ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষে নিহত যুবকের দাফন করেই ফের সংঘর্ষ সাবেক মন্ত্রী শাজাহান খান ও তার স্ত্রীর আয়কর নথি জব্দের নির্দেশ আদালতের ট্রাম্পের বরখাস্ত ক্ষমতা বাড়ল, মার্কিন সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায় পিছিয়ে পড়েও জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল শেখ পরিবারের নামে ৫ স্থাপনার নাম পরিবর্তন না হওয়ায় সিনেট থেকে ওয়াকআউট ডাকসু নেতাদের সরকারি প্রকল্পে জামায়াত এমপির স্বজনপ্রীতি, সভাপতি পদে ভাগনে-ভগ্নিপতি ২৪ বছর পর নকআউটে পিছিয়ে পড়েও জয় পেলো ব্রাজিল উৎপাদন খরচের চেয়েও দাম কম, পেঁয়াজ ডোবায় ফেলে দিচ্ছেন ফরিদপুরের চাষিরা ৩৯ বছরের শিক্ষকতা শেষে মতলবে প্রধান শিক্ষকের ‘রাজকীয়’ বিদায় গভীর সাগরে ইঞ্জিন বিকল, ট্রলার থেকে ১০ জেলেকে জীবিত উদ্ধার করলো কোস্টগার্ড

পদ অফিস সহায়ক, তবে তারা সবাই উচ্চশিক্ষিত

পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ের অফিস সহায়ক পদে সাম্প্রতিক নিয়োগে উঠে এসেছে দেশের চাকরিবাজারের বাস্তব চিত্র। এসএসসি পাস যোগ্যতার
  • আপলোড সময় : ৩০ জুন ২০২৬, দুপুর ১০:২০ সময়
  • আপডেট সময় : ৩০ জুন ২০২৬, দুপুর ১০:২০ সময়
পদ অফিস সহায়ক, তবে তারা সবাই উচ্চশিক্ষিত

পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ের অফিস সহায়ক পদে সাম্প্রতিক নিয়োগে উঠে এসেছে দেশের চাকরিবাজারের বাস্তব চিত্র। এসএসসি পাস যোগ্যতার এই পদে নিয়োগ পাওয়া ১৮ জনের মধ্যে ১৭ জনই উচ্চশিক্ষিত, যাদের অনেকে স্নাতকোত্তর ও প্রকৌশল ডিগ্রিধারী। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, অফিস সহায়ক পদে ১৮টি শূন্যপদের বিপরীতে প্রায় ৮ হাজার আবেদন জমা পড়ে। লিখিত পরীক্ষায় অংশ নেন প্রায় ৪ হাজার প্রার্থী। সেখান থেকে ৪৪ জন উত্তীর্ণ হন এবং মৌখিক পরীক্ষার মাধ্যমে চূড়ান্তভাবে ১৮ জনকে নিয়োগ দেওয়া হয়।


নিয়োগপ্রাপ্তদের মধ্যে রয়েছেন রসায়নে স্নাতকোত্তর, অর্থনীতিতে স্নাতকোত্তর, ব্যবসায় প্রশাসনে স্নাতকোত্তর এবং নগর ও অঞ্চল পরিকল্পনায় স্নাতকোত্তর ডিগ্রিধারীরা। এছাড়া টেক্সটাইল প্রকৌশল ও তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশলে স্নাতক ডিগ্রিধারী প্রার্থীরাও এই পদে নিয়োগ পেয়েছেন। একসময় অষ্টম শ্রেণি পাস যোগ্যতার এই পদটি সাধারণত পিয়ন হিসেবে পরিচিত ছিল। বর্তমানে এসএসসি পাস যোগ্যতা নির্ধারণ করা হলেও উচ্চশিক্ষিতদের ব্যাপক অংশগ্রহণ দেশের কর্মসংস্থান পরিস্থিতি নিয়ে নতুন আলোচনা তৈরি করেছে।


জেলা প্রশাসক আমিনুল ইসলাম জানিয়েছেন, পুরো নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ ও মেধাভিত্তিকভাবে সম্পন্ন হয়েছে। কোনো ধরনের তদবির, প্রভাব বা আর্থিক লেনদেন ছাড়াই যোগ্যতার ভিত্তিতে প্রার্থীদের নির্বাচন করা হয়েছে। বিশ্লেষকদের মতে, উচ্চশিক্ষিত তরুণদের নিম্ন গ্রেডের চাকরিতে আবেদন ও নিয়োগ পাওয়া দেশের চাকরির বাজারে প্রতিযোগিতা বৃদ্ধি এবং উপযুক্ত কর্মসংস্থানের সংকটের একটি গুরুত্বপূর্ণ প্রতিফলন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দেশে বর্তমানে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে বর্তমানে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী