ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শারীরিকভাবে শক্তিশালী সুইজারল্যান্ডকে নিয়ে সতর্ক আর্জেন্টিনা শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার অনুরোধ দুর্যোগে ক্ষতিগ্রস্ত প্রত্যেক মানুষ যেন সহায়তা পায়, সরকারকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: জামায়াত আমির দেশ বিক্রির ষড়যন্ত্রকারীদের উৎখাতেও জুলাই অভ্যুত্থান হয়েছে: মুফতি ফয়জুল করীম ভারতের সুপ্রিম কোর্টে বিচারককে গালিগালাজ ও নথিপত্র ছুড়ে ফেললেন আবেদনকারী এশিয়ার বিভিন্ন দেশে প্রকৃতির রুদ্ররূপ: বন্যা-ভূমিধস-টাইফুনে বিপর্যস্ত জনজীবন যুক্তরাষ্ট্র ও ইরানের হামলা-পাল্টা হামলা স্থগিত, আলোচনার চেষ্টা শেষ মুহূর্তের গোলে বেলজিয়ামকে বিদায় করে সেমিফাইনালে স্পেন সংসদে আমরা পাই ৫ মিনিট, স্বরাষ্ট্রমন্ত্রী রিপ্লাই দেন ৪৫ মিনিটে: হাসনাত আবদুল্লাহ সাবেক আইজিপি মামুনের নির্দেশে সম্পূর্ণ বেআইনিভাবে আমাকে গ্রেপ্তার করা হয়েছিল

ভোট গণনায় কারচুপি করলে সেই হাত থাকবে না: হুঁশিয়ারি সারজিস আলমের

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ভোট গণনায় কোনো ধরনের কারচুপি বা অনিয়ম বরদাশ্ত করা হবে না বলে সতর্ক করেছেন
  • আপলোড সময় : ১১ জুলাই ২০২৬, দুপুর ১০:১ সময়
  • আপডেট সময় : ১১ জুলাই ২০২৬, দুপুর ১০:১ সময়
ভোট গণনায় কারচুপি করলে সেই হাত থাকবে না: হুঁশিয়ারি সারজিস আলমের

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ভোট গণনায় কোনো ধরনের কারচুপি বা অনিয়ম বরদাশ্ত করা হবে না বলে সতর্ক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক ও সংসদ সদস্য সারজিস আলম। তিনি বলেন, নির্বাচনকে প্রভাবিত করার যেকোনো চেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে। শুক্রবার (১০ জুলাই) রাতে রাজশাহী কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।


নির্বাচন কমিশন ও মাঠ প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশে সারজিস আলম বলেন, প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার করে ভোট গণনায় অনিয়মের চেষ্টা করলে তার পরিণতি ভালো হবে না। অতীতের মতো নির্বাচনকে নিয়ন্ত্রণ করার সুযোগ আর থাকবে না বলেও মন্তব্য করেন তিনি। তিনি আরও বলেন, দেশের মানুষ একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করে। জনগণের ভোটের অধিকার ক্ষুণ্ন হয়—এমন কোনো কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না।


বক্তব্যে বিএনপিরও সমালোচনা করেন সারজিস আলম। তিনি অভিযোগ করেন, অতীতে প্রশাসনিক প্রভাব ও রাজনৈতিক সমঝোতার মাধ্যমে নির্বাচন পরিচালনার যে সংস্কৃতি ছিল, তা থেকে বেরিয়ে আসতে হবে। বর্তমান রাষ্ট্রীয় ব্যবস্থার কোনো অংশ জনগণের প্রত্যাশার বিরুদ্ধে কাজ করলে তরুণ সমাজ তার প্রতিবাদ করবে বলেও তিনি মন্তব্য করেন। সমাবেশে এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। বক্তারা দলীয় পরিচয়ের বাইরে গিয়ে জনগণকে পরিবর্তনের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।


এর আগে বিকেলে নগরের আলুপট্টি মোড় থেকে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালন করেন এনসিপির নেতা-কর্মীরা। পরে সেখানে অনুষ্ঠিত সমাবেশে স্থানীয় রাজনৈতিক পরিস্থিতি এবং আসন্ন সিটি করপোরেশন নির্বাচন নিয়েও বিভিন্ন বক্তব্য তুলে ধরা হয়।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্বাস্থ্যসেবা কোনো বিশেষ সুবিধা নয়, এটি মৌলিক অধিকার: জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবা কোনো বিশেষ সুবিধা নয়, এটি মৌলিক অধিকার: জুবাইদা রহমান