ঢাকা | |
সংবাদ শিরোনাম :
১২ অক্টোবর থেকে সারাদেশে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু ‘ভারতে কালো জরুরি অবস্থা জারি করেছে বিজেপি’ মোদির পতন দেখার অপেক্ষায় আছি আরও অনেকের মতো আমিও: আসিফ নজরুল কী নির্মম রসিকতা!: হাসনাত আবদুল্লাহ ‘প্রশ্নফাঁসের জন্য আমাকে ফাঁসিয়ে দেয়া যায় না কোনোভাবে?’, প্রশ্ন আসিফ মাহমুদের প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপ, সন্দেহভাজন আটক ৩ ভিসা জটিলতায় পিছিয়ে গেল বাংলাদেশ যুব দলের ফ্লাইট ব্যক্তিস্বত্ব মামলায় অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরার নির্দেশ হাইকোর্টের চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার প্রাথমিক শিক্ষক নিয়োগে যোগ্যতা ও দক্ষতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: ববি হাজ্জাজ

রংপুরে চাঁদা না পেয়ে নির্মাণকাজ বন্ধ করার অভিযোগ ‘জামায়াত নেতার’ বিরুদ্ধে

রংপুরের পীরগঞ্জ উপজেলায় একটি জমিতে সীমানাপ্রাচীর নির্মাণকে কেন্দ্র করে চাঁদা দাবি, নির্মাণকাজ বন্ধ করে দেওয়া এবং প্রাণনাশের হুমকির
  • আপলোড সময় : ৯ জুলাই ২০২৬, দুপুর ১০:১৩ সময়
  • আপডেট সময় : ৯ জুলাই ২০২৬, দুপুর ১০:১৩ সময়
রংপুরে চাঁদা না পেয়ে নির্মাণকাজ বন্ধ করার অভিযোগ ‘জামায়াত নেতার’ বিরুদ্ধে

রংপুরের পীরগঞ্জ উপজেলায় একটি জমিতে সীমানাপ্রাচীর নির্মাণকে কেন্দ্র করে চাঁদা দাবি, নির্মাণকাজ বন্ধ করে দেওয়া এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে স্থানীয় এক জামায়াত কর্মীর বিরুদ্ধে। এ ঘটনায় নিরাপত্তা চেয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন জমির মালিক আমিনুল ইসলাম। অভিযোগে বলা হয়েছে, বৈধভাবে কেনা জমিতে সীমানাপ্রাচীর নির্মাণের সময় অভিযুক্ত ব্যক্তি পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন। দাবি অনুযায়ী টাকা দিতে অস্বীকৃতি জানালে তিনি কয়েকজনকে সঙ্গে নিয়ে নির্মাণস্থলে এসে কাজ বন্ধ করে দেন এবং ভুক্তভোগী ও তার পরিবারের সদস্যদের হুমকি দেন বলে অভিযোগ করা হয়েছে।


ভুক্তভোগী আমিনুল ইসলামের দাবি, বৈধ মালিকানা থাকা সত্ত্বেও প্রভাব খাটিয়ে তার নির্মাণকাজ বন্ধ করে দেওয়া হয়েছে। এ কারণে তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন। স্থানীয় কয়েকজন বাসিন্দাও ঘটনাস্থলে বাগ্‌বিতণ্ডা ও নির্মাণকাজ বন্ধ হয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বলে জানা গেছে।


অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত ব্যক্তি চাঁদা দাবির অভিযোগ অস্বীকার করেন। তার দাবি, ঘটনাটি মূলত পারিবারিক জমি-সংক্রান্ত বিরোধের জেরে সালিশ বৈঠকে সৃষ্টি হওয়া উত্তেজনার ফল। তবে বর্তমানে নির্মাণকাজ বন্ধ রয়েছে বলে তিনি স্বীকার করেছেন।


এদিকে উপজেলা জামায়াতের আমির জানিয়েছেন, অভিযোগের বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হবে। পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, লিখিত অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত শেষে অভিযোগের সত্যতা মিললে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পাকিস্তানি সেনারা সৌদি আরবে অবস্থান করছেন: পাকিস্তান সেনাবাহিনী

পাকিস্তানি সেনারা সৌদি আরবে অবস্থান করছেন: পাকিস্তান সেনাবাহিনী