ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সরকার বিধবা কার্ড চালু করলে সংসদ সদস্যদের স্ত্রীরাই সবার আগে নেবে: হাসনাত আবদুল্লাহ দুর্গাপূজায় নাশকতা করে সরকারের ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্র করছে পরাজিত শক্তি: রিজভী সিইসি জ্ঞানেশ কুমারের ঘুম উড়ে গেছে: রাহুল গান্ধী শিক্ষার্থী-শিক্ষক কেউ চায় না, তবুও ভিসি হওয়ার লোভ যাচ্ছে না বিএনপি নেতার: সাদিক কায়েম দিল্লির পরিস্থিতি নিয়ে বাংলাদেশ কোনো মন্তব্য করতে রা‌জি নয়: শামা ওবায়েদ দিল্লি পুলিশকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ককরোচ পার্টির হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে আরও একটি তেল ট্যাংকারে আগুন নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই যন্তর মন্তর বিক্ষোভের স্থান নয়: ৩টি নতুন স্থান নির্ধারণ করল দিল্লি পুলিশ হেলথ কার্ড সংগ্রহে সরকারি কর্মকর্তা-কর্মচারী ও মুক্তিযোদ্ধাদের জন্য নতুন নির্দেশনা

প্রধানমন্ত্রীর সঙ্গে ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড স্বর্ণপদকজয়ী বাংলাদেশি শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক অলিম্পিয়াডে স্বর্ণপদকজয়ী বাংলাদেশি শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল। রোববার (১২ জুলাই) বিকেলে
  • আপলোড সময় : ১৩ জুলাই ২০২৬, দুপুর ১০:৩ সময়
  • আপডেট সময় : ১৩ জুলাই ২০২৬, দুপুর ১০:৩ সময়
প্রধানমন্ত্রীর সঙ্গে ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড স্বর্ণপদকজয়ী বাংলাদেশি শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক অলিম্পিয়াডে স্বর্ণপদকজয়ী বাংলাদেশি শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল। রোববার (১২ জুলাই) বিকেলে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশি শিক্ষার্থীদের এই সাফল্য দেশের জন্য গর্বের। তিনি জানান, নতুন প্রজন্মের উদ্ভাবনী ও সৃজনশীল মেধা বিকাশে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।


সাক্ষাৎকালে শিক্ষার্থীরা তাদের বিজয়ী প্রকল্প, গবেষণা এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। প্রধানমন্ত্রী মনোযোগ দিয়ে তাদের কথা শোনেন এবং নতুন নতুন উদ্ভাবনী উদ্যোগে আরও এগিয়ে যেতে উৎসাহ দেন। প্রতিনিধিদল আগামী ২ থেকে ৮ আগস্ট কাজাখস্তানে অনুষ্ঠিতব্য কৃত্রিম বুদ্ধিমত্তা আন্তর্জাতিক অলিম্পিয়াডে অংশগ্রহণের বিষয়টি তুলে ধরলে প্রধানমন্ত্রী তাদের সর্বাত্মক সাফল্য কামনা করেন। পাশাপাশি প্রতিযোগিতায় অংশ নিতে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।


এ সময় স্বর্ণপদকজয়ী তিন শিক্ষার্থীকে একটি করে ল্যাপটপ উপহার দেন প্রধানমন্ত্রী। এছাড়া দলের অন্যান্য সদস্যদের হাতে বই তুলে দেওয়া হয়। প্রধানমন্ত্রী বলেন, দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা মেধাবী শিক্ষার্থীদের খুঁজে বের করে আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ, গবেষণা এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন, প্রযুক্তিনির্ভর ও জ্ঞানভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে তরুণদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ।


এ সময় প্রতিনিধিদল দেশে কৃত্রিম বুদ্ধিমত্তা অলিম্পিয়াড আয়োজনের আগ্রহ প্রকাশ করলে প্রধানমন্ত্রী এ উদ্যোগে সরকারের পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন। সাক্ষাতে শিক্ষাবিদ, অলিম্পিয়াড সংশ্লিষ্ট কর্মকর্তা এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার