ঢাকা | |
সংবাদ শিরোনাম :
‘জামায়াত আমিরের ডিভাইস না দেওয়ার পেছনে বড় অপরাধ লুকানোর বিষয় আছে’ মাদ্রাসাশিক্ষককে সপাটে চড়ের ঘটনায় মুখ খুলেছেন ভুক্তভোগীর বাবা ২৫০ শতাংশ শুল্কের হুমকিতে ভারত-পাকিস্তান যুদ্ধ থামিয়েছিলাম, তাও নোবেল পেলাম না: ট্রাম্প মেসিকে নিয়ে বার্সেলোনার আবেগঘন বার্তা অজু আছে কিনা সন্দেহ হলে কী করবেন? আসিফ আকবরের গাড়িতে গুলিবর্ষণের ঘটনায় জামায়াতের নিন্দা জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকড: ডিবি চায় ডিভাইস, জামায়াতের উদ্বেগ নিরাপত্তায় বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রীকে ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করতে হবে: এনসিপি নিরাপত্তা বাড়াতে মেট্রোরেলে যুক্ত হচ্ছে আর্চওয়ে ও লাগেজ স্ক্যানার কোনো চোরকে আর ছাড় দেওয়া হবে না: জামায়াত আমির

খুব দ্রুত বিশ্ববাজারে কমবে জ্বালানি তেলের দাম: ট্রাম্প

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের চূড়ান্ত জয় এলে আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে তেলের দাম দ্রুত কমে যাবে বলে দাবি করেছেন
  • আপলোড সময় : ৮ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১০:২ সময়
  • আপডেট সময় : ৮ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১০:২ সময়
খুব দ্রুত বিশ্ববাজারে কমবে জ্বালানি তেলের দাম: ট্রাম্প

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের চূড়ান্ত জয় এলে আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে তেলের দাম দ্রুত কমে যাবে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় এ আশাবাদ ব্যক্ত করেন ট্রাম্প। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 


ট্রাম্পের দাবি, যুদ্ধ শেষ হওয়ার পর যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের খুচরা দাম গ্যালনপ্রতি ৩ ডলারে নেমে আসবে। এরপর তা আরও কমে ২ ডলারের নিচে চলে যেতে পারে। এই মূল্যপতন খুব দ্রুত ঘটবে বলেও মন্তব্য করেছেন তিনি। তবে ট্রাম্পের এমন পূর্বাভাসের সময় আন্তর্জাতিক বাজারে তেলের দাম বরং ঊর্ধ্বমুখী। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও হরমুজ প্রণালিতে সরবরাহ নিয়ে উদ্বেগের কারণে ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম প্রায় ৯৭ ডলারের কাছাকাছি উঠেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রে গ্যাসোলিনের গড় দামও ৪ ডলারের ওপরে রয়েছে। 


এদিকে ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া হবে না—নিজের এই আগের অবস্থানও পুনর্ব্যক্ত করেছেন ট্রাম্প।


সূত্র: আল জাজিরা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ব্যালন ডি’অরের বিশেষ ভোটে শীর্ষে রোনালদো, ধারে কাছেও নাই মেসি

ব্যালন ডি’অরের বিশেষ ভোটে শীর্ষে রোনালদো, ধারে কাছেও নাই মেসি