ঢাকা | |
সংবাদ শিরোনাম :
১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা: নিহত ৪, গুরুতর আহত ৩৭০ এই হার ভীষণ, ভীষণ হৃদয়বিদারক: হামজা চৌধুরী ভোলায় নতুন গ্যাসকূপের সন্ধান, দৈনিক উৎপাদন হতে পারে ২৫ মিলিয়ন ঘনফুট ‘ব্যাগ গুছিয়ে এখান থেকে বিদায় নিন’— আনচেলত্তিকে ব্রাজিল কিংবদন্তি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশি শিক্ষার্থীদের সুখবর দিলো জার্মান দূতাবাস শেখ হাসিনা দেশে ফিরলে তার দণ্ড কার্যকর হবে: রিজভী সোনিয়া গান্ধীর বইয়ের প্রকাশনা অনুষ্ঠান সোমবার, যোগ দিবেন মুখ্যমন্ত্রী বিজয় রাজধানীতে ‘গোপন বৈঠক’ থেকে আওয়ামী লীগের ৪ সদস্য গ্রেপ্তার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

বসনিয়াকে উড়িয়ে শেষ ষোলোয় ১০ জনের যুক্তরাষ্ট্র

বিশ্বকাপের নকআউট পর্বে স্বপ্নভঙ্গ হলো বসনিয়া-হার্জেগোভিনার। নিজেদের মাঠে দাপুটে ফুটবল উপহার দিয়ে বসনিয়াকে ২-০ গোলে হারিয়ে শেষ আটে
  • আপলোড সময় : ২ জুলাই ২০২৬, সকাল ৯:২৪ সময়
  • আপডেট সময় : ২ জুলাই ২০২৬, সকাল ৯:২৪ সময়
বসনিয়াকে উড়িয়ে শেষ ষোলোয় ১০ জনের যুক্তরাষ্ট্র

বিশ্বকাপের নকআউট পর্বে স্বপ্নভঙ্গ হলো বসনিয়া-হার্জেগোভিনার। নিজেদের মাঠে দাপুটে ফুটবল উপহার দিয়ে বসনিয়াকে ২-০ গোলে হারিয়ে শেষ আটে জায়গা করে নিয়েছে স্বাগতিক যুক্তরাষ্ট্র। একসময় ১০ জনের দলে পরিণত হলেও জয় তুলে নিতে কোনো সমস্যা হয়নি তাদের। ম্যাচের শুরু থেকেই বলের দখল ও আক্রমণে আধিপত্য দেখায় যুক্তরাষ্ট্র। প্রথমার্ধে একের পর এক আক্রমণ চালালেও গোলের দেখা মিলছিল না। অবশেষে বিরতির ঠিক আগে ৪৫তম মিনিটে জালের ঠিকানা খুঁজে পান ফ্লোরিয়ান বালোগান। সতীর্থ মালিক টিলম্যানের তৈরি করা আক্রমণ থেকে পাওয়া সুযোগ কাজে লাগিয়ে দলকে এগিয়ে দেন তিনি।


এক গোলের লিড নিয়েই বিরতিতে যায় স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধে বসনিয়া ম্যাচে ফেরার চেষ্টা করলেও ৫২তম মিনিটে তাদের বড় ধাক্কা হয়ে আসে অভিজ্ঞ ফরোয়ার্ড এডিন জেকোর চোট। এরপরও সমতায় ফেরার জন্য লড়াই চালিয়ে যায় দলটি। ম্যাচের ৬৫তম মিনিটে যুক্তরাষ্ট্রের জন্য পরিস্থিতি কঠিন হয়ে ওঠে। প্রতিপক্ষের এক খেলোয়াড়ের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ভিএআর পর্যালোচনার পর সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন গোলদাতা বালোগান। ফলে বাকি সময় ১০ জন নিয়েই খেলতে হয় স্বাগতিকদের।


সংখ্যায় এগিয়ে থাকার সুযোগ কাজে লাগাতে পারেনি বসনিয়া। তাদের একাধিক আক্রমণ লক্ষ্যভ্রষ্ট হয়। উল্টো যুক্তরাষ্ট্র আরও আত্মবিশ্বাসী ফুটবল খেলতে থাকে। ৭৯তম মিনিটে তারা আরেকবার জাল খুঁজে পেলেও অফসাইডের কারণে গোল বাতিল হয়। তবে হতাশা বেশিক্ষণ স্থায়ী হয়নি। ম্যাচের ৮২তম মিনিটে অসাধারণ এক ফ্রি-কিক থেকে ব্যবধান দ্বিগুণ করেন মালিক টিলম্যান। বক্সের বাইরে থেকে নেওয়া তাঁর দুর্দান্ত শট সরাসরি জালে জড়িয়ে গেলে উল্লাসে ফেটে পড়ে গ্যালারি। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে যুক্তরাষ্ট্র। এই জয়ে তারা কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করেছে। আগামী ৭ জুলাই শেষ চারের টিকিটের লড়াইয়ে তাদের প্রতিপক্ষ বেলজিয়াম।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নেত্রকোণায় ১১ বছরের শিশুকে ধর্ষণের দায়ে মাদরাসাশিক্ষকের মৃত্যুদণ্ড

নেত্রকোণায় ১১ বছরের শিশুকে ধর্ষণের দায়ে মাদরাসাশিক্ষকের মৃত্যুদণ্ড