ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: চিফ প্রসিকিউটর ভারী বৃষ্টিতে রোহিঙ্গা ক্যাম্পের নিম্নাঞ্চলে থাকা ঘর ফের তলিয়ে গেছে বৃষ্টি পরিস্থিতি দেখে এইচএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত শেখ হাসিনার পরিবারের কেউ বাংলাদেশি হয়ে উঠতে পারেনি: সারজিস আলম শিক্ষাকে ধ্বংস করতেই বিগত সরকার প্রকল্প নিয়েছিল: শিক্ষামন্ত্রী জিম্বাবুয়ের বিপক্ষে হোয়াইটওয়াশ এড়িয়ে যা বললেন মিরাজ ইউক্রেনে রাশিয়ার ড্রোন-ব্যালিস্টিক মিসাইল হামলায় ছয়জন নিহত মারা গেছেন আর্জেন্টিনার আলোচিত কিংবদন্তি ফুটবলার রাট্টিন রোববার চবির সব পরীক্ষা স্থগিত, চলবে ক্লাস অবসরে যাওয়া কর্মকর্তার যুগ্ম সচিব পদোন্নতি বাতিল

আমি যে শৈশব পাইনি, আমার ভাই যেন তা পায়: ইয়ামাল

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে স্পেন। তবে ম্যাচ শেষে শুধু মাঠের পারফরম্যান্স নয়,
  • আপলোড সময় : ১২ জুলাই ২০২৬, দুপুর ১০:২৫ সময়
  • আপডেট সময় : ১২ জুলাই ২০২৬, দুপুর ১০:২৫ সময়
আমি যে শৈশব পাইনি, আমার ভাই যেন তা পায়: ইয়ামাল

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে স্পেন। তবে ম্যাচ শেষে শুধু মাঠের পারফরম্যান্স নয়, গ্যালারিতে উপস্থিত এক ছোট্ট শিশুকে ঘিরেও সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। স্টেডিয়ামের বড় পর্দায় বারবার দেখা যায় স্পেনের তরুণ তারকার মাত্র তিন বছর বয়সী ছোট ভাইকে। তার হাসি, উচ্ছ্বাস ও দুষ্টুমিভরা অভিব্যক্তি মুহূর্তেই দর্শকদের মন জয় করে নেয়। পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে।


তরুণ এই ফুটবলারের ছোট ভাইয়ের জন্ম ২০২২ সালে। দুই ভাইয়ের মা একই হলেও তাদের বাবার পরিচয় আলাদা। ফলে দুজনের বয়সের ব্যবধানও ১৫ বছরের বেশি। ছোটবেলাতেই বাবা-মায়ের বিচ্ছেদের পর কঠিন পরিস্থিতিতে বেড়ে ওঠেন স্পেনের এই তারকা। পরবর্তীতে তাঁর মা নতুন জীবন শুরু করলে জন্ম হয় ছোট ভাইয়ের। এখন ভাইকে ভিন্ন ও স্বচ্ছল পরিবেশে বড় হতে দেখে নিজের অনুভূতির কথা জানিয়েছেন তিনি।


এক সাক্ষাৎকারে আবেগঘন কণ্ঠে তিনি বলেন, তিনি এমন একটি ছোট ঘরে বেড়ে উঠেছেন, যেখানে রান্নাঘর ও শোবার ঘর একই ছিল। আজ তাঁর মাকে সুখে থাকতে এবং ছোট ভাইকে সুন্দর শৈশব কাটাতে দেখে তিনি সবচেয়ে বেশি আনন্দ পান। তিনি আরও বলেন, ছোট ভাই তাঁর জীবনের সবচেয়ে মূল্যবান মানুষ। ভাইকে সুখী দেখতে পারাটাই তাঁর কাছে সবচেয়ে বড় প্রাপ্তি, আর সেই অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
২০২৬ বিশ্বকাপ: মাত্র ২৫৯ সেকেন্ডে আর্জেন্টিনাকে বাঁচালেন লিওনেল মেসি

২০২৬ বিশ্বকাপ: মাত্র ২৫৯ সেকেন্ডে আর্জেন্টিনাকে বাঁচালেন লিওনেল মেসি