ঢাকা | |
সংবাদ শিরোনাম :
নলডাঙ্গা কি শুধুই জমিদারি—ইতিহাস নতুনভাবে পড়ছেন ইমদাদুল হক সোহাগ ‘র’ প্রধানের ঢাকা সফর স্বাভাবিক কার্যক্রমের অংশ, এ নিয়ে জল্পনার কিছু নেই হরমুজ প্রণালিতে ‘১০০% নিয়ন্ত্রণ’ মার্কিন নৌবাহিনীর: ট্রাম্প ভারতের সঙ্গে সম্পর্ক হবে নতুন বাস্তবতায়, ১৭ বছরের ধারায় নয়: তথ্য উপদেষ্টা বার্সেলোনা থেকে লিভারপুলে গেলেন আরাউহো সাভার আশুলিয়ার শিল্পাঞ্চলে মাদকের বিস্তার, বাড়ছে অন্যান্য অপরাধও ডায়ারিতে দেখা একটিমাত্র শব্দে ১০ বছর পর ফিরলেন পরিবারে নাছিমা কাদির মোল্লা হাই স্কুলের ৩৮২ পরীক্ষার্থীর সবাই পেয়েছে জিপিএ-৫ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে ‘জাতির মূল্যবান বন্ধু’ বললেন তারেক রহমান মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে মন্ত্রিসভায় রদবদল, কে হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব?

২ নারীর পেটে-পিঠে মোড়ানো ছিল গাঁজা, চুক্তিতে নিচ্ছিলেন ঢাকায়

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় অভিনব কৌশলে শরীরে গাঁজা বেঁধে পাচারের সময় চার নারীসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
  • আপলোড সময় : ২৪ জুন ২০২৬, দুপুর ১০:১৯ সময়
  • আপডেট সময় : ২৪ জুন ২০২৬, দুপুর ১০:১৯ সময়
২ নারীর পেটে-পিঠে মোড়ানো ছিল গাঁজা, চুক্তিতে নিচ্ছিলেন ঢাকায়

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় অভিনব কৌশলে শরীরে গাঁজা বেঁধে পাচারের সময় চার নারীসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মঙ্গলবার (২৩ জুন) সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভৈরবের সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় মোট ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।


গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার আছিয়া আক্তার ও ইতি বেগম, বিজয়নগর উপজেলার পপি বেগম ও রোকসানা আক্তার এবং সরাইল উপজেলার সিরাজুল ইসলাম। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব সার্কেলের একটি দল টোল প্লাজা এলাকায় চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন যানবাহন থামিয়ে তল্লাশি শুরু করে। এ সময় একটি মোটরসাইকেলের পাঁচ আরোহীকে আটক করে তল্লাশি করলে দুই নারীর শরীরে বিশেষভাবে লুকানো গাঁজা পাওয়া যায়।


জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুই নারী স্বীকার করেন, তারা পাঁচ হাজার টাকার চুক্তিতে ব্রাহ্মণবাড়িয়া থেকে গাঁজা সংগ্রহ করে ঢাকায় নিয়ে যাচ্ছিলেন। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মাদক চক্রের সঙ্গে জড়িত আরও কয়েকজনকে শনাক্ত করে আটক করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা করা হয়েছে এবং আসামিদের থানায় হস্তান্তর করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে লংমার্চের ঘোষণা ১১-দলীয় ঐক্যের

জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে লংমার্চের ঘোষণা ১১-দলীয় ঐক্যের