ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারামুক্ত কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প পরকীয়ার জেরে স্বামীর কোদালের কোপে স্ত্রীর মৃত্যু চিকিৎসার জন্য কলকাতায়, হোটেলের আগুনে স্ত্রী-সন্তান-শ্বশুরসহ সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে আমার কাছে নতুন তথ্য নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে ঢাকার শর্ত 'রূঢ় ও অহংকারী': বীণা সিক্রি প্রধানমন্ত্রীকে ভারতে স্মরণীয় অভ্যর্থনা জানানো হবে: দীনেশ ত্রিবেদী ‘এ’ দলে পারফর্ম করে জাতীয় দলে ফিরতে চান নাঈম শেখ সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে নতুন চার স্থায়ী কমিটি সদস্যের সাক্ষাৎ

বালোগুন ইস্যুতে ট্রাম্পের ফোনকলের কথা স্বীকার করলেন ফিফা প্রেসিডেন্ট

যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফ্লোরিয়ান বালোগুনের নিষেধাজ্ঞা প্রত্যাহারকে ঘিরে তৈরি হওয়া বিতর্কে অবশেষে নিজের অবস্থান পরিষ্কার করেছেন ফিফা সভাপতি জিয়ান্নি
  • আপলোড সময় : ৭ জুলাই ২০২৬, দুপুর ১০:২ সময়
  • আপডেট সময় : ৭ জুলাই ২০২৬, দুপুর ১০:২ সময়
বালোগুন ইস্যুতে ট্রাম্পের ফোনকলের কথা স্বীকার করলেন ফিফা প্রেসিডেন্ট

যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফ্লোরিয়ান বালোগুনের নিষেধাজ্ঞা প্রত্যাহারকে ঘিরে তৈরি হওয়া বিতর্কে অবশেষে নিজের অবস্থান পরিষ্কার করেছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তিনি বলেছেন, এ সিদ্ধান্তে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ ছিল না এবং ফিফার বিচারিক সংস্থাগুলো সম্পূর্ণ স্বাধীনভাবে তাদের দায়িত্ব পালন করে। ফিফার এক বিবৃতিতে ইনফান্তিনো জানান, সংস্থার বিচারিক বিভাগ নিরপেক্ষভাবে ফিফার শৃঙ্খলা বিধি ও প্রযোজ্য নিয়ম অনুসরণ করে সিদ্ধান্ত গ্রহণ করে। ফুটবলের স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা বজায় রাখতে এই স্বাধীনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও তিনি উল্লেখ করেন।


বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফোনকল প্রসঙ্গে ইনফান্তিনো বলেন, বিশ্বকাপ আয়োজন ও সংশ্লিষ্ট নানা বিষয়ে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, সরকারি কর্মকর্তা এবং ফুটবল সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ হয়। ট্রাম্পের সঙ্গেও এমনই একটি নিয়মিত আলোচনার অংশ হিসেবে কথা হয়েছে।


ফিফা সভাপতির দাবি, ওই আলোচনায় তিনি কেবল চলমান আইনি প্রক্রিয়ার বিষয়টি ব্যাখ্যা করেছিলেন। কারণ বিষয়টি ফিফার স্বাধীন বিচারিক সংস্থার অধীনে ছিল এবং চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ারও তাদেরই। তিনি জোর দিয়ে বলেন, এ ধরনের সিদ্ধান্তে তার ব্যক্তিগত কোনো ভূমিকা ছিল না। ইনফান্তিনো আরও জানান, শৃঙ্খলা কমিটি কী সিদ্ধান্ত নেবে, সে বিষয়ে আগাম কোনো তথ্যও তার কাছে ছিল না। ফিফার বিচারিক প্রক্রিয়া সবসময় স্বতন্ত্রভাবে পরিচালিত হয় এবং ভবিষ্যতেও সেই নীতি অনুসরণ করা হবে।


উল্লেখ্য, বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে ম্যাচে লাল কার্ড দেখায় নিয়ম অনুযায়ী শেষ ষোলোর ম্যাচে বালোগুনের খেলার সুযোগ ছিল না। তবে ম্যাচের আগের দিন তার নিষেধাজ্ঞা স্থগিত করা হলে ফুটবল অঙ্গনে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়। বিশেষ করে বেলজিয়াম ফুটবল কর্তৃপক্ষ এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে, যা বিশ্বকাপের প্রতিযোগিতার নিরপেক্ষতা নিয়ে নতুন প্রশ্নের জন্ম দেয়।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হরমুজকে যুক্তরাষ্ট্রের অংশ করার ঘোষণা ট্রাম্পের, বাস্তবে কি সম্ভব?

হরমুজকে যুক্তরাষ্ট্রের অংশ করার ঘোষণা ট্রাম্পের, বাস্তবে কি সম্ভব?