ঢাকা | |
সংবাদ শিরোনাম :
‘এটাই বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় জয়’ ইরান যুদ্ধে ৪৫টি রিপার ড্রোন হারিয়েছে যুক্তরাষ্ট্র, ক্ষতি ১.৩ বিলিয়ন ডলারের বেশি প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রীর হোটেল বলে পর্যটককে হুমকি, সী-গালের ম্যানেজার গ্রেপ্তার এমপিদের স্বাধীনভাবে ভোটের সুযোগ দিতে ৭০ অনুচ্ছেদ সংশোধন করতে হবে তিন ইরানি পাইলটকে আটকের অভিযোগ অস্বীকার কাতারের শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে পোস্ট, পদ হারালেন জাবির দুই ছাত্রদল নেতা জামালপুরে জাল চুরির সন্দেহে গণপিটুনিতে নিহত ১, আহত ২ গাজায় ইসরায়েলি ট্যাংকে হামলা বাড়াবাড়ি করলে আজীবন গুপ্ত থাকার ব্যবস্থা করব, জামায়াতকে নুরের হুঁশিয়ারি ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে প্রাণহানি ও ক্ষয়ক্ষতিতে প্রধানমন্ত্রীর শোক

আপনি বিয়ের জন্য প্রস্তুত কি না, জানিয়ে দেবে এই ১৪ লক্ষণ

বিয়ে জীবনের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। এটি শুধু আনুষ্ঠানিকতা, উৎসব কিংবা সামাজিক স্বীকৃতির বিষয় নয়; বরং দুই মানুষের দীর্ঘমেয়াদি
  • আপলোড সময় : ২ জুলাই ২০২৬, দুপুর ১০:১৫ সময়
  • আপডেট সময় : ২ জুলাই ২০২৬, দুপুর ১০:১৫ সময়
আপনি বিয়ের জন্য প্রস্তুত কি না, জানিয়ে দেবে এই ১৪ লক্ষণ

বিয়ে জীবনের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। এটি শুধু আনুষ্ঠানিকতা, উৎসব কিংবা সামাজিক স্বীকৃতির বিষয় নয়; বরং দুই মানুষের দীর্ঘমেয়াদি দায়িত্ব, বোঝাপড়া ও পারস্পরিক শ্রদ্ধার বন্ধন। তাই বিয়ের সিদ্ধান্ত নেওয়ার আগে মানসিকভাবে কতটা প্রস্তুত, তা যাচাই করা অত্যন্ত প্রয়োজ বিশেষজ্ঞদের মতে, বিয়ে কোনো ব্যক্তিগত সমস্যা বা একাকীত্বের সমাধান নয়। বরং মানসিকভাবে পরিণত ও আত্মবিশ্বাসী দুই ব্যক্তি একসঙ্গে পথচলা শুরু করলে একটি সুস্থ ও স্থায়ী দাম্পত্য সম্পর্ক গড়ে ওঠে। বিয়ের আগে নিজের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে কি না, তা খেয়াল করা জরুরি।

প্রথমত, নিজের শারীরিক ও মানসিক যত্ন নেওয়ার সক্ষমতা থাকতে হবে। প্রতিকূল পরিস্থিতিতে নিজেকে সামলে রাখতে না পারলে সংসারের নানা চ্যালেঞ্জ মোকাবিলা করা কঠিন হয়ে যায়। একই সঙ্গে স্বামী-স্ত্রীর দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা প্রয়োজন। বিয়ের প্রকৃত উদ্দেশ্য বোঝাও গুরুত্বপূর্ণ। এটি কেবল সামাজিক বা আইনি সম্পর্ক নয়; একটি পরিবার ও ভবিষ্যৎ প্রজন্ম গঠনের ভিত্তি। এছাড়া আধ্যাত্মিকভাবে দৃঢ় থাকা এবং সৃষ্টিকর্তার ওপর আস্থা রাখা অনেক সময় সম্পর্কের কঠিন মুহূর্তগুলো সহজে মোকাবিলা করতে সাহায্য করে।

সফল দাম্পত্য জীবনের জন্য অন্যের প্রতি শ্রদ্ধাবোধ, আত্মপরিচয় সম্পর্কে স্পষ্ট ধারণা এবং মতভেদ হলে তা গঠনমূলকভাবে প্রকাশ করার দক্ষতা প্রয়োজন। সমস্যা এড়িয়ে না গিয়ে আলোচনা করে সমাধান করার মানসিকতাও একজন পরিণত মানুষের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বিশেষজ্ঞরা আরও বলেন, নিজের বর্তমান জীবন নিয়ে সন্তুষ্ট না থাকলে শুধুমাত্র বিয়ের মাধ্যমে সুখ খুঁজে পাওয়া সম্ভব নয়। একই সঙ্গে ন্যায়-অন্যায়ের পার্থক্য বোঝা, নিজের অধিকারের পক্ষে দাঁড়ানো এবং আত্মমর্যাদাবোধ থাকা একটি সুস্থ সম্পর্কের ভিত্তি তৈরি করে।

বাহ্যিক সৌন্দর্য, পেশা বা সামাজিক অবস্থান দিয়ে নিজের মূল্য নির্ধারণ না করে ব্যক্তিত্ব ও মানবিক গুণাবলিকে গুরুত্ব দেওয়া উচিত। পাশাপাশি অন্যেরা কী বলবে, তা নিয়ে অতিরিক্ত চিন্তা না করে নিজের প্রকৃত সত্তাকে গ্রহণ করাও প্রয়োজন বিয়ের আগে এসব বিষয় নিয়ে নিজেকে মূল্যায়ন করতে পারলে ভবিষ্যতের সম্পর্ক আরও শক্তিশালী ও স্থিতিশীল হওয়ার সম্ভাবনা বাড়ে। কারণ সফল দাম্পত্যের শুরু হয় আত্মসচেতনতা, পারস্পরিক সম্মান এবং দায়িত্বশীল মানসিকতা থেকে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নলডাঙ্গা কি শুধুই জমিদারি—ইতিহাস নতুনভাবে পড়ছেন ইমদাদুল হক সোহাগ

নলডাঙ্গা কি শুধুই জমিদারি—ইতিহাস নতুনভাবে পড়ছেন ইমদাদুল হক সোহাগ