ঢাকা | |
সংবাদ শিরোনাম :
গরু জবাই নিষিদ্ধের বিরুদ্ধে দাঁড়াল থালাপতি বিজয়ের সরকার আপনি বিয়ের জন্য প্রস্তুত কি না, জানিয়ে দেবে এই ১৪ লক্ষণ শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে আপাতত কোনো অগ্রগতি নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আর্জেন্টিনাকে হটিয়ে শীর্ষে ফ্রান্স ‘এখনো জুলাইয়ের ভয়ানক দিনগুলোর ছবি ভেসে উঠে’ পেলে-মেসির অ্যাসিস্টের রেকর্ড ভেঙে দিতে পারেন ওলিসে পশ্চিমবঙ্গে বিতর্কিত ‘অ্যান্টি-গুন্ডা বিল’ পাস, মানবাধিকার নিয়ে উদ্বেগ গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে রাজপথে বিরোধী দল: জামায়াত আমির আনচেলত্তিকে নরওয়ের কোচ, ‘অপেক্ষা করো, আমরা আসছি’ চীনের ‘টু প্লাস টু’ ও করিডর প্রস্তাব বিবেচনা করবে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আনচেলত্তিকে নরওয়ের কোচ, ‘অপেক্ষা করো, আমরা আসছি’

বিশ্বকাপের নকআউট পর্বে আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলো পেরিয়েছে নরওয়ে। ঐতিহাসিক এই জয়ের পর দলের ড্রেসিংরুমে
  • আপলোড সময় : ২ জুলাই ২০২৬, সকাল ৯:৫৪ সময়
  • আপডেট সময় : ২ জুলাই ২০২৬, সকাল ৯:৫৪ সময়
আনচেলত্তিকে নরওয়ের কোচ, ‘অপেক্ষা করো, আমরা আসছি’

বিশ্বকাপের নকআউট পর্বে আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলো পেরিয়েছে নরওয়ে। ঐতিহাসিক এই জয়ের পর দলের ড্রেসিংরুমে উচ্ছ্বাসের মধ্যেই ব্রাজিলকে উদ্দেশ করে আত্মবিশ্বাসী বার্তা দিয়েছেন কোচ স্তালে সোলবাকেন। দীর্ঘ ২৮ বছর পর বিশ্বকাপে ফিরে নকআউট পর্বে জায়গা করে নেওয়ার পর প্রথম নকআউট ম্যাচেও জয় পেয়েছে নরওয়ে। ম্যাচ শেষে ফুটবলারদের উদ্দেশে দেওয়া বক্তব্যে কোচ সোলবাকেন বলেন, খেলোয়াড়রা দেশের দীর্ঘ অপেক্ষা ও আক্ষেপের অবসান ঘটিয়েছে। বক্তব্যের শেষ দিকে তিনি ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তিকে উদ্দেশ করে বলেন, “অপেক্ষা করুন, আমরা আসছি।”


আগামী রোববার নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে ব্রাজিল ও নরওয়ে। ম্যাচটি ঘিরে নরওয়ের শিবিরে আত্মবিশ্বাসের অন্যতম কারণ দুই দলের অতীত পরিসংখ্যান। এখন পর্যন্ত চারবারের মুখোমুখি লড়াইয়ে ব্রাজিল নরওয়েকে হারাতে পারেনি। নরওয়ে জিতেছে দুটি ম্যাচ এবং বাকি দুটি ড্র হয়েছে। বিশেষ করে ১৯৯৮ সালের বিশ্বকাপে ব্রাজিলের বিপক্ষে নরওয়ের স্মরণীয় জয়ের স্মৃতি এখনো ফুটবলপ্রেমীদের মনে জাগরুক। সেই ইতিহাসের প্রসঙ্গ টেনে নরওয়ের অধিনায়ক মার্টিন ওডেগার্ড বলেন, ছোটবেলা থেকেই তারা নরওয়ে-ব্রাজিল ম্যাচের গল্প শুনে বড় হয়েছেন এবং বিশ্বকাপে ব্রাজিলের মুখোমুখি হওয়া যেকোনো ফুটবলারের জন্য বিশেষ কিছু।


তবে দলের সবাই যে একই মাত্রার আত্মবিশ্বাসে ভরপুর, তা নয়। নরওয়ের প্রধান তারকা ও গোলমেশিন আর্লিং হালান্ড তুলনামূলক সতর্ক অবস্থান নিয়েছেন। ব্রাজিলের বিপক্ষে জয়ের সম্ভাবনা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ম্যাচটি কঠিন হবে এবং তাদের সম্ভাবনা খুব বেশি নয়। একদিকে কোচ ও অধিনায়কের আত্মবিশ্বাস, অন্যদিকে হালান্ডের সতর্কতা—সব মিলিয়ে ব্রাজিল-নরওয়ে লড়াইকে ঘিরে বাড়ছে উত্তেজনা। ফুটবলপ্রেমীরা এখন অপেক্ষা করছেন, ইতিহাস ধরে রাখতে পারবে নরওয়ে, নাকি প্রথমবারের মতো জয় তুলে নেবে ব্রাজিল।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মায়ের শেষকৃত্য শেষে ক্যাম্পে ফিরলেন ফ্রান্সের কোচ

মায়ের শেষকৃত্য শেষে ক্যাম্পে ফিরলেন ফ্রান্সের কোচ