ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: চিফ প্রসিকিউটর ভারী বৃষ্টিতে রোহিঙ্গা ক্যাম্পের নিম্নাঞ্চলে থাকা ঘর ফের তলিয়ে গেছে বৃষ্টি পরিস্থিতি দেখে এইচএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত শেখ হাসিনার পরিবারের কেউ বাংলাদেশি হয়ে উঠতে পারেনি: সারজিস আলম শিক্ষাকে ধ্বংস করতেই বিগত সরকার প্রকল্প নিয়েছিল: শিক্ষামন্ত্রী জিম্বাবুয়ের বিপক্ষে হোয়াইটওয়াশ এড়িয়ে যা বললেন মিরাজ ইউক্রেনে রাশিয়ার ড্রোন-ব্যালিস্টিক মিসাইল হামলায় ছয়জন নিহত মারা গেছেন আর্জেন্টিনার আলোচিত কিংবদন্তি ফুটবলার রাট্টিন রোববার চবির সব পরীক্ষা স্থগিত, চলবে ক্লাস অবসরে যাওয়া কর্মকর্তার যুগ্ম সচিব পদোন্নতি বাতিল

জলাবদ্ধতায় চট্টগ্রামে বিদ্যালয়ে পাঠদান বন্ধ রাখার নির্দেশ

চট্টগ্রামে টানা অতিবৃষ্টি ও জলাবদ্ধতার কারণে যেসব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষ, মাঠ কিংবা বিদ্যালয়ে যাওয়ার সড়ক পানিতে তলিয়ে
  • আপলোড সময় : ৯ জুলাই ২০২৬, দুপুর ১০:১৪ সময়
  • আপডেট সময় : ৯ জুলাই ২০২৬, দুপুর ১০:১৪ সময়
জলাবদ্ধতায় চট্টগ্রামে বিদ্যালয়ে পাঠদান বন্ধ রাখার নির্দেশ

চট্টগ্রামে টানা অতিবৃষ্টি ও জলাবদ্ধতার কারণে যেসব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষ, মাঠ কিংবা বিদ্যালয়ে যাওয়ার সড়ক পানিতে তলিয়ে গেছে, সেসব প্রতিষ্ঠানে সাময়িকভাবে শ্রেণি কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছে জেলা প্রাথমিক শিক্ষা অফিস। বুধবার (৮ জুলাই) জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফিরোজ আহাম্মদের স্বাক্ষরিত এক নির্দেশনায় এ সিদ্ধান্ত জানানো হয়।


নির্দেশনায় বলা হয়েছে, সাম্প্রতিক অতিবৃষ্টির ফলে যেসব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, সেখানে শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে পাঠদান বন্ধ রাখতে হবে। একই সঙ্গে যেসব বিদ্যালয় বর্তমানে আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে, সেগুলোতে আশ্রয়কেন্দ্র কার্যক্রম চলাকালীন সময়ে শ্রেণি কার্যক্রমও বন্ধ থাকবে। এছাড়া কোনো অবস্থাতেই ঝুঁকিপূর্ণ বা জলমগ্ন বিদ্যালয়ে পাঠদান চালিয়ে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের কঠোরভাবে নির্দেশ দেওয়া হয়েছে।


জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে এই নির্দেশনা চট্টগ্রামের সব উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে। উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের দ্রুত পরিস্থিতি মূল্যায়ন করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষার্থীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিস্থিতির উন্নতি হলে বিদ্যালয়গুলোতে পুনরায় স্বাভাবিক শিক্ষা কার্যক্রম শুরু হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
২০২৬ বিশ্বকাপ: মাত্র ২৫৯ সেকেন্ডে আর্জেন্টিনাকে বাঁচালেন লিওনেল মেসি

২০২৬ বিশ্বকাপ: মাত্র ২৫৯ সেকেন্ডে আর্জেন্টিনাকে বাঁচালেন লিওনেল মেসি