ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সোহরাওয়ার্দী উদ্যান থেকে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের ম্যুরাল সরানোর সিদ্ধান্ত হয়নি: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ইরানে ওষুধের দাম আকাশছোঁয়া, রোগীরা বিপাকে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির সুযোগ কাউকে দেওয়া হবে না: চিফ হুইপ এক ঘণ্টার মধ্যে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব মিরপুরের ঘটনায় ম্যাজিস্ট্রেট ও পুলিশের সমন্বয়ে ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী জাকসু নির্বাচনের অনিয়ম তদন্তের দাবি ছাত্র ইউনিয়নের কারাগারে আলো নিভিয়ে সেনা কর্মকর্তা তারেক সাঈদকে পেটানোর অভিযোগ ভিক্টিম ভিক্টিমের মতো থাকবা, তুমি প্রতিবাদ করবা কেন: আসিফ মাহমুদ থার্ড টার্মিনাল প্রকল্পে তৃতীয় দফায় ব্যয় বাড়ল ৮৪৮ কোটি টাকা এআই গবেষণায় এআইইউবি ও ব্রেইন স্টেশন ২৩-এর যৌথ উদ্যোগ

যুক্তরাষ্ট্র বিশ্বকাপ জিতলে চাঁদে ফুটবল পাঠাবে নাসা

বিশ্বকাপ ট্রফি জয়ের সঙ্গে এবার যুক্ত হতে পারে এক ঐতিহাসিক অধ্যায়। যুক্তরাষ্ট্র যদি বিশ্বকাপ শিরোপা জিততে পারে, তাহলে
  • আপলোড সময় : ২ জুলাই ২০২৬, দুপুর ৩:৩২ সময়
  • আপডেট সময় : ২ জুলাই ২০২৬, দুপুর ৩:৩২ সময়
যুক্তরাষ্ট্র বিশ্বকাপ জিতলে চাঁদে ফুটবল পাঠাবে নাসা

বিশ্বকাপ ট্রফি জয়ের সঙ্গে এবার যুক্ত হতে পারে এক ঐতিহাসিক অধ্যায়। যুক্তরাষ্ট্র যদি বিশ্বকাপ শিরোপা জিততে পারে, তাহলে তাদের সম্মানে একটি ফুটবল পাঠানো হবে চাঁদে। এমন ব্যতিক্রমী ঘোষণা দিয়েছেন নাসার প্রধান জ্যারেড আইজ্যাকম্যান। চাঁদে স্থায়ী ঘাঁটি নির্মাণ পরিকল্পনা নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে মার্কিন ফুটবলারদের উদ্দেশে আইজ্যাকম্যান বলেন, বিশ্বকাপ জয়ের চ্যালেঞ্জ তাদের সামনে, আর সেই লক্ষ্য পূরণ হলে পরবর্তী দায়িত্ব নেবে নাসা।


বিশ্বকাপ উপলক্ষে ইতোমধ্যে একটি অফিসিয়াল ফুটবল আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাঠানো হয়েছে। তবে যুক্তরাষ্ট্র বিশ্বচ্যাম্পিয়ন হলে সেই ফুটবলকে আরও দূরে, চাঁদের মাটিতে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি। এ সময় তিনি স্মরণ করেন ১৯৭১ সালের ঐতিহাসিক মহাকাশ অভিযানের কথা। সেই অভিযানে মহাকাশচারী অ্যালান শেপার্ড চাঁদের বুকে গলফ খেলে বিশ্বজুড়ে আলোচনায় আসেন। নাসা এবার সেই ইতিহাসকে নতুনভাবে ছুঁতে চায় ফুটবলের মাধ্যমে।


জ্যারেড আইজ্যাকম্যানের ভাষায়, চাঁদে একটি ফুটবল নিয়ে যাওয়া হবে, যা মহাকাশ গবেষণার সরঞ্জামের সঙ্গে বিশেষ পেলোড হিসেবে অন্তর্ভুক্ত থাকবে। ফলে এটি শুধু প্রতীকী উদ্যোগ নয়, বরং ভবিষ্যৎ মহাকাশ মিশনেরও অংশ হবে। তবে এই স্বপ্ন বাস্তবায়নের আগে যুক্তরাষ্ট্রকে বিশ্বকাপের কঠিন পথ পাড়ি দিতে হবে। সম্প্রতি নকআউট পর্বের ম্যাচে বসনিয়া-হার্জেগোভিনাকে ২-০ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে স্বাগতিকরা।


ম্যাচে গোল করেন ফোলারিন বালোগান ও মালিক টিলম্যান। যদিও বালোগান লাল কার্ড দেখে মাঠ ছাড়েন, তবুও জয় তুলে নিতে সক্ষম হয় যুক্তরাষ্ট্র। এখন তাদের সামনে আরও বড় চ্যালেঞ্জ। শেষ ষোলোর লড়াইয়ে শক্তিশালী বেলজিয়ামের মুখোমুখি হবে স্বাগতিকরা। সেই ম্যাচে জয় পেলেই বিশ্বকাপ জয়ের স্বপ্নের পথে আরও একধাপ এগিয়ে যাবে যুক্তরাষ্ট্র।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ ও ভারত মিলে নেবে, ‘আশা’ যুক্তরাষ্ট্রের

শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ ও ভারত মিলে নেবে, ‘আশা’ যুক্তরাষ্ট্রের