ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: চিফ প্রসিকিউটর ভারী বৃষ্টিতে রোহিঙ্গা ক্যাম্পের নিম্নাঞ্চলে থাকা ঘর ফের তলিয়ে গেছে বৃষ্টি পরিস্থিতি দেখে এইচএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত শেখ হাসিনার পরিবারের কেউ বাংলাদেশি হয়ে উঠতে পারেনি: সারজিস আলম শিক্ষাকে ধ্বংস করতেই বিগত সরকার প্রকল্প নিয়েছিল: শিক্ষামন্ত্রী জিম্বাবুয়ের বিপক্ষে হোয়াইটওয়াশ এড়িয়ে যা বললেন মিরাজ ইউক্রেনে রাশিয়ার ড্রোন-ব্যালিস্টিক মিসাইল হামলায় ছয়জন নিহত মারা গেছেন আর্জেন্টিনার আলোচিত কিংবদন্তি ফুটবলার রাট্টিন রোববার চবির সব পরীক্ষা স্থগিত, চলবে ক্লাস অবসরে যাওয়া কর্মকর্তার যুগ্ম সচিব পদোন্নতি বাতিল

প্রথমার্ধ শেষে আইভরিকোস্টের বিপক্ষে পিছিয়ে জার্মানি

বিশ্বকাপের প্রথম ম্যাচে বড় জয় দিয়ে যাত্রা শুরু করা জার্মানি দ্বিতীয় ম্যাচে কঠিন পরীক্ষার মুখে পড়েছে। আইভরিকোস্টের বিপক্ষে
  • আপলোড সময় : ২১ জুন ২০২৬, সকাল ৯:৫৭ সময়
  • আপডেট সময় : ২১ জুন ২০২৬, সকাল ৯:৫৭ সময়
প্রথমার্ধ শেষে আইভরিকোস্টের বিপক্ষে পিছিয়ে জার্মানি

বিশ্বকাপের প্রথম ম্যাচে বড় জয় দিয়ে যাত্রা শুরু করা জার্মানি দ্বিতীয় ম্যাচে কঠিন পরীক্ষার মুখে পড়েছে। আইভরিকোস্টের বিপক্ষে ম্যাচের প্রথমার্ধ শেষে ১-০ গোলে পিছিয়ে রয়েছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। খেলার শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় জার্মানি। একের পর এক আক্রমণে প্রতিপক্ষের রক্ষণভাগে চাপ সৃষ্টি করলেও গোলের দেখা পায়নি তারা। প্রথমদিকে বল জালে পাঠালেও ফাউলের কারণে সেই গোল বাতিল হয়ে যায়।


ম্যাচের ৩০তম মিনিটে পাল্টা আক্রমণে সফল হয় আইভরিকোস্ট। বক্সের ভেতরে সৃষ্ট জটলার পর ফিরতি বলে জোরালো শট নিয়ে গোল করেন ফ্রাঙ্ক কেসি। তার গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় আফ্রিকার দলটি।


গোল হজমের পর সমতায় ফেরার মরিয়া চেষ্টা চালায় জার্মানি। এক পর্যায়ে কাই হাভার্টজ বল জালে জড়ালেও ভিডিও পর্যালোচনার পর গোলটি বাতিল করা হয়। আক্রমণের সূচনায় আইভরিকোস্টের এক ডিফেন্ডারের ওপর ফাউলের অভিযোগ থাকায় রেফারি গোলের স্বীকৃতি দেননি। ফলে বেশ কয়েকটি সুযোগ তৈরি করেও গোল আদায় করতে পারেনি জার্মানি। অন্যদিকে কেসির একমাত্র গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় আইভরিকোস্ট।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
২০২৬ বিশ্বকাপ: মাত্র ২৫৯ সেকেন্ডে আর্জেন্টিনাকে বাঁচালেন লিওনেল মেসি

২০২৬ বিশ্বকাপ: মাত্র ২৫৯ সেকেন্ডে আর্জেন্টিনাকে বাঁচালেন লিওনেল মেসি