ঢাকা | |
সংবাদ শিরোনাম :

বিশ্বকাপের উন্মাদনায় নজর কাড়ছে ১৭ তলা সমান ফুটবল

২০২৬ ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে কানাডার ভ্যাঙ্কুভার শহরে তৈরি করা হয়েছে ব্যতিক্রমী এক আকর্ষণ। শহরের অন্যতম পরিচিত বিজ্ঞান
  • আপলোড সময় : ১ জুলাই ২০২৬, দুপুর ১০:১৫ সময়
  • আপডেট সময় : ১ জুলাই ২০২৬, দুপুর ১০:১৫ সময়
বিশ্বকাপের উন্মাদনায় নজর কাড়ছে ১৭ তলা সমান ফুটবল

২০২৬ ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে কানাডার ভ্যাঙ্কুভার শহরে তৈরি করা হয়েছে ব্যতিক্রমী এক আকর্ষণ। শহরের অন্যতম পরিচিত বিজ্ঞান জাদুঘরের বিশাল গম্বুজকে বিশ্বকাপের অফিসিয়াল ম্যাচ বলের আদলে সাজিয়ে তৈরি করা হয়েছে ১৭ তলা ভবনের সমান উচ্চতার এক বিশাল ফুটবল, যা ইতোমধ্যেই বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের দৃষ্টি আকর্ষণ করেছে। শহরের প্রতীকী স্থাপনাগুলোর একটি এই গম্বুজকে বিশেষ নকশায় ঢেকে এমনভাবে সাজানো হয়েছে যে দূর থেকে এটি একটি বিশাল ফুটবলের মতো দেখায়। বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতির অংশ হিসেবে নেওয়া এই উদ্যোগকে ভ্যাঙ্কুভারের অন্যতম আকর্ষণে পরিণত করা হয়েছে।


জানা গেছে, প্রায় দুই বছর আগে শহরটিকে বিশ্বকাপ উপলক্ষে ভিন্নভাবে তুলে ধরার চিন্তা থেকেই এ ধারণার জন্ম। শুরুতে এটি একটি সাধারণ আলোচনা হিসেবে থাকলেও পরে বিভিন্ন প্রতিষ্ঠান ও কর্তৃপক্ষের সহযোগিতায় পরিকল্পনাটি বাস্তবে রূপ পায়। বিশ্বকাপের কয়েকটি ম্যাচ শহরের প্রধান স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। সেই স্টেডিয়ামের কাছেই অবস্থিত গম্বুজটি, ফলে এটিকে বিশ্বকাপের প্রতীকী স্থাপনায় রূপান্তর করার সিদ্ধান্ত নেওয়া হয়।


তবে পুরো প্রকল্প বাস্তবায়ন ছিল বেশ জটিল। পুরোনো নকশার ওপর নির্ভর করে বিশেষ প্রযুক্তির সাহায্যে গম্বুজটির প্রতিটি অংশের পরিমাপ নেওয়া হয়। পরে শক্তিশালী বাতাস সহনীয় বিশেষ প্যানেল তৈরি করে ধাপে ধাপে পুরো কাঠামোতে স্থাপন করা হয়। এর ফলেই গম্বুজটি বিশ্বের সবচেয়ে বড় ফুটবলসদৃশ স্থাপনাগুলোর একটিতে পরিণত হয়েছে। এদিকে বিশ্বকাপের লোগো ও ট্রফির প্রতীক এমনভাবে স্থাপন করা হয়েছে, যাতে এক ফ্রেমে শহরের স্কাইলাইন, স্টেডিয়াম, জলরাশি ও পাহাড়ি প্রাকৃতিক দৃশ্য একসঙ্গে দেখা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই দৃশ্যের ছবি ও ভিডিও ইতোমধ্যেই ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।


শুধু বাইরের সাজসজ্জাই নয়, জাদুঘরের ভেতরেও বিশ্বকাপ উপলক্ষে বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। সেখানে ফুটবল ও প্রযুক্তি বিষয়ক প্রদর্শনীর পাশাপাশি কানাডার ফুটবল ইতিহাসের গুরুত্বপূর্ণ স্মারকও প্রদর্শিত হচ্ছে।


বিশ্বকাপের এক বছর আগেই এমন উদ্যোগ ভ্যাঙ্কুভারকে বৈশ্বিক ফুটবল আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে বলে মনে করছেন আয়োজকরা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কওমী মাদরাসা থেকে ১০ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ দেবে সরকার

কওমী মাদরাসা থেকে ১০ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ দেবে সরকার