ঢাকা | |

বিমানবন্দর এলাকায় অভিযানে ৮২ ভবঘুরে-মাদকাসক্ত আটক

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকার নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে বিশেষ অভিযান চালিয়ে ৮২ জনকে আটক করেছে
  • আপলোড সময় : ৫ জুলাই ২০২৬, সকাল ৯:৪৩ সময়
  • আপডেট সময় : ৫ জুলাই ২০২৬, সকাল ৯:৪৩ সময়
বিমানবন্দর এলাকায় অভিযানে ৮২ ভবঘুরে-মাদকাসক্ত আটক

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকার নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে বিশেষ অভিযান চালিয়ে ৮২ জনকে আটক করেছে বিমানবন্দর থানা পুলিশ। অভিযানে ভবঘুরে, মাদকাসক্ত এবং বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের আটক করা হয়। শনিবার (৪ জুলাই) ভোরে বিমানবন্দর ও আশপাশের এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানায় ঢাকা মহানগর পুলিশ।


পুলিশ জানায়, বিমানবন্দর গোলচত্বর, বিআরটিএ স্টেশন, রেলওয়ে স্টেশন এলাকা, পুলিশ বক্সের আশপাশ, বিমানবন্দরের প্রবেশপথ, ভিভিআইপি ও ভিআইপি সড়কসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে একযোগে অভিযান চালানো হয়। অভিযানে ৫৮ জন মাদকাসক্ত পথশিশু এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত আরও ২৪ জনকে আটক করা হয়েছে। মোট আটক ব্যক্তির সংখ্যা ৮২ জন। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, বিমানবন্দর এলাকার ভাবমূর্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে ভবঘুরে, ভিক্ষুক ও মাদকাসক্তদের অবস্থান রোধে নিয়মিত টহল ও নজরদারি অব্যাহত থাকবে।


এদিকে আটক হওয়া শিশুদের বিষয়ে শিশু আইন অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদের সুরক্ষা ও পুনর্বাসনের লক্ষ্যে শিশুবিষয়ক পুলিশ কর্মকর্তাদের মাধ্যমে পরবর্তী কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পুলিশ বলছে, গুরুত্বপূর্ণ এই এলাকায় নিরাপদ পরিবেশ বজায় রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
মাথা নত করে ভক্তদের কাছে ক্ষমা চাইলেন জাপান কোচ

মাথা নত করে ভক্তদের কাছে ক্ষমা চাইলেন জাপান কোচ