ঢাকা | |
সংবাদ শিরোনাম :
‘রাজনীতি শিখতে আমার বাসায় আসতে চান পাটওয়ারী’, দাবি মেঘনা আলমের অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের অভিনন্দন জানালেন মাশরাফি বাফুফের সঙ্গে কোচের পরিকল্পনা মিলছে না রাষ্ট্রপতি নির্বাচনে অলি আহমদের মনোনয়ন বৈধ গাইবান্ধায় দ্বিগুন দামে চারা কিনে ধান রোপন করছে ক্ষতিগ্রস্ত কৃষকেরা ‘এটাই বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় জয়’ ইরান যুদ্ধে ৪৫টি রিপার ড্রোন হারিয়েছে যুক্তরাষ্ট্র, ক্ষতি ১.৩ বিলিয়ন ডলারের বেশি প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রীর হোটেল বলে পর্যটককে হুমকি, সী-গালের ম্যানেজার গ্রেপ্তার এমপিদের স্বাধীনভাবে ভোটের সুযোগ দিতে ৭০ অনুচ্ছেদ সংশোধন করতে হবে তিন ইরানি পাইলটকে আটকের অভিযোগ অস্বীকার কাতারের

ফিলিস্তিনি বন্দিদের জন্য কুমিরে ঘেরা খাল খনন শুরু করেছে ইসরায়েল

ইসরায়েলের দক্ষিণাঞ্চলে অবস্থিত ফিলিস্তিনি হামাস সদস্যদের জন্য নির্ধারিত একটি বিশেষ কারাগারের নিরাপত্তা জোরদারে কুমির রাখার উদ্দেশ্যে পরিখা নির্মাণের
  • আপলোড সময় : ২৩ জুলাই ২০২৬, দুপুর ৩:১১ সময়
  • আপডেট সময় : ২৩ জুলাই ২০২৬, দুপুর ৩:১১ সময়
ফিলিস্তিনি বন্দিদের জন্য কুমিরে ঘেরা খাল খনন শুরু করেছে ইসরায়েল

ইসরায়েলের দক্ষিণাঞ্চলে অবস্থিত ফিলিস্তিনি হামাস সদস্যদের জন্য নির্ধারিত একটি বিশেষ কারাগারের নিরাপত্তা জোরদারে কুমির রাখার উদ্দেশ্যে পরিখা নির্মাণের কাজ শুরু হয়েছে। এই উদ্যোগ ঘিরে দেশটির রাজনৈতিক ও প্রশাসনিক অঙ্গনে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, নেগেভ মরুভূমি এলাকায় অবস্থিত কেতজিওত কারাগারের একটি বিশেষ অংশে প্রায় ১৭০ মিটার দীর্ঘ পরিখা খনন করা হচ্ছে। পরিখাটি কারাগারের এমন একটি অংশে নির্মাণ করা হচ্ছে, যা বাইরে থেকে সহজে দেখা যায় না।


জানা গেছে, ইসরায়েলের পরিবেশ সুরক্ষা মন্ত্রণালয়ের সাম্প্রতিক এক সিদ্ধান্তের পর নীল নদের কুমিরকে বিশেষ শ্রেণিতে অন্তর্ভুক্ত করা হলে এই প্রকল্প বাস্তবায়নের পথ উন্মুক্ত হয়। জাতীয় নিরাপত্তা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি একটি পরীক্ষামূলক প্রকল্প। পরিখা নির্মাণ, কুমিরের পরিচর্যা এবং সংশ্লিষ্ট নিরাপত্তা ব্যবস্থার জন্য প্রায় ২১ মিলিয়ন শেকেল বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে। পাশাপাশি কারা কর্মকর্তাদেরও প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।


তবে এই উদ্যোগের বিরোধিতা করেছে ইসরায়েলের প্রকৃতি ও উদ্যান কর্তৃপক্ষ এবং পরিবেশ মন্ত্রণালয়ের আইনি উপদেষ্টারা। তারা বিষয়টি নিয়ে জরুরি বৈঠক ডেকে পরিবেশগত ও নৈতিক দিকগুলো পর্যালোচনার উদ্যোগ নিয়েছেন। কেতজিওত কারাগার ইসরায়েলের অন্যতম বৃহৎ বন্দিশালা, যেখানে গাজা উপত্যকা ও পশ্চিম তীর থেকে আটক ফিলিস্তিনি বন্দিদের রাখা হয়। ফিলিস্তিনি বন্দিবিষয়ক সংস্থাগুলোর দাবি, ২০২৩ সালের অক্টোবরের পর থেকে ইসরায়েলি কারাগারগুলোতে ফিলিস্তিনি বন্দির সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সঙ্গে বন্দিদের ওপর কঠোর আচরণ ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগও দীর্ঘদিন ধরে তুলে আসছে বিভিন্ন সংস্থা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাতে ঘুম আসছে না? একজোড়া মোজাই হতে পারে সহজ সমাধান

রাতে ঘুম আসছে না? একজোড়া মোজাই হতে পারে সহজ সমাধান