ঢাকা | |
সংবাদ শিরোনাম :
কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী: শামা ওবায়েদ ‘খেলা এখনো শেষ হয়নি, আমাদেরও সময় আসবে’ প্রথমবারের মতো এক মন্ত্রণালয় সামলাতে ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর নিশ্চয়ই কোনও প্ল্যান আছে: বিমান ও পর্যটনমন্ত্রী মন্ত্রী জাতীয় অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৫০ শতাংশে উন্নীত করার লক্ষ্য ইমরান খানকে শিফা হাসপাতালে না নেওয়ায়, সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা পিটিআইয়ের ‘বোরকা আইন’: পর্তুগালে জনসমক্ষে বোরকা ও মুখঢাকা পোশাকে নিষেধাজ্ঞা এলজিআরডি মন্ত্রী হলেন ড. আবদুল মঈন খান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী হিসেবে শপথ নিলেন সাচিং প্রু জেরী তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান হারাল আর্জেন্টিনা

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করলেও ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রাখতে পারেনি আর্জেন্টিনা। সর্বশেষ হালনাগাদ লাইভ র‍্যাঙ্কিংয়ে বিশ্বচ্যাম্পিয়নদের
  • আপলোড সময় : ৯ জুলাই ২০২৬, সকাল ৯:৫৭ সময়
  • আপডেট সময় : ৯ জুলাই ২০২৬, সকাল ৯:৫৭ সময়
ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান হারাল আর্জেন্টিনা

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করলেও ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রাখতে পারেনি আর্জেন্টিনা। সর্বশেষ হালনাগাদ লাইভ র‍্যাঙ্কিংয়ে বিশ্বচ্যাম্পিয়নদের টপকে আবারও এক নম্বর অবস্থান দখল করেছে ফ্রান্স। সর্বশেষ প্রকাশিত লাইভ র‍্যাঙ্কিং অনুযায়ী, ফ্রান্স ১৯২৫.৮৬ পয়েন্ট নিয়ে বিশ্বসেরার আসনে উঠে এসেছে। অন্যদিকে ১৯২৫.১৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছে আর্জেন্টিনা। দুই দলের মধ্যে ব্যবধান মাত্র শূন্য দশমিক ৭১ পয়েন্ট। তালিকার তৃতীয় স্থানে রয়েছে স্পেন।


বিশ্বকাপ চলাকালীন প্রতিটি ম্যাচের ফলাফলের ভিত্তিতেই রেটিং পয়েন্ট হালনাগাদ করছে ফুটবলের বিশ্ব নিয়ন্ত্রক সংস্থা। ফলে টুর্নামেন্টের প্রতিটি জয়-পরাজয় সরাসরি প্রভাব ফেলছে দলগুলোর অবস্থানে। বিশ্বকাপ শুরুর আগে আন্তর্জাতিক বিরতির পর র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছিল আর্জেন্টিনা। প্রস্তুতি ম্যাচে টানা জয় পাওয়ায় তারা গুরুত্বপূর্ণ রেটিং পয়েন্ট অর্জন করেছিল। অন্যদিকে একই সময়ে ফ্রান্স ও স্পেন প্রত্যাশিত ফল না পাওয়ায় কিছু পয়েন্ট হারিয়ে পিছিয়ে পড়ে।


তবে নকআউট পর্বে পরিস্থিতি বদলে গেছে। ফ্রান্স গুরুত্বপূর্ণ ম্যাচে জয় তুলে নিয়ে আবারও শীর্ষস্থান দখল করেছে। যদিও আর্জেন্টিনা বিশ্বকাপে জয় পেয়েই কোয়ার্টার ফাইনালে উঠেছে, তবু রেটিংয়ের হিসাব অনুযায়ী তাদের দ্বিতীয় স্থানে নেমে যেতে হয়েছে। বিশ্লেষকদের মতে, দুই দলের পয়েন্টের ব্যবধান খুবই কম হওয়ায় বিশ্বকাপের বাকি ম্যাচগুলোর ফলাফলেই আবারও র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান হাতবদল হতে পারে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মৃত স্বামীকে শেষ দেখা দেখতে পারবেন কি দীপু মনি?

মৃত স্বামীকে শেষ দেখা দেখতে পারবেন কি দীপু মনি?