ঢাকা | |
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে মোদির সঙ্গে ত্রিবেদীর ‘খুব ভালো’ ও ‘দীর্ঘ’ বৈঠক শিশির মনিরকে জামায়াত থেকে বহিষ্কার চাইলেন রাশেদ খাঁন জঙ্গল সলিমপুরের পাশে পুলিশ একাডেমি ও কারাগার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নিউমুরিং টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ রাজধানীতে, পুলিশের লাঠিপেটা পাকিস্তানি সেনারা সৌদি আরবে অবস্থান করছেন: পাকিস্তান সেনাবাহিনী গাঢ় নীল পোশাকে মুগ্ধতা ছড়াচ্ছেন জয়া আহসান রোলারের চাপায় ৩ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি ভারতের সঙ্গে শত্রুতা আমাদের প্রত্যাশা নয়, প্রশ্ন হচ্ছে ‘স্বার্থ সুরক্ষা’: নাহিদ ইসলাম শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া জানালো ভারত পর্দার ‘মিনিস্টার ফাটাকেষ্ট’ এবার বাস্তবেও মন্ত্রীর মর্যাদায়

মাশহাদে খামেনির দাফন আজ

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফন আজ তার জন্মস্থান মাশহাদে সম্পন্ন হওয়ার কথা রয়েছে। এর আগে
  • আপলোড সময় : ৯ জুলাই ২০২৬, সকাল ৯:৪৮ সময়
  • আপডেট সময় : ৯ জুলাই ২০২৬, সকাল ৯:৪৮ সময়
মাশহাদে খামেনির দাফন আজ

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফন আজ তার জন্মস্থান মাশহাদে সম্পন্ন হওয়ার কথা রয়েছে। এর আগে পাঁচ দিনের রাষ্ট্রীয় শোকানুষ্ঠানের অংশ হিসেবে তার মরদেহ ইরাকের পবিত্র নগরী নাজাফ ও কারবালায় নেওয়া হলে লাখো মানুষ শেষ শ্রদ্ধা জানাতে শোকযাত্রায় অংশ নেন। বুধবার ভোর থেকে কঠোর নিরাপত্তার মধ্যে শুরু হওয়া শোকযাত্রায় ইরানের জাতীয় পতাকায় মোড়ানো কফিন বিশেষ ব্যবস্থায় বহন করা হয়। নাজাফে হজরত আলি (রা.)-এর পবিত্র মাজারে তার জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে মরদেহ কারবালায় নেওয়া হয়, যেখানে ইমাম হুসেন (রা.) ও হজরত আব্বাস (রা.)-এর মাজারেও শ্রদ্ধা নিবেদন করা হয়।


শোকযাত্রায় অংশ নেওয়া মানুষের হাতে ছিল জাতীয় পতাকা, কালো শোকপতাকা এবং প্রতিরোধের প্রতীক হিসেবে ব্যবহৃত লাল পতাকা। বিভিন্ন স্থানে শোকাহত মানুষকে বুক চাপড়ে মাতম করতে দেখা যায়। নাজাফ ও কারবালার বিভিন্ন সড়কে স্বেচ্ছাসেবীরা শোকযাত্রীদের মধ্যে বিনামূল্যে খাবার ও পানীয় বিতরণ করেন। এ আয়োজন এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে, যখন মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। সাম্প্রতিক সামরিক উত্তেজনার মধ্যেই আয়োজিত এই রাষ্ট্রীয় শোকানুষ্ঠানকে জাতীয় সংহতি ও প্রতিরোধের প্রতীক হিসেবে দেখছে ইরান।


বিশ্লেষকদের মতে, এই শোকযাত্রা কেবল একজন নেতার প্রতি শ্রদ্ধা নিবেদনের অনুষ্ঠান নয়; এটি ইরান ও ইরাকের দীর্ঘদিনের রাজনৈতিক, ধর্মীয় ও সাংস্কৃতিক সম্পর্কেরও প্রতিফলন। দুই দেশের লাখো মানুষের অংশগ্রহণ সেই ঘনিষ্ঠতারই বার্তা বহন করছে। এদিকে নিরাপত্তাজনিত কারণে নতুন নেতৃত্ব এখনো জনসমক্ষে আসেনি। তবে দায়িত্ব পালনের বিভিন্ন বার্তা গণমাধ্যমে প্রকাশ করা হচ্ছে বলে জানা গেছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নেপালে বন্যা: ৩৭ দিন পর জীবিত উদ্ধার নিখোঁজ মালয়েশিয়ান পর্যটক

নেপালে বন্যা: ৩৭ দিন পর জীবিত উদ্ধার নিখোঁজ মালয়েশিয়ান পর্যটক