ঢাকা | |
সংবাদ শিরোনাম :
এইচএসসির ফল জানার পদ্ধতি পরিবর্তন, জেনে নিন নতুন নিয়ম ডিসেম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আসবে না: স্বরাষ্ট্রমন্ত্রী পে-স্কেলে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্তদের বেতন নির্ধারণ করে প্রজ্ঞাপন তাহসিফের লাশের সঙ্গে পাওয়া গেল আইফোন, আরও যা মিলল আমারে একটা বিরাট বড় শয়তানে ধরেছে: তাশরীফের বাবা হঠাৎ ডজনখানেক ক্ষেপণাস্ত্র ছুড়লো উত্তর কোরিয়া মা কাজে যাচ্ছিলেন, পেছন পেছন গিয়ে কাভার্ড ভ্যানের চাপায় প্রাণ গেল দুই মেয়ের শেখ হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোর দাবি নিয়ে পডকাস্টে যা বলেছিলেন তাহসিফ পেনাল্টি অনুশীলন ছাড়াই সিটির জয়, নায়ক গোলকিপার রুলি ‘ভিনি জুনিয়র প্রটোকল’ ভেঙে দুই ম্যাচ নিষিদ্ধ নেইমার

ডিজি ছাড়া ইসিতে এনআইডি সেবা বন্ধ, সেবা মিলবে মাঠে

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন সংক্রান্ত জরুরি সেবা কার্যক্রমে বড় পরিবর্তন এনেছে নির্বাচন কমিশন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, নির্বাচন প্রশিক্ষণ
  • আপলোড সময় : ৭ জুলাই ২০২৬, সকাল ৯:৫৫ সময়
  • আপডেট সময় : ৭ জুলাই ২০২৬, সকাল ৯:৫৫ সময়
ডিজি ছাড়া ইসিতে এনআইডি সেবা বন্ধ, সেবা মিলবে মাঠে

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন সংক্রান্ত জরুরি সেবা কার্যক্রমে বড় পরিবর্তন এনেছে নির্বাচন কমিশন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) থেকে অধিকাংশ এনআইডি সংশোধনের আবেদন গ্রহণ ও নিষ্পত্তি কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে। এখন থেকে এসব সেবা মাঠপর্যায়ের নির্বাচন অফিসের মাধ্যমে পরিচালিত হবে।


নির্বাচন কমিশনের আদেশে বলা হয়েছে, শুধুমাত্র মহাপরিচালক পর্যায়ে নিষ্পত্তিযোগ্য ‘ঘ’ ক্যাটাগরির আবেদন ছাড়া অন্য সব ধরনের সংশোধন আবেদন আপাতত ইটিআই থেকে গ্রহণ করা হবে না। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ‘ক-১’, ‘ক’, ‘খ-১’, ‘খ’, ‘গ-১’ এবং ‘গ’ ক্যাটাগরির সব সেবা স্থগিত থাকবে। এছাড়া, যেসব আবেদন অনলাইনে করা সম্ভব, সেগুলোর হার্ডকপি আর গ্রহণ করা হবে না। আবেদনকারীদের নির্ধারিত নিয়ম অনুযায়ী অনলাইনে অথবা সংশ্লিষ্ট নির্বাচন অফিসের মাধ্যমে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করতে হবে।


নতুন ব্যবস্থায় বিভিন্ন স্তরের নির্বাচন কর্মকর্তাদের মধ্যে আবেদন নিষ্পত্তির দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে। উপজেলা, জেলা ও আঞ্চলিক পর্যায়ের কর্মকর্তারা নিজ নিজ এখতিয়ার অনুযায়ী বিভিন্ন ক্যাটাগরির আবেদন নিষ্পত্তি করবেন। এর ফলে নাগরিকদের নিজ নিজ এলাকার নির্বাচন অফিস থেকেই এনআইডি সংশোধনের প্রয়োজনীয় সেবা গ্রহণ করতে হবে। এর আগে ‘ক-১’, ‘ক’, ‘খ-১’ এবং ‘খ’ ক্যাটাগরির জরুরি সংশোধনের আবেদনগুলো সরাসরি ইটিআই ভবনে দ্রুত নিষ্পত্তি করা হতো। তবে নতুন সিদ্ধান্ত কার্যকর হওয়ায় সেবার পুরো প্রক্রিয়ায় পরিবর্তন এসেছে, যা মাঠপর্যায়ের নির্বাচন অফিসের মাধ্যমে পরিচালিত হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মাদ্রাসা শিক্ষককে থাপ্পড় দেওয়া রুমিকে গ্রেপ্তার করতে পুলিশের অভিযান

মাদ্রাসা শিক্ষককে থাপ্পড় দেওয়া রুমিকে গ্রেপ্তার করতে পুলিশের অভিযান