ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রাইভেট জেট ব্যবহার করে খেলা দেখতে গিয়ে পৃথিবীর বিশাল ক্ষতি করেছেন ফিফা প্রেসিডেন্ট ‘আর্জেন্টিনা অনেক ফাউল করেও সহজে পার পেয়ে গেছে’ সময় টিভির চেয়ারম্যানদের বিরুদ্ধে মামলা স্থগিত করল হাইকোর্ট মার্শাল আর্টের আড়ালে সদস্য সংগ্রহ ও উগ্রবাদী কার্যক্রম পরিচালনা করতেন তারা মেসি আমার বন্ধু, সে দলের সমস্যাগুলোর সমাধান করতে পারে- বিশ্বকাপ ফাইনালের আগে রোনালদিনহো নির্বাচন কে করবে, না করবে এটা আদালত ও ইসির বিষয়: বিএনপি বিশ্বকাপ সম্প্রচারে ২০২২ সালে ১৪০ কোটির দুর্নীতি, এবারে খরচ প্রায় শূন্য: তথ্যমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে ফলের বক্স থেকে ১৬ কেজি স্বর্ণ উদ্ধার রেকর্ড পাস আর নিখুঁত নিশানায় স্পেনের মাঝমাঠের ‘অদৃশ্য নিয়ন্ত্রক’ রদ্রি ব্রাউজারে ফিরেছে ফেসবুক

বাংলাদেশ হবে বিশ্বের ‘এডুকেশন হাব’: শিক্ষামন্ত্রী

বাংলাদেশকে বিশ্বের অন্যতম আন্তর্জাতিক শিক্ষা কেন্দ্র হিসেবে গড়ে তোলাই সরকারের লক্ষ্য বলে জানিয়েছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী
  • আপলোড সময় : ১৯ জুলাই ২০২৬, দুপুর ৩:১২ সময়
  • আপডেট সময় : ১৯ জুলাই ২০২৬, দুপুর ৩:১২ সময়
বাংলাদেশ হবে বিশ্বের ‘এডুকেশন হাব’: শিক্ষামন্ত্রী

বাংলাদেশকে বিশ্বের অন্যতম আন্তর্জাতিক শিক্ষা কেন্দ্র হিসেবে গড়ে তোলাই সরকারের লক্ষ্য বলে জানিয়েছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে এমন মানে উন্নীত করা হবে, যাতে বিদেশি শিক্ষার্থীরাও উচ্চশিক্ষার জন্য বাংলাদেশকে বেছে নেন। শনিবার (১৮ জুলাই) নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।


শিক্ষামন্ত্রী বলেন, একসময় বিশ্বের বিভিন্ন দেশ থেকে শিক্ষার্থীরা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে পড়তে আসতেন। কিন্তু সময়ের পরিবর্তনে এখন দেশের শিক্ষার্থীরাই উচ্চশিক্ষার জন্য বিদেশে যাচ্ছেন। এই পরিস্থিতি বদলাতে দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে আন্তর্জাতিক মানের উৎকর্ষ কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে সরকার। তিনি আরও বলেন, বাংলাদেশের শিক্ষার্থীরা অত্যন্ত মেধাবী। এই বিশাল জনশক্তিকে দক্ষ মানবসম্পদে পরিণত করতে আধুনিক ও যুগোপযোগী শিক্ষাব্যবস্থা গড়ে তোলার ওপর সরকার গুরুত্ব দিচ্ছে।


নওগাঁ বিশ্ববিদ্যালয় প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সময় সংশ্লিষ্ট অঞ্চলের অর্থনৈতিক ও স্থানীয় চাহিদাকে গুরুত্ব দিতে হবে। কৃষিপ্রধান জেলা হওয়ায় নওগাঁ বিশ্ববিদ্যালয়ে ভবিষ্যতে খাদ্য প্রযুক্তি, কৃষি এবং খাদ্য প্রক্রিয়াজাতকরণ–সংশ্লিষ্ট নতুন বিভাগ চালুর যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তিনি আশা প্রকাশ করেন, পরিকল্পিত উন্নয়ন ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করা গেলে দেশের বিশ্ববিদ্যালয়গুলো আন্তর্জাতিক পর্যায়ে আরও প্রতিযোগিতামূলক হয়ে উঠবে এবং বিদেশি শিক্ষার্থীদের কাছেও আকর্ষণীয় গন্তব্যে পরিণত হবে। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাপতিত্বে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শীর্ষ কর্মকর্তা, সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন প্রতিনিধি, জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা

কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা