ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী কাল নিউইয়র্কের যাচ্ছেন, ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ আগুন-ককটেল বিস্ফোরণ নিষিদ্ধ আওয়ামী লীগের কাজ: স্বরাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেই শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ৪৫০০ কোটি ডলার ছাড়িয়ে গেছে: পেন্টাগন জাতিসংঘে যতদিন প্রয়োজন ততদিনই সফর করবেন প্রধানমন্ত্রী: পররাষ্ট্র সচিব রিয়াদের বিমানবন্দরে হামলা, দায় স্বীকার হুতিদের আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, হাতেনাতে আটক ১ ককটেল বিস্ফোরণ ও বাসে আগুনের ঘটনা ‘বিচ্ছিন্ন ঘটনা’: স্বরাষ্ট্রমন্ত্রী ২৩ সেপ্টেম্বর ছুটি, তবে চাকরিজীবীদের জন্য নয় জাতীয় স্বার্থ নয়, বিএনপি দলীয় স্বার্থ আদায়ে সরকারে গিয়েছে: নাহিদ ইসলাম

শারীরিকভাবে শক্তিশালী সুইজারল্যান্ডকে নিয়ে সতর্ক আর্জেন্টিনা

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে প্রতিপক্ষকে নিয়ে যথেষ্ট সতর্ক রয়েছে আর্জেন্টিনা। শারীরিকভাবে শক্তিশালী ও সংগঠিত ফুটবল
  • আপলোড সময় : ১১ জুলাই ২০২৬, দুপুর ১০:২৩ সময়
  • আপডেট সময় : ১১ জুলাই ২০২৬, দুপুর ১০:২৩ সময়
শারীরিকভাবে শক্তিশালী সুইজারল্যান্ডকে নিয়ে সতর্ক আর্জেন্টিনা

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে প্রতিপক্ষকে নিয়ে যথেষ্ট সতর্ক রয়েছে আর্জেন্টিনা। শারীরিকভাবে শক্তিশালী ও সংগঠিত ফুটবল খেলার জন্য পরিচিত সুইস দলকে কঠিন প্রতিপক্ষ হিসেবে দেখছে আলবিসেলেস্তেরা। তবে নিজেদের সামর্থ্য নিয়েও আত্মবিশ্বাসী বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। আর্জেন্টিনার কোচিং স্টাফের সদস্য ওয়াল্টার সামুয়েল বলেন, সুইজারল্যান্ড শক্তিশালী ও মানসম্পন্ন খেলোয়াড়ে ভরপুর একটি দল। তারা পেছন থেকে সুন্দরভাবে আক্রমণ গড়ে তুলতে পারে, বলের দখল ধরে রাখতে দক্ষ এবং মাঠে খুবই গোছানো ফুটবল উপহার দেয়। তাই তাদের বিপক্ষে সর্বোচ্চ মনোযোগ নিয়ে খেলতে হবে।


তবে প্রতিপক্ষকে সম্মান জানালেও নিজেদের প্রস্তুতি নিয়েও আশাবাদী সামুয়েল। তার ভাষায়, প্রতিপক্ষকে বিশ্লেষণ করা হলেও আর্জেন্টিনার মূল লক্ষ্য নিজেদের স্বাভাবিক খেলাটা খেলেই সাফল্য অর্জন করা।


শেষ আটে জায়গা করে নেওয়ার পর এখন সেমিফাইনাল পেরিয়ে ফাইনালে ওঠার স্বপ্ন দেখছে আর্জেন্টিনা। তবে সেই লক্ষ্যে এক ধাপ করে এগোতেই গুরুত্ব দিচ্ছে দলটি। সামুয়েল বলেন, আপাতত পুরো মনোযোগ সুইজারল্যান্ড ম্যাচে। সেই বাধা পেরোতে পারলেই ফাইনালের স্বপ্ন আরও বাস্তব হয়ে উঠবে। তিনি আশা প্রকাশ করেন, দল নিজেদের লক্ষ্য পূরণ করে শিরোপার পথে আরও এক ধাপ এগিয়ে যাবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ব্যাক-টু-ব্যাক এলসির বিল ২৭০ দিনের বেশি বকেয়া হলে ইডিএফ ঋণ নয়

ব্যাক-টু-ব্যাক এলসির বিল ২৭০ দিনের বেশি বকেয়া হলে ইডিএফ ঋণ নয়