ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মেয়াদ শেষের আগে আরেক দেশে সামরিক অভিযান চালাতে চান ট্রাম্প পর্যটন মৌসুমে এক দিনে সর্বোচ্চ ১ হাজার ৭৫৪ পর্যটক গেলেন সেন্ট মার্টিন এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষায় আবেদন করেছেন ১ লাখ ৫৮ হাজারের বেশি শিক্ষার্থী জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারিয়ে দারুণভাবে ঘুরে দাঁড়াল বাংলাদেশ সোনালী ব্যাংকের শিক্ষাবৃত্তি, নির্বাচিত শিক্ষার্থীরা পাবেন ১৫ হাজার টাকা অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল এগারোসিন্দুর গোধূলি এক্সপ্রেস নারায়ণগঞ্জে জামায়াতের ওয়ার্ড কার্যালয়ে অগ্নিসংযোগের অভিযোগ হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন ভূপাতিতের দাবি ইরানের সাতক্ষীরার সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় পণ্য ও মাদক জব্দ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত কমিটির কাজ শুরু

জর্ডানের বিপক্ষে আর্জেন্টিনার একাদশে বড় পরিবর্তন

নকআউট পর্বের টিকিট এবং গ্রুপসেরার আসন আগেই নিশ্চিত করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তাই গ্রুপপর্বের শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে
  • আপলোড সময় : ২৮ জুন ২০২৬, দুপুর ১০:১ সময়
  • আপডেট সময় : ২৮ জুন ২০২৬, দুপুর ১০:১ সময়
জর্ডানের বিপক্ষে আর্জেন্টিনার একাদশে বড় পরিবর্তন

নকআউট পর্বের টিকিট এবং গ্রুপসেরার আসন আগেই নিশ্চিত করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তাই গ্রুপপর্বের শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে তারকা ফুটবলারদের বিশ্রাম দিয়ে একাদশে বড় ধরনের পরিবর্তন এনেছেন কোচ লিওনেল স্কালোনি। রোববার সকালে অনুষ্ঠিত এই ম্যাচে শুরু থেকে খেলছেন না অধিনায়ক লিওনেল মেসি। তাকে বেঞ্চে রেখে তুলনামূলক নতুন ও কম খেলা ফুটবলারদের সুযোগ দেওয়া হয়েছে। নকআউট পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচগুলোর আগে মূল খেলোয়াড়দের সতেজ রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করছেন ফুটবল বিশ্লেষকরা।


আর্জেন্টিনার রক্ষণভাগে সবচেয়ে বড় চমক জুলিয়ানো সিমেওনের উপস্থিতি। তার সঙ্গে অভিজ্ঞ নিকোলাস ওটামেন্ডি, মার্কোস সেনেসি ও নিকোলাস তাগলিয়াফিকো দায়িত্ব পালন করছেন। মাঝমাঠে বিশ্বকাপে অভিষেক হয়েছে জিওভানি লো সেলসোর। তার সঙ্গে রয়েছেন এসেকিয়েল পালাসিওস, লিয়ান্দ্রো পারেদেস ও নিকো পাজ। আক্রমণভাগে গোলের দায়িত্ব পেয়েছেন হুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্টিনেজ।


সর্বশেষ ম্যাচের তুলনায় একসঙ্গে নয়টি পরিবর্তন এনে স্কালোনি স্পষ্ট বার্তা দিয়েছেন যে নকআউট পর্বের আগে তিনি পুরো স্কোয়াডকে প্রস্তুত রাখতে চান। তবে একাদশে এত পরিবর্তন এলেও জয়ের ধার ধরে রাখাই থাকবে আর্জেন্টিনার মূল লক্ষ্য।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মার্কিন ভিসা নিয়ে নতুন সতর্কবার্তা

মার্কিন ভিসা নিয়ে নতুন সতর্কবার্তা