিক দায়মুক্তি রয়েছে। তবে কেউ যদি এ বিষয়ে ভিন্ন মত প্রকাশ করেন, সেটি তাদের মতপ্রকাশের স্বাধীনতা, কিন্তু তা আমলে নেওয়ার মতো কিছু তিনি দেখেন না। রোববার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।


সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবির বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যারা এ দাবি তুলছেন, তাদের কাছেই জানতে হবে কেন তারা এমন দাবি করছেন। গণ-অভ্যুত্থানের পর দেশে মানুষের রাজনৈতিক মতপ্রকাশ ও প্রতিবাদের স্বাধীনতা রয়েছে এবং সেটি অব্যাহত থাকবে বলেও মন্তব্য করেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনের সময় মো. সাহাবুদ্দিন সংবিধান ও প্রচলিত আইন অনুযায়ী দায়িত্ব পালন করেছেন। স্বৈরাচারের শেষ সময়, অন্তর্বর্তী সরকারের পুরো সময় এবং বর্তমান রাজনৈতিক সরকারের সময়েও তিনি সাংবিধানিক বিধান মেনেই কাজ করেছেন এবং সরকার রাষ্ট্রপতির সহযোগিতা পেয়েছে বলে জানান তিনি।


তিনি আরও বলেন, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি নির্দিষ্ট সাংবিধানিক দায়মুক্তি ভোগ করেন। তাই রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারি মামলা বা অন্য কোনো বিষয়ে আদালতে মামলা করার সুযোগ নেই। তবে কেউ এ নিয়ে বক্তব্য দিতে চাইলে, সেটি তাদের ব্যক্তিগত স্বাধীনতার অংশ। রাষ্ট্রপতি হওয়ার আগে তার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে, সেগুলো সে সময়কার বিষয় এবং আইন অনুযায়ী সেসব প্রক্রিয়া চলবে বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি আরও জানান, সাবেক রাষ্ট্রপতি হিসেবে আইন অনুযায়ী মো. সাহাবুদ্দিন নির্ধারিত সুযোগ-সুবিধা পাবেন। এর মধ্যে ছয় মাস পর্যন্ত বিশেষ নিরাপত্তা বাহিনী, প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট এবং পুলিশের নিরাপত্তাসহ অন্যান্য প্রাপ্য সুবিধা অন্তর্ভুক্ত থাকবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান

শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান