ঢাকা | |
সংবাদ শিরোনাম :

এবার প্রবাসীদের জন্য সুখবর দিলো সৌদি সরকার

সৌদি আরবে কর্মরত বিদেশি শ্রমিক ও তাদের নিয়োগদাতাদের জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে দেশটির শ্রম কর্তৃপক্ষ। কর্মীদের কাজের অনুমতিপত্র
  • আপলোড সময় : ১ জুলাই ২০২৬, দুপুর ১০:৬ সময়
  • আপডেট সময় : ১ জুলাই ২০২৬, দুপুর ১০:৬ সময়
এবার প্রবাসীদের জন্য সুখবর দিলো সৌদি সরকার

সৌদি আরবে কর্মরত বিদেশি শ্রমিক ও তাদের নিয়োগদাতাদের জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে দেশটির শ্রম কর্তৃপক্ষ। কর্মীদের কাজের অনুমতিপত্র নবায়ন এবং প্রয়োজনীয় নথিপত্র বৈধ করার জন্য অতিরিক্ত ছয় মাস সময় দেওয়া হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগে নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার পরও নিয়োগদাতারা চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত কর্মীদের কাগজপত্র হালনাগাদ করার সুযোগ পাবেন। ব্যবসায়ী ও নিয়োগকর্তাদের অনুরোধ এবং বাস্তব পরিস্থিতি বিবেচনায় এই সুবিধা দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।


কর্তৃপক্ষ জানিয়েছে, কোনো কর্মীর কাজের অনুমতিপত্রের মেয়াদ শেষ হলেও তার আবাসিক পরিচয়পত্রের বৈধতা অন্তত ১৮০ দিন থাকতে হবে। এর কম থাকলে আবাসিক পরিচয়পত্র ও কাজের অনুমতিপত্র একসঙ্গে নবায়ন করতে হবে। একই সঙ্গে বৈধ অনুমতিপত্র ছাড়া কাউকে কাজে নিয়োজিত রাখা যাবে না। এই বিশেষ সুবিধার আওতায় থাকবেন এমন প্রবাসীরা, যাদের কাজের অনুমতিপত্রের মেয়াদ এক বছরেরও বেশি সময় আগে শেষ হয়েছে অথবা কোনো প্রতিষ্ঠানে যোগদানের ছয় মাস পার হলেও যাদের জন্য এখনও অনুমতিপত্র ইস্যু করা হয়নি।


সৌদি কর্তৃপক্ষের দাবি, গত কয়েক বছরে শ্রমবাজারে নিয়মকানুন মেনে চলার প্রবণতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। প্রবাসী শ্রমিক ও ব্যবসায়ীদের সক্রিয় অংশগ্রহণের কারণে বৈধতা সংক্রান্ত নানা জটিলতা সমাধানে ইতিবাচক অগ্রগতি হয়েছে। এ কারণে সংশ্লিষ্টদের জন্য আরেকটি এবং শেষবারের মতো সুযোগ দেওয়া হয়েছে, যাতে তারা অতিরিক্ত জরিমানা বা আইনি জটিলতা ছাড়াই বকেয়া ফি পরিশোধ করে প্রয়োজনীয় নথিপত্র বৈধ করতে পারেন। তবে কর্তৃপক্ষ স্পষ্টভাবে সতর্ক করেছে, এই বাড়তি সময়কে অবহেলার সুযোগ হিসেবে নেওয়া যাবে না। নির্ধারিত সময়ের মধ্যে কাগজপত্র বৈধ না করলে সংশ্লিষ্ট নিয়োগদাতা ও কর্মীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কওমী মাদরাসা থেকে ১০ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ দেবে সরকার

কওমী মাদরাসা থেকে ১০ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ দেবে সরকার