ঢাকা | |
সংবাদ শিরোনাম :
অপ্রতিম হত্যা: আসামিদের পক্ষে লড়বেন না কোনো আইনজীবী ধরা পড়া মার্কিন ডুবো ড্রোনের প্রযুক্তি নকল করবে ইরান শাটডাউনে অচল চুয়েট, উপাচার্যকে পুনর্বহালের দাবিতে আন্দোলনে শিক্ষক-শিক্ষার্থীরা মাদক ও মোবাইল আসক্তিতে বিপন্ন কিশোর-তরুণ সমাজ! একটি বিলের অপমৃত্যু, বারবার ফিরে আসে যার প্রাসঙ্গিকতা দেড় বছর আগে অপ্রতিমের মায়ের হাতে গাঁজাসহ আটক হয়েছিল আসামি ফাহাদ বাড়ছে ব্যয়, কমছে আয়; সংসার চালাতে হিমশিম জাতিসংঘের ভাষণে ইরানকে ‘ধূলিসাৎ’ করার হুঁশিয়ারি ট্রাম্পের ঢাকা থেকে বিপুল মাদক নিয়ে কুয়েত বিমানবন্দরে আটক বাংলাদেশি প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক: সম্পর্ক জোরদারের প্রত্যয়

ইতিহাসের দীর্ঘতম আন্তর্জাতিক বিরতিতে ফুটবল

একদিকে জাতীয় দলের ব্যস্ত সূচি, অন্যদিকে কিংবদন্তিদের বিদায়ের অপেক্ষা—সব মিলিয়ে ফুটবল বিশ্বে শুরু হয়েছে বিশেষ এক আন্তর্জাতিক অধ্যায়।
  • আপলোড সময় : ২২ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১০:৩২ সময়
  • আপডেট সময় : ২২ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১০:৩২ সময়
ইতিহাসের দীর্ঘতম আন্তর্জাতিক বিরতিতে ফুটবল

একদিকে জাতীয় দলের ব্যস্ত সূচি, অন্যদিকে কিংবদন্তিদের বিদায়ের অপেক্ষা—সব মিলিয়ে ফুটবল বিশ্বে শুরু হয়েছে বিশেষ এক আন্তর্জাতিক অধ্যায়। গতকাল থেকে শুরু হয়েছে ফুটবল ইতিহাসের দীর্ঘতম ফিফা আন্তর্জাতিক উইন্ডো, যা চলবে ৬ অক্টোবর পর্যন্ত। নতুন ক্যালেন্ডারে সেপ্টেম্বর ও অক্টোবরের আন্তর্জাতিক বিরতিকে একসঙ্গে করে ১৬ দিনের এই দীর্ঘ উইন্ডো তৈরি করা হয়েছে।


নতুন কাঠামো অনুযায়ী আন্তর্জাতিক বিরতির সংখ্যা বছরে চারটি থেকে কমে তিনটিতে নামবে। এতে ক্লাব ফুটবলের বারবার থেমে যাওয়ার প্রবণতাও কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে। ২০২৬-২৭ মৌসুম থেকে চালু হওয়া এই কাঠামো অন্তত ২০৩০ সাল পর্যন্ত কার্যকর থাকার কথা রয়েছে। এই দীর্ঘ আন্তর্জাতিক বিরতিতে জাতীয় দলগুলো সর্বোচ্চ চারটি করে ম্যাচ খেলতে পারবে। এরপর ৯ থেকে ১৭ নভেম্বর অনুষ্ঠিত হবে পরবর্তী আন্তর্জাতিক উইন্ডো। ২০২৭ সালের ২২ থেকে ৩০ মার্চ রয়েছে আরেকটি বিরতি। এছাড়া ক্লাব মৌসুম শেষে জুন ও জুলাই মাসেও রাখা হয়েছে আরও দুটি আন্তর্জাতিক উইন্ডো।


তবে এবারের দীর্ঘ উইন্ডোর সবচেয়ে বড় আকর্ষণ হতে পারে লিওনেল মেসির আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের মুহূর্ত। ৫ অক্টোবর ঘরের মাঠে বেনিনের বিপক্ষে আর্জেন্টিনার হয়ে শেষ ম্যাচ খেলতে পারেন বিশ্বকাপজয়ী অধিনায়ক। তার আগে বলিভিয়া ও বুরকিনা ফাসোর বিপক্ষেও মাঠে নামবে আর্জেন্টিনা। ব্রাজিলও ব্যস্ত থাকবে চার ম্যাচের এই উইন্ডোতে। ২৫ ও ২৯ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি ম্যাচ খেলার পর ৩ অক্টোবর ভারতের মুখোমুখি হবে ব্রাজিল। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সূচিতে রয়েছে পেরু, চিলি, কানাডা ও মেক্সিকোর বিপক্ষে চারটি প্রীতি ম্যাচ।


ইউরোপেও থাকছে একাধিক বড় লড়াই। উয়েফা নেশনস লিগে ২৬ সেপ্টেম্বর ওয়েম্বলিতে মুখোমুখি হবে ইংল্যান্ড ও বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন। ম্যাচটি ২০২৪ সালের ইউরো ফাইনালের পুনরাবৃত্তি হওয়ায় ফুটবলপ্রেমীদের নজর থাকবে এই লড়াইয়ের দিকে। ইংল্যান্ডের বাকি ম্যাচ চেকিয়া, ক্রোয়েশিয়া এবং আবার চেকিয়ার বিপক্ষে। স্পেন খেলবে ক্রোয়েশিয়া, চেকিয়া এবং আবার ক্রোয়েশিয়ার বিপক্ষে।


ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগালও খেলবে চারটি ম্যাচ। ২৪ সেপ্টেম্বর ওয়েলস, ২৭ সেপ্টেম্বর নরওয়ে, ১ অক্টোবর ডেনমার্ক এবং ৪ অক্টোবর আবার নরওয়ের বিপক্ষে মাঠে নামবে তারা। এদিকে জার্মানি খেলবে নেদারল্যান্ডস, সার্বিয়া ও গ্রিসের বিপক্ষে। ফ্রান্সের সূচিতেও রয়েছে তুরস্ক ও বেলজিয়ামের বিপক্ষে দুটি ম্যাচ এবং ইতালির বিপক্ষে একটি ম্যাচ। সব মিলিয়ে ১৬ দিনের এই দীর্ঘ আন্তর্জাতিক উইন্ডারে একসঙ্গে দেখা যাবে বিশ্ব ফুটবলের বড় বড় তারকা ও জাতীয় দলগুলোর একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচ। তবে সবকিছুকে ছাপিয়ে মেসির সম্ভাব্য আন্তর্জাতিক বিদায়ের ম্যাচই এখন বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের সবচেয়ে বেশি আলোচনায়।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভিডিও ভাইরালের পর ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে বাদ পড়ছেন পাভেল?

ভিডিও ভাইরালের পর ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে বাদ পড়ছেন পাভেল?