ঢাকা | |
সংবাদ শিরোনাম :
এন্টারপ্রেনিয়ার মিডল ইস্টের আন্তর্জাতিক পুরস্কার পেল ফান্ডেডনেক্সট বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান: প্রধানমন্ত্রী চীনের কাছে ৭-১ গোলে বিধ্বস্ত বাংলাদেশ হারের পর লিটন বললেন, ‘আমরা অনেক দিন রুমে বসে ছিলাম’ বিএনপির পায়ের নিচে আর মাটি নাই: ডাকসু ভিপি পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা বাংলাদেশের আজ ইন্দোনেশিয়া পরীক্ষা গাইবান্ধায় দিনে-দুপুরে অস্ত্র ঠেকিয়ে টাকা ও মোটরসাইকেল ছিনতাই মিরপুরে উচ্ছেদ অভিযানে হামলা, চার মামলায় আসামি এক হাজার, গ্রেপ্তার ২৬ আম্মার ছিলেন শিবিরের ‘সাথী’, বহিষ্কার হন শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে

কাঁপন ধরানো ম্যাচে কেইনের জোড়া গোলে শেষ ষোলোয় ইংল্যান্ড

বিশ্বকাপের নকআউট পর্বের টিকিট নিশ্চিত করেছে ইংল্যান্ড। ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়েও অধিনায়ক হ্যারি কেইনের জোড়া গোলে ডিআর কঙ্গোকে
  • আপলোড সময় : ২ জুলাই ২০২৬, সকাল ৯:৫১ সময়
  • আপডেট সময় : ২ জুলাই ২০২৬, সকাল ৯:৫১ সময়
কাঁপন ধরানো ম্যাচে কেইনের জোড়া গোলে শেষ ষোলোয় ইংল্যান্ড

বিশ্বকাপের নকআউট পর্বের টিকিট নিশ্চিত করেছে ইংল্যান্ড। ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়েও অধিনায়ক হ্যারি কেইনের জোড়া গোলে ডিআর কঙ্গোকে ২-১ ব্যবধানে হারিয়ে শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে থ্রি লায়ন্সরা। ম্যাচের শুরুতে ব্রায়ান সিপেঙ্গার গোলে এগিয়ে যায় ডিআর কঙ্গো। গোল হজমের পর ইংল্যান্ড একের পর এক আক্রমণ চালালেও প্রথমার্ধে সমতা ফেরাতে ব্যর্থ হয়। ফলে পিছিয়ে থেকেই বিরতিতে যেতে হয় ইউরোপের দলটিকে।


দ্বিতীয়ার্ধে আক্রমণের গতি আরও বাড়ায় ইংল্যান্ড। অবশেষে ৭৫তম মিনিটে কাঙ্ক্ষিত সমতা এনে দেন হ্যারি কেইন। অ্যান্থনি গর্ডনের দুর্দান্ত ক্রস থেকে নিখুঁত হেডে বল জালে পাঠিয়ে ম্যাচে ফেরান দলকে। গোলরক্ষক বল স্পর্শ করলেও তা ঠেকাতে পারেননি। সমতায় ফেরার পর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে তুলে নেয় ইংল্যান্ড। অন্যদিকে লিড হারিয়ে কৌশলগত পরিবর্তন আনে ডিআর কঙ্গো। মাঝমাঠ ও আক্রমণে নতুন গতি আনতে একাধিক বদলি করেন তাদের কোচ।


তবে শেষ পর্যন্ত ইংল্যান্ডের চাপ সামলাতে পারেনি আফ্রিকার প্রতিনিধিরা। ম্যাচের ৮৬তম মিনিটে আবারও জ্বলে ওঠেন কেইন। বক্সের বাইরে থেকে বল পেয়ে প্রতিপক্ষের রক্ষণ ভেঙে ভেতরে ঢুকে শক্তিশালী শটে জালের ঠিকানা খুঁজে নেন তিনি। মাত্র ১১ মিনিটের ব্যবধানে দুটি গোল করে ইংল্যান্ডকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন অধিনায়ক। বাকি সময়ে সেই লিড ধরে রেখে গুরুত্বপূর্ণ জয় নিশ্চিত করে থ্রি লায়ন্সরা। এই জয়ের ফলে বিশ্বকাপের শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে ইংল্যান্ড। আগামী ৬ জুলাই নকআউট পর্বে তাদের প্রতিপক্ষ হবে মেক্সিকো।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এগিয়ে গিয়েও চাইনিজ তাইপের কাছে হারলো বাংলাদেশের মেয়েরা

এগিয়ে গিয়েও চাইনিজ তাইপের কাছে হারলো বাংলাদেশের মেয়েরা