ঢাকা | |
সংবাদ শিরোনাম :
জাতীয় স্বার্থ নয়, বিএনপি দলীয় স্বার্থ আদায়ে সরকারে গিয়েছে: নাহিদ ইসলাম যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে শর্ত দিয়েছে ইরান, অপেক্ষা ট্রাম্পের উত্তরের সারা দেশে খননকৃত খালগুলোকে আয়বর্ধক খাতে রূপান্তর করতে হবে : ত্রাণমন্ত্রী সরকারকে দোষ দেই না, নানা খরচে সরকার বিপর্যস্ত: রুমিন ফারহানা অপ্রতীম হত্যাকাণ্ড: নিরাপত্তা দিতে না পারলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি সাদিক কায়েমের ‘কোরআন-সুন্নাহ বিরোধী আইন করার মূল্য সরকারকে দিতে হবে’ চীনের নৌবাহিনীর জাহাজ পরিদর্শন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধানের এবার সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ অপ্রতীম হত্যা: তিন ‘ঘাতকের’ সঙ্গে মিলল সেই আইফোনও কুমিল্লায় ঝটিকা মিছিল, আওয়ামী লীগের ১৫ নেতাকর্মী গ্রেপ্তার

টানা ৪০ দিন জামাতে নামাজ আদায় করে সাইকেল পেল ৯ শিশু-কিশোর

ফেনীর দাগনভূঞা উপজেলায় ধর্মীয় অনুশীলন ও নৈতিক শিক্ষা উৎসাহিত করতে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। টানা
  • আপলোড সময় : ২১ জুন ২০২৬, সকাল ৯:৪৬ সময়
  • আপডেট সময় : ২১ জুন ২০২৬, সকাল ৯:৪৬ সময়
টানা ৪০ দিন জামাতে নামাজ আদায় করে সাইকেল পেল ৯ শিশু-কিশোর

ফেনীর দাগনভূঞা উপজেলায় ধর্মীয় অনুশীলন ও নৈতিক শিক্ষা উৎসাহিত করতে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। টানা ৪০ দিন মসজিদে জামাতের সঙ্গে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করায় ৯ জন শিশু-কিশোরকে পুরস্কার হিসেবে বাইসাইকেল দেওয়া হয়েছে। এছাড়া কোরআনের সূরা মুখস্থ ও ধর্মীয় জ্ঞানভিত্তিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী আরও ৪১ জন শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ ও ইসলামি বই প্রদান করা হয়েছে।


শনিবার বিকেলে উপজেলার পূর্ব চন্দ্রপুর ইউনিয়নের ওমরাবাদ গ্রামে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তি, শিক্ষাবিদ, সমাজসেবক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। আয়োজক সূত্রে জানা গেছে, তিনটি মসজিদের শিশু-কিশোরদের অংশগ্রহণে এ কর্মসূচি পরিচালিত হয়। নিয়মিত জামাতে নামাজ আদায়, সূরা মুখস্থ করা এবং ধর্মীয় বিষয়ে জ্ঞান অর্জনে উৎসাহ দিতেই এই উদ্যোগ নেওয়া হয়।


প্রতিযোগিতায় সফল ৯ জনকে একটি করে সাইকেল উপহার দেওয়া হয়। পাশাপাশি অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীর হাতে স্কুলব্যাগ, শিক্ষাসামগ্রী, বই ও স্মারক ক্রেস্ট তুলে দেওয়া হয়। আয়োজকদের ভাষ্য, কর্মসূচি ঘোষণার পর শিশু-কিশোরদের মধ্যে মসজিদমুখী হওয়ার প্রবণতা বৃদ্ধি পায়। অনেকেই নিয়মিত নামাজের পাশাপাশি কোরআনের বিভিন্ন সূরা অর্থসহ মুখস্থ করেছে। ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এ ধরনের কার্যক্রম আয়োজনের পরিকল্পনাও রয়েছে বলে তারা জানিয়েছেন। স্থানীয় অভিভাবক ও সচেতন মহল এমন উদ্যোগকে শিশুদের নৈতিক ও ধর্মীয় শিক্ষার বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ব্যাক-টু-ব্যাক এলসির বিল ২৭০ দিনের বেশি বকেয়া হলে ইডিএফ ঋণ নয়

ব্যাক-টু-ব্যাক এলসির বিল ২৭০ দিনের বেশি বকেয়া হলে ইডিএফ ঋণ নয়