ঢাকা | |
সংবাদ শিরোনাম :
যাত্রীরা প্রথম লাগেজ ১২, সর্বশেষটি পাবে ৪০ মিনিটে ইউরেনিয়াম পরিবহনে পাকিস্তানের আকাশসীমা নিয়ে ‘তথ্য নেই’: ডা. জাহেদ ইরান থেকে তেল রপ্তানি বন্ধ হলে মধ্যপ্রাচ্যেও তেল বিক্রি বন্ধ থাকবে: গালিবাফ শেখ হাসিনাকে ফেরানো বাংলাদেশ-ভারতের দ্বিপক্ষীয় বিষয়: তথ্য উপদেষ্টা বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ ক্যালিফোর্নিয়ার রাষ্ট্রীয় ছুটির তালিকায় ঈদুল ফিতর ও ঈদুল আজহা রাজের সঙ্গে বিয়ের সিদ্ধান্ত ‘ভুল’ ছিল না: পরীমণি ‘আবু সাঈদের বাড়ি ও কবরস্থানের উন্নয়নে এক কোটি টাকা দেওয়া হবে’ এয়ারবাসের ১০টি উড়োজাহাজ কিনছে সরকার, অক্টোবরে চুক্তি: বিমানমন্ত্রী জ্যোতি ইস্যুতে কোচের মন্তব্য ‘মিথ্যাচার’, দাবি বিসিবি পরিচালকের

আফগান ভূখণ্ডে পাকিস্তানের হামলা, আগ্রাসন বলছে ভারত

আফগানিস্তানের অভ্যন্তরে পাকিস্তানের সাম্প্রতিক বিমান হামলাকে কেন্দ্র করে দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এই ঘটনার তীব্র
  • আপলোড সময় : ৩০ জুন ২০২৬, সকাল ৯:৫৭ সময়
  • আপডেট সময় : ৩০ জুন ২০২৬, সকাল ৯:৫৭ সময়
আফগান ভূখণ্ডে পাকিস্তানের হামলা, আগ্রাসন বলছে ভারত

আফগানিস্তানের অভ্যন্তরে পাকিস্তানের সাম্প্রতিক বিমান হামলাকে কেন্দ্র করে দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ভারত একে একটি স্বাধীন দেশের সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত এবং আঞ্চলিক শান্তির জন্য হুমকি হিসেবে বর্ণনা করেছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, আফগান ভূখণ্ডে পরিচালিত এই সামরিক অভিযান আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক নীতির পরিপন্থী। নয়া দিল্লির দাবি, নিজেদের অভ্যন্তরীণ নিরাপত্তা সংকট সামাল দিতে ব্যর্থ হয়েই পাকিস্তান প্রতিবেশী দেশের মাটিতে এমন পদক্ষেপ নিয়েছে। একই সঙ্গে হামলায় নিহত ও আহত আফগান নাগরিকদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে ভারত।


আফগানিস্তানের অন্তর্বর্তী প্রশাসনের তথ্য অনুযায়ী, পূর্বাঞ্চলের কয়েকটি সীমান্তবর্তী এলাকায় চালানো বিমান হামলায় অন্তত ৩৬ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ১৬৩ জন। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, প্রথম হামলার পর উদ্ধারকাজে অংশ নিতে আসা লোকজনের ওপরও দ্বিতীয় দফায় বোমাবর্ষণ করা হয়েছে, যা মানবিক দৃষ্টিকোণ থেকে অত্যন্ত নিন্দনীয়।


অন্যদিকে পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় দাবি করেছে, সীমান্তবর্তী অঞ্চলে সক্রিয় সশস্ত্র গোষ্ঠীর অবস্থান লক্ষ্য করেই এই অভিযান চালানো হয়েছে এবং এতে বেশ কয়েকজন সশস্ত্র সদস্য নিহত হয়েছে। পর্যবেক্ষকদের মতে, সাম্প্রতিক এই হামলা আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে বিদ্যমান উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলতে পারে। পাশাপাশি পুরো অঞ্চলের নিরাপত্তা ও কূটনৈতিক পরিস্থিতির ওপরও এর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।


সূত্র: এনডিটিভি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ ও ভারত মিলে নেবে, ‘আশা’ যুক্তরাষ্ট্রের

শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ ও ভারত মিলে নেবে, ‘আশা’ যুক্তরাষ্ট্রের