ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠালেই আইন অনুযায়ী গ্রেপ্তার করা হবে: শামা ওবায়েদ ‘আসতে হবে না, আপনাকে আমরা ধরে নিয়ে আসতে চাই’ অন্তর্বর্তী সরকারের চেয়েও বর্তমান সরকার দেশকে খারাপ দিকে নিয়ে যাচ্ছে জোর করে স্লোগান দেওয়ানোর চেষ্টা, বাঁধনের ওপর হামলার তীব্র নিন্দা-প্রতিবাদ: নাসীরুদ্দীন পাটওয়ারী বাঁচা-মরার ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাত নোরা ফাতেহির বিরুদ্ধে ৩ কোটির মানহানির মামলা ইতালিতে বাঁধনের ওপর হামলার নিন্দা জানালেন ছাত্রদল সভাপতি জুলাই আন্দোলনে স্বামীর মৃত্যুর সাক্ষ্য দেওয়ায় মেয়েকে ধর্ষণ কয়েক দিনের মধ্যেই দেশে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: পরিকল্পনা উপদেষ্টা চক্রান্তকারীরা বারবার ধর্মীয় সম্প্রীতি ভাঙার চেষ্টা করেছে: রিজভী

ইতালিতে বাঁধনের ওপর হামলার নিন্দা জানালেন ছাত্রদল সভাপতি

ইতালির ভেনিসে জনপ্রিয় বাংলাদেশি অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ছাত্রদলের সভাপতি
  • আপলোড সময় : ৮ সেপ্টেম্বর ২০২৬, বিকাল ৫:২১ সময়
  • আপডেট সময় : ৮ সেপ্টেম্বর ২০২৬, বিকাল ৫:২১ সময়
ইতালিতে বাঁধনের ওপর হামলার নিন্দা জানালেন ছাত্রদল সভাপতি

ইতালির ভেনিসে জনপ্রিয় বাংলাদেশি অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। মঙ্গলবার মধ্যরাতে নিজের যাচাইকৃত ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিবাদ জানান।


পোস্টে রাকিবুল ইসলাম রাকিব অভিযোগ করেন, ভেনিসে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের সন্ত্রাসীরা বাঁধনের ওপর হামলা চালিয়েছে। বিদেশের মাটিতে একজন নারী ও জুলাই আন্দোলনের একজন যোদ্ধাকে একা পেয়ে এ ধরনের হামলাকে তিনি কাপুরুষোচিত বলে মন্তব্য করেন। তিনি বলেন, এ ঘটনার মধ্য দিয়ে হামলাকারীদের মধ্যে সামান্যতম অনুশোচনাও নেই বলে প্রতীয়মান হয়। তাদের প্রতি কোনো ধরনের সহানুভূতি দেখানো হবে না বলেও মন্তব্য করেন তিনি।


রাকিব আরও বলেন, সন্ত্রাসীদের কঠোর হাতে দমন করা হবে এবং জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করা হবে। এর আগে ভেনিস চলচ্চিত্র উৎসবে অংশ নিতে ইতালিতে অবস্থানকালে একটি পার্কে স্বজনদের সামনে বাঁধনের ওপর একদল ব্যক্তি হামলা করে বলে অভিযোগ ওঠে। এ সময় তার দিকে কোমল পানীয় ও ডিম ছোড়া এবং শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগও রয়েছে। ঘটনাটি প্রকাশ্যে আসার পর দেশের বিনোদন ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিভিন্ন মহল থেকে এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানানো হচ্ছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের

এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের