ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী কাল নিউইয়র্কের যাচ্ছেন, ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ আগুন-ককটেল বিস্ফোরণ নিষিদ্ধ আওয়ামী লীগের কাজ: স্বরাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেই শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ৪৫০০ কোটি ডলার ছাড়িয়ে গেছে: পেন্টাগন জাতিসংঘে যতদিন প্রয়োজন ততদিনই সফর করবেন প্রধানমন্ত্রী: পররাষ্ট্র সচিব রিয়াদের বিমানবন্দরে হামলা, দায় স্বীকার হুতিদের আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, হাতেনাতে আটক ১ ককটেল বিস্ফোরণ ও বাসে আগুনের ঘটনা ‘বিচ্ছিন্ন ঘটনা’: স্বরাষ্ট্রমন্ত্রী ২৩ সেপ্টেম্বর ছুটি, তবে চাকরিজীবীদের জন্য নয় জাতীয় স্বার্থ নয়, বিএনপি দলীয় স্বার্থ আদায়ে সরকারে গিয়েছে: নাহিদ ইসলাম

যুক্তরাজ্যে ২ ট্রেনের মুখোমুখি সংঘর্ষে নিহত চালক, আহত ৮৯

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের উপকণ্ঠে দুইটি যাত্রীবাহী ট্রেনের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন ট্রেনচালক নিহত হয়েছেন এবং
  • আপলোড সময় : ২০ জুন ২০২৬, দুপুর ১০:১১ সময়
  • আপডেট সময় : ২০ জুন ২০২৬, দুপুর ১০:১১ সময়
যুক্তরাজ্যে ২ ট্রেনের মুখোমুখি সংঘর্ষে নিহত চালক, আহত ৮৯

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের উপকণ্ঠে দুইটি যাত্রীবাহী ট্রেনের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন ট্রেনচালক নিহত হয়েছেন এবং অন্তত ৮৯ জন যাত্রী আহত হয়েছেন, যাদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। শনিবার (২০ জুন) আন্তর্জাতিক সংবাদ সংস্থা এপি’র বরাতে এনডিটিভি জানায়, ঘটনাটি লন্ডন থেকে প্রায় ৯০ কিলোমিটার দূরে বেডফোর্ড এলাকায় ঘটে।


রেল ট্র্যাকিং তথ্য অনুযায়ী, শুক্রবার বিকেল ৫টা ১৫ মিনিটের দিকে কর্বি থেকে ছেড়ে আসা একটি ট্রেন এবং নটিংহাম থেকে আসা আরেকটি ট্রেন লন্ডনের সেন্ট প্যানক্রাস স্টেশনের দিকে যাওয়ার পথে সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুর্ঘটনার পর এলাকাটিকে ‘বড় ধরনের জরুরি অবস্থা’ ঘোষণা করা হয়। ইস্ট অব ইংল্যান্ড অ্যাম্বুলেন্স সার্ভিস জানায়, আহতদের মধ্যে ১১ জনের অবস্থা আশঙ্কাজনক, ২২ জন গুরুতর আহত এবং বাকি ৫৬ জন সামান্য আঘাত পেয়েছেন। উদ্ধার অভিযানে বিমান অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস ও পুলিশ একসঙ্গে কাজ করে।


রেল শ্রমিকদের সংগঠন আরএমটি নিশ্চিত করেছে যে দুর্ঘটনায় নিহত ব্যক্তি ট্রেনের একজন চালক। সংগঠনটি ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক বলে উল্লেখ করেছে। একজন প্রত্যক্ষদর্শী যাত্রী জানান, কোনো ধরনের আগাম সতর্কতা ছাড়াই হঠাৎ সংঘর্ষ ঘটে। ধাক্কার পর তিনি ধোঁয়া ও আতঙ্কিত যাত্রীদের চিৎকার দেখতে পান। অনেকেই গুরুতর আহত অবস্থায় সাহায্যের জন্য আহ্বান জানান।


সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, দুর্ঘটনাস্থলের পাশে উদ্ধারকারী বাহিনী আহতদের চিকিৎসা দিচ্ছে এবং অনেকে রক্তাক্ত অবস্থায় বসে আছেন। দুর্ঘটনার পর সংশ্লিষ্ট রেল অপারেটর জানায়, সেন্ট প্যানক্রাস স্টেশন থেকে সব ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে এবং পরবর্তী সময়সূচি পরিস্থিতি অনুযায়ী নির্ধারণ করা হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ব্যাক-টু-ব্যাক এলসির বিল ২৭০ দিনের বেশি বকেয়া হলে ইডিএফ ঋণ নয়

ব্যাক-টু-ব্যাক এলসির বিল ২৭০ দিনের বেশি বকেয়া হলে ইডিএফ ঋণ নয়