ঢাকা | |
সংবাদ শিরোনাম :
জাতীয় স্বার্থ নয়, বিএনপি দলীয় স্বার্থ আদায়ে সরকারে গিয়েছে: নাহিদ ইসলাম যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে শর্ত দিয়েছে ইরান, অপেক্ষা ট্রাম্পের উত্তরের সারা দেশে খননকৃত খালগুলোকে আয়বর্ধক খাতে রূপান্তর করতে হবে : ত্রাণমন্ত্রী সরকারকে দোষ দেই না, নানা খরচে সরকার বিপর্যস্ত: রুমিন ফারহানা অপ্রতীম হত্যাকাণ্ড: নিরাপত্তা দিতে না পারলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি সাদিক কায়েমের ‘কোরআন-সুন্নাহ বিরোধী আইন করার মূল্য সরকারকে দিতে হবে’ চীনের নৌবাহিনীর জাহাজ পরিদর্শন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধানের এবার সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ অপ্রতীম হত্যা: তিন ‘ঘাতকের’ সঙ্গে মিলল সেই আইফোনও কুমিল্লায় ঝটিকা মিছিল, আওয়ামী লীগের ১৫ নেতাকর্মী গ্রেপ্তার

ব্রবির জোড়া গোলে এগিয়ে থেকে বিরতিতে নেদারল্যান্ডস

বিশ্বকাপে ‘এফ’ গ্রুপের ম্যাচে ব্রায়ান ব্রবির জোড়া গোলে সুইডেনের বিপক্ষে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করেছে নেদারল্যান্ডস।
  • আপলোড সময় : ২১ জুন ২০২৬, দুপুর ১০:১০ সময়
  • আপডেট সময় : ২১ জুন ২০২৬, দুপুর ১০:১০ সময়
ব্রবির জোড়া গোলে এগিয়ে থেকে বিরতিতে নেদারল্যান্ডস

বিশ্বকাপে ‘এফ’ গ্রুপের ম্যাচে ব্রায়ান ব্রবির জোড়া গোলে সুইডেনের বিপক্ষে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করেছে নেদারল্যান্ডস। হিউস্টনে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে ডাচরা। ম্যাচের শুরু থেকেই উচ্চ প্রেসিং ও দ্রুতগতির আক্রমণে সুইডেনকে চাপে রাখে নেদারল্যান্ডস। এর ফল আসে খুব দ্রুত। ষষ্ঠ মিনিটে তিজানি রেইন্ডার্সের তৈরি আক্রমণ থেকে কোডি গাকপোর পাস পেয়ে কাছ থেকে গোল করেন ব্রায়ান ব্রবি।


গোলের পরও আক্রমণের ধার বজায় রাখে নেদারল্যান্ডস। ডান প্রান্তে ডেনজেল ডামফ্রিস ও ডনিয়েল মালেনের সমন্বয়ে বারবার চাপে পড়ে সুইডিশ রক্ষণভাগ। ১৭ মিনিটে তাদেরই এক আক্রমণ থেকে নিজের দ্বিতীয় গোল করেন ব্রবি, এতে ২-০ ব্যবধানে এগিয়ে যায় ডাচরা।


প্রথমার্ধের শেষ দিকে কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে সুইডেন। ৪৫ মিনিটে বল জালে পাঠালেও অফসাইডের কারণে গোলটি বাতিল হয়। যোগ করা সময়ে গিওকেরেসের শক্তিশালী ফ্রি-কিক এবং ইয়াসিন আয়ারির নিচু শটও দুর্দান্তভাবে রুখে দেন নেদারল্যান্ডসের গোলরক্ষক। ফলে প্রথমার্ধ শেষে দুই গোলের লিড নিয়ে স্বস্তিতে বিরতিতে যায় নেদারল্যান্ডস।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ব্যাক-টু-ব্যাক এলসির বিল ২৭০ দিনের বেশি বকেয়া হলে ইডিএফ ঋণ নয়

ব্যাক-টু-ব্যাক এলসির বিল ২৭০ দিনের বেশি বকেয়া হলে ইডিএফ ঋণ নয়