ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর সমঝোতার ভিত্তিতেই সংবিধান সংশোধন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ১ বছরের মধ্যে জুলাই হত্যা মামলার বিচার শেষ হবে: চিফ প্রসিকিউটর দেশে ফিরলে শেখ হাসিনা গ্রেপ্তার হবেন, ন্যায়বিচার নিশ্চিত করবে সরকার মারা গেছেন ‘স্পাইডার-ম্যান’ খ্যাত অভিনেত্রী মেরি রিভেরা দিল্লিগামী বিমানে মাঝ আকাশে তীব্র ঝাঁকুনি, আহত ১২ পরকীয়ার অভিযোগে গ্রামবাসীর হাতে আটক কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া পুলিশের কোন সদস্য মাদকের সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধে আগে ব্যবস্থা নিতে হবে বাণিজ্যিক ব্যাংকের সাইবার নিরাপত্তায় দুর্বলতা, উদ্বেগে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশসহ বিভিন্ন দেশের ওপর আরোপ করা ট্রাম্পের শুল্ক ফের মামলার মুখে

সব মন্ত্রণালয়ে তিনি আজান দেন একামতও দেন, মাঝেমধ্যে সংসদে ফতোয়াও দেন

স্বরাষ্ট্রমন্ত্রীকে ইঙ্গিত করে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, তিনি সব মন্ত্রণালয়ে
  • আপলোড সময় : ২০ জুন ২০২৬, দুপুর ১০:৩৭ সময়
  • আপডেট সময় : ২০ জুন ২০২৬, দুপুর ১০:৩৭ সময়
সব মন্ত্রণালয়ে তিনি আজান দেন একামতও দেন, মাঝেমধ্যে সংসদে ফতোয়াও দেন

স্বরাষ্ট্রমন্ত্রীকে ইঙ্গিত করে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, তিনি সব মন্ত্রণালয়ে আজান দেন, একামত দেন এবং মাঝেমধ্যে সংসদে ফতোয়াও দেন—এ ধরনের আচরণ অত্যন্ত লজ্জাজনক। শুক্রবার (১৯ জুন) সকালে নারায়ণগঞ্জের মাসদাইর ঈদগাহ ময়দানে আয়োজিত কর্মী সম্মেলনে তিনি এসব মন্তব্য করেন। ডা. শফিকুর রহমান আরও বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী একসময় বলেছিলেন, “নির্বাচনটা যাতে হয়ে যায়, এ জন্য বলেছিলাম।” একটি রাজনৈতিক দলের শীর্ষ পর্যায়ে থেকে জনগণকে বিভ্রান্ত করা হলে রাজনীতি ও রাজনীতিবিদদের প্রতি মানুষের আস্থা নষ্ট হয় বলেও মন্তব্য করেন তিনি।


সরকারের কঠোর সমালোচনা করে তিনি বলেন, বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে নিয়োগ ও প্রশাসনিক পদায়নে অনিয়ম হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর নিয়োগ, ইসলামী ব্যাংকসহ বিভিন্ন প্রতিষ্ঠানে প্রভাব বিস্তার, বিশ্ববিদ্যালয়ের যোগ্য উপাচার্যদের সরিয়ে দলীয়ভাবে নিয়োগ এবং জেলা পরিষদসহ বিভিন্ন জায়গায় নিজেদের লোক বসিয়ে দেওয়ার মাধ্যমে একদলীয় শাসন প্রতিষ্ঠার চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি।


তিনি বিএনপির উদ্দেশে বলেন, পুরোনো রাজনৈতিক ভাষা ও অবস্থান পুনরাবৃত্তি করলে আওয়ামী লীগের মতোই রাজনৈতিক পরিণতি হতে পারে। জনগণ এখন এসব বক্তব্য গ্রহণ করছে না বলেও মন্তব্য করেন তিনি। বাজেট প্রসঙ্গ টেনে ডা. শফিকুর রহমান দাবি করেন, গত সাড়ে ১৭ বছরে বিপুল অর্থ লুটপাট হয়েছে এবং একই পথে বর্তমান রাজনৈতিক শক্তিগুলো হাঁটছে কি না, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। একই সঙ্গে তিনি বিএনপির বিরুদ্ধে সন্ত্রাস ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ তোলেন।


সম্মেলনে তিনি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বর্তমান প্রশাসককে অপসারণ করে দ্রুত নির্বাচন আয়োজনের দাবি জানান এবং মহানগর জামায়াতের আমির আবদুল জব্বারকে আসন্ন নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা করেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্বেচ্ছায় ৭ বার রক্তদান করেছেন জাইমা রহমান: ডা. জুবাইদা

স্বেচ্ছায় ৭ বার রক্তদান করেছেন জাইমা রহমান: ডা. জুবাইদা