ঢাকা | |
সংবাদ শিরোনাম :
এসএসসিতে ২ বিষয়ে ফেল করলেও ১৫ দিনের মধ্যে পুনঃপরীক্ষা: শিক্ষামন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার কোনো সম্ভাবনা নেই: উপদেষ্টা জাহেদ নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা: আসিফ নজরুল বললেন, ‘কী করুণ আত্মসন্তুষ্টি!’ ড. ইউনূসকে হেনস্তা আওয়ামী লীগের সন্ত্রাসনির্ভর রাজনীতির ‘চরিত্র’ উন্মোচিত করেছে চুয়েটে টানা অবরোধ: নিজ কার্যালয়েই অবরুদ্ধ ভিসি, অসুস্থ হয়ে হাসপাতালে ২ শিক্ষক বার্লিন সফর বাতিল ড. ইউনূসের ওয়েবসাইট থেকে সরানো হলো তার নাম অবিবাহিতদের রাগিয়ে দেয় যেসব কথা দুর্যোগ সহনশীল দেশ গড়তে প্রতিটি পরিবারের সচেতনতা জরুরি: রাষ্ট্রপতি ইরানে সম্ভবত অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প চকবাজারে ফের আগুনের আশঙ্কায় পানি দেয়া অব্যাহত: ফায়ার সার্ভিস

শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম বলেছেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনার বাংলাদেশে ফিরে
  • আপলোড সময় : ১২ জুলাই ২০২৬, দুপুর ৪:১০ সময়
  • আপডেট সময় : ১২ জুলাই ২০২৬, দুপুর ৪:১১ সময়
শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম বলেছেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনার বাংলাদেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের কোনো আইনি সুযোগ নেই। তিনি বলেন, দেশে ফিরতে হলে নির্ধারিত আইনি ও কূটনৈতিক প্রক্রিয়া অনুসরণ করতেই হবে।


রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে চিফ প্রসিকিউটর জানান, শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, বাংলাদেশে প্রত্যাবর্তনের ক্ষেত্রে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান আইনি ও কূটনৈতিক প্রক্রিয়া অনুসরণ করতে হবে। তিনি আরও বলেন, দেশে প্রবেশের পর আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


চিফ প্রসিকিউটর আরও জানান, ট্রাইব্যুনালের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মামলার তদন্ত শেষ পর্যায়ে রয়েছে। ২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে সংঘটিত ঘটনাকে কেন্দ্র করে করা মামলার তদন্ত শেষ হয়েছে এবং আগামী ২১ জুলাই তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে জমা দেওয়ার কথা রয়েছে।


এ ছাড়া ২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থান চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধসংক্রান্ত একাধিক মামলার তদন্তও প্রায় সম্পন্ন হয়েছে। এসব মামলার প্রতিবেদনও শিগগিরই আদালতে দাখিল করা হবে বলে জানান তিনি। তিনি বলেন, শেখ হাসিনার দেশে ফেরা কিংবা আত্মসমর্পণের বিষয়টি সম্পূর্ণভাবে প্রচলিত আইন ও আন্তর্জাতিক

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার