ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে দুই দেশ কাজ করছে: হুমায়ুন কবির বিদ্যালয়ের মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী সৌদি আরবের লোহিত সাগরে ইয়ানবু বন্দরের কাছে তেলবাহী জাহাজে হামলা সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্টের সফল বাস্তবায়ন হবে: প্রেস সচিব আইফোনের কিস্তির চাপে যমুনায় ঝাঁপ দিলেন নৃত্যশিল্পী চেকপোস্ট দেখে পালানোর চেষ্টা, তল্লাশিতে মিললো বিদেশি পিস্তল ১৮০ দিনে সরকারের অপরিকল্পিত সিদ্ধান্ত ও অব্যবস্থাপনায় বেড়েছে জনভোগান্তি: ১১ দলীয় জোট ১৮০ দিনের কাজের জবাবদিহিতায় গণমাধ্যমের সামনে আবুল হোসেন খান ‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের ৮ সেনা নিহত

যুক্তরাষ্ট্রের সামরিক হামলায় দক্ষিণ ইরানে অন্তত আট সেনাসদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। হামলার পর যুক্তরাষ্ট্রের
  • আপলোড সময় : ৯ জুলাই ২০২৬, সকাল ৯:৪৩ সময়
  • আপডেট সময় : ৯ জুলাই ২০২৬, সকাল ৯:৪৩ সময়
যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের ৮ সেনা নিহত

যুক্তরাষ্ট্রের সামরিক হামলায় দক্ষিণ ইরানে অন্তত আট সেনাসদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। হামলার পর যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান, যা মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়িয়েছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থার খবরে বলা হয়েছে, বুধবার ভোরে বন্দর আব্বাস ও বুশেহর এলাকায় যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের বিমান ও নৌবাহিনীর আট সদস্য নিহত হন। হামলার পর ক্ষয়ক্ষতির পরিমাণ এবং পরিস্থিতি মূল্যায়নের কাজ চলছে।


এদিকে ইরানের সর্বোচ্চ নেতার জ্যেষ্ঠ উপদেষ্টা আলী আকবর বেলায়েতি যুক্তরাষ্ট্রের এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, এ ধরনের পদক্ষেপের উপযুক্ত ও তাৎক্ষণিক জবাব দেওয়া হবে। তার অভিযোগ, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক পদক্ষেপ পুরো উপসাগরীয় অঞ্চলকে আবারও অস্থিতিশীলতার দিকে ঠেলে দিচ্ছে।


সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি বলেন, দুই দেশের মধ্যে হওয়া সমঝোতার চেতনা ভঙ্গ করে যুক্তরাষ্ট্র পরিস্থিতিকে আরও জটিল করেছে। তিনি আরও দাবি করেন, এই অঞ্চলে কোনো ধরনের দুঃসাহসিক পদক্ষেপের জবাব দিতে ইরান প্রস্তুত রয়েছে এবং অতীতেও তারা তার প্রমাণ দিয়েছে। সাম্প্রতিক এই ঘটনার পর মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে, দুই দেশের পাল্টাপাল্টি অবস্থান আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চ্যাটজিপিটিতে সাবেক প্রেমিকাকে হত্যার পরিকল্পনা, গোয়েন্দা সংস্থাকে জানিয়ে দিলো এআই

চ্যাটজিপিটিতে সাবেক প্রেমিকাকে হত্যার পরিকল্পনা, গোয়েন্দা সংস্থাকে জানিয়ে দিলো এআই